বিষয়বস্তুতে চলুন

সম্মুখ স্বরধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সম্মুখ স্বরধ্বনি ( ইংরেজি: Front vowel ) হলো কিছু কথ্য ভাষায় ব্যবহৃত স্বরধ্বনির একটি শ্রেণী। এটির সুনির্দিষ্ট বৈশিষ্ট্য হলো জিহ্বার সর্বোচ্চ বিন্দু মুখের মধ্যে প্রায় যতটা সম্ভব সামনের দিকে অবস্থান করে, তবে কোনও সংকোচন তৈরি কররে না (সংকোচন তৈরি হলে ব্যঞ্জনধ্বনি উৎপন্ন হবে)। সম্মুখ স্বরধ্বনিগুলিকে কখনও কখনও উজ্জ্বল স্বরধ্বনিও ( Bright vowel ) বলা হয় কারণ এগুলি পশ্চাৎ স্বরধ্বনির চেয়ে উজ্জ্বল শোনায় বলে মনে করা হয়। []

নিকট-সম্মুখ স্বরধ্বনি মূলত এক ধরণের সম্মুখ স্বরধ্বনি; শুধুমাত্র পশ্চাদপটের উপর ভিত্তি করে সম্মুখ এবং নিকট-সম্মুখ স্বরধ্বনির মধ্যে সামান্য বৈসাদৃশ্য স্থাপন করা যায়, তবে কোনও ভাষার ধ্বনিতত্ত্বে এটি করা হয় না।

কুঞ্চিত সম্মুখ স্বরধ্বনিগুলো সাধারণত কেন্দ্রীভূত হয়; অর্থাৎ, তাদের উচ্চারণ নিকট-সম্মুখ । এই কারণেই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার স্বরধ্বনি সরণিতে এগুলি অকুঞ্চিত সম্মুখ স্বরধ্বনির ডানদিকে লেখা হয়।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Tsur, Reuven (ফেব্রুয়ারি ১৯৯২)। The Poetic Mode of Speech Perception। Duke University Press। পৃ. ২০। আইএসবিএন ০-৮২২৩-১১৭০-৪