সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ
প্রাক্তন নাম | কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক ডিগ্রী কলেজ |
|---|---|
| ধরন | সরকারি |
| স্থাপিত | ১ জুলাই ১৯৭২ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১২২৮৯২ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৭৫ |
| শিক্ষার্থী | ৩,০৭১ |
| স্নাতক | ২,২১০ |
অন্যান্য শিক্ষার্থী | ৮৬১ |
| ঠিকানা | করিমপুর, কালীগঞ্জ , লালমনিরহাট , ১৬০৫ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | গ্রামীণ, ৫.৩৬ একর (২.১৭ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | gkupc |
![]() | |
সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ লালমনিরহাট জেলার একটি সরকারি মহাবিদ্যালয়। এটি কালীগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় অবস্থিত এবং ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) কোর্সও চালু আছে।[১][২] ২০২৫ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ৩,০৭১ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।
ইতিহাস
[সম্পাদনা]প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে জাতীয় সংসদের তৎকালীন সদস্য করিম উদ্দিন আহমেদ স্থানীয় জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠা করেন। একই বছরে উচ্চ মাধ্যমিক বিভাগ, ১৯৮৯ সালে স্নাতক (পাশ) ও এইচএসসি (বিএমটি), এবং ২০১০ সালে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। ধাপে ধাপে ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক, ১৯৮৯ সালে স্নাতক (পাশ) এবং ২০০২ সালে এইচএসসি (বিএমটি) স্তর এমপিওভুক্ত করা হয়। পরবর্তীতে ২০১৬ সালের ২৮ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০১৮ তারিখে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা পরিচালিত হয়। পাশাপাশি রয়েছে বিএমটি, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) পর্যায়ে ১১টি বিষয়ে শিক্ষা কার্যক্রম, এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামের স্টাডি ও টিউটোরিয়াল সেন্টার।[৩]
উচ্চ মাধ্যমিক
[সম্পাদনা]- বিজ্ঞান
- মানবিক
- বাণিজ্য
- এইচএসসি বিএমটি
স্নাতক (পাস)
[সম্পাদনা]- বিএ (পাস)
- বিবিএস (পাস)
- বিএসএস (পাস)
- বি.এসসি (পাস)
স্নাতক (সম্মান)
[সম্পাদনা]- হিসাববিজ্ঞান
- বাংলা
- অর্থনীতি
- ভূগোল ও পরিবেশ
- ইতিহাস
- ইসলামী ইতিহাস ও সংস্কৃতি
- ব্যবস্থাপনা
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- মনোবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
শিক্ষার্থী
[সম্পাদনা]বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের তথ্যমতে উচ্চ মাধ্যমিক স্তরে ৪৭৫ জন, এইচএসসি বিএমটি স্তরে ৩৮৬ জন, স্নাতক (পাশ) স্তরে ৪৫৯ জন এবং স্নাতক (সম্মান) স্তরে ১৭৫১ জন মিলে মোট ৩০৭১ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
ফলাফল
[সম্পাদনা]২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ৫৩৩০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৪১৬০ জন এবং ফেল করেছে ১১৭০ জন। ১৪৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৭৮.০৫% এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ২.৮০%।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "National University :: College Details"। www.nubd.info। ১৬ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "GOVT. KARIMUDDIN PUBLIC COLLEGE"। nu.ac.bd। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "প্রতিষ্ঠানের ইতিহাস"। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "Karim Uddin Pabalic Degree College - Sohopathi | সহপাঠী"। Sohopathi | সহপাঠী (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
