সরস্বতী গোরা
সরস্বতী গোরা | |
|---|---|
| জন্ম | ২৮ সেপ্টেম্বর ১৯১২ ভারত |
| মৃত্যু | ১৯ আগস্ট ২০০৬ (বয়স ৯৩) বিজয়ওয়াড়া, ভারত |
| পেশা | সমাজকর্মী |
| পরিচিতির কারণ | নাস্তিক কেন্দ্র-র সহ-প্রতিষ্ঠাতা |
| দাম্পত্য সঙ্গী | গোরা |
| সন্তান | ৯, লাভানম চেন্নুপতি বিদ্যা সহ |
| আত্মীয় | হেমলতা লাভানম (পুত্রবধূ) |
| পুরস্কার | যমনালাল বাজাজ পুরস্কার (১৯৯৯) |
সরস্বতী গোরা (২৮শে সেপ্টেম্বর ১৯১২ - ১৯শে আগস্ট ২০০৬) ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী যিনি বহু বছর ধরে নাস্তিক কেন্দ্রের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং অস্পৃশ্যতা ও বর্ণ প্রথার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন।
জীবনী
[সম্পাদনা]১৯৩০-এর দশকে, সরস্বতী এবং তাঁর স্বামী গোরা দেবদাসীদের বিবাহ দেওয়া এবং বিধবাদের পুনর্বিবাহের পক্ষে ছিলেন এবং এগুলি পরিচালনাও করেছিলেন। অস্পৃশ্যতা, বর্ণপ্রথা বিলোপ এবং সামাজিক সংস্কারের জন্য তাঁদের প্রচেষ্টা সম্পর্কে জানার পর, ১৯৪৪ সালে সেবাগ্রামে মহাত্মা গান্ধীর আশ্রমে তাঁদের আমন্ত্রণ জানানো হয়, যেখানে তাঁরা দুই সপ্তাহ অবস্থান করেন।
১৯৪০ সালে স্বামীর সাথে মিলে সরস্বতী নাস্তিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তাঁদের লক্ষ্য ছিল নাস্তিকতা, যুক্তিবাদ এবং গান্ধীবাদের ওপর ভিত্তি করে মানবিক মূল্যবোধ প্রচার করা।[১]
ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি ভারত ছাড়ো আন্দোলনের সময় কারারুদ্ধ হয়েছিলেন। তিনি তাঁর আড়াই বছরের ছেলে নিয়ন্তাকে নিয়ে কারাগারে গিয়েছিলেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সরস্বতীর আত্মজীবনী মাই লাইফ উইথ গোরা ২০১২ সালে প্রকাশিত হয় (তেলুগু ভাষায়)। ২০০৬ সালের ১৯শে আগস্ট বিজয়ওয়াড়ায় ফুসফুসের সংক্রমণে তিনি মারা যান।[৩]
পুরস্কার এবং স্বীকৃতি
[সম্পাদনা]২০০০ সালে, তিনি কর্ণাটক সরকার কর্তৃক প্রদত্ত বাসব পুরস্কারের জন্য নির্বাচিত হন। তিনি মানবতাবাদের জন্য জিডি বিড়লা আন্তর্জাতিক পুরস্কার; যমনালাল বাজাজ পুরস্কার (১৯৯৯);[৪] জানকী দেবী বাজাজ পুরস্কার;[৫] এবং পোট্টি শ্রীরামুলু তেলুগু বিশ্ববিদ্যালয় পুরস্কারও পেয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Humanist Heritage: Gora (1902-1975)"। Humanist Heritage (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৫।
- ↑ "Aug 2011 - RH by EDITOR: REKHA SARASWAT"। Issuu (ইংরেজি ভাষায়)। ৭ ডিসেম্বর ২০১৪। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৫।
- ↑ "Saraswathi Gora passes away"। The Hindu। ২০ আগস্ট ২০০৬। ২১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Jamnalal Bajaj Awards Archive"। Jamnalal Bajaj Foundation।
- ↑ "Veteran freedom fighter Saraswathi Gora dies"। Oneindia। ১৯ আগস্ট ২০০৬। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সুনন্দা শেঠের লেখা "ইণ্ডিয়ান স্কেপটিক" বইয়ে সরস্বতী গোরার একটি সংক্ষিপ্ত জীবনী
- ডেকান হেরাল্ডে মৃত্যুবাণী
- www.newsfix.de-এ মৃত্যুবাণী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে
- ২০শ শতাব্দীর ভারতীয় শিক্ষাবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী শিক্ষাবিদ
- ভারতীয় অ-কল্পকাহিনী লেখিকা
- ভারতীয় আত্মজীবনীকার
- নারী আত্মজীবনীকার
- ২১শ শতাব্দীর ভারতীয় জীবনীকার
- অন্ধ্রপ্রদেশের সমাজকর্মী
- ভারতীয় মানবাধিকার কর্মী
- ভারতীয় নারী স্বাধীনতা কর্মী
- অন্ধ্রপ্রদেশের লেখিকা
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী বিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ভারতীয় সমাজ বিজ্ঞানী
- ২১শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- অন্ধ্রপ্রদেশের লেখক
- অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে নারী
- ব্রিটিশ ভারতের বন্দি ও আটক
- বিজয়ওয়াড়ার ব্যক্তি
- ভারতীয় নারী সক্রিয়কর্মী
- তেলুগু লেখক
- তেলুগু লেখিকা
- ভারতীয় নাস্তিক
- ২০০৬-এ মৃত্যু
- ১৯১২-এ জন্ম