সমানাধিকারবাদ

সমানাধিকারবাদ বা সমতাবাদ হলো রাজনৈতিক দর্শনের একটি ধারা, যা সামাজিক সমতার ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং তা সবার জন্য সমানভাবে গুরুত্ব দেয়।[১] সমতাবাদী মতবাদ সাধারণত এই ধারণাকে কেন্দ্র করে গঠিত যে, সকল মানুষ মৌলিক মর্যাদা বা নৈতিক অবস্থানে সমান।[২] সেই হিসেবে, প্রত্যেককে আইনের দৃষ্টিতে সমান অধিকার ও আচরণ প্রদান করা উচিত।[৩][৪] সমতাবাদী মতবাদ আলোকায়ন যুগ, নারীবাদ, নাগরিক অধিকার আন্দোলন এবং আন্তর্জাতিক মানবাধিকারসহ বহু আধুনিক সামাজিক আন্দোলনকে সমর্থন করেছে।[৫] সমতাবাদই বামপন্থী রাজনীতির ভিত্তি।[৬][৭][৮][৯]
সমতাবাদের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সবার জন্য সমান সুযোগের উপর তার জোরারোপ, যেখানে ব্যক্তির পটভূমি বা পরিস্থিতি কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এর অর্থ হলো, প্রত্যেকের কাছে একই ধরনের সম্পদ, শিক্ষা এবং জীবনে সফল হওয়ার সুযোগ নিশ্চিত করা। সমান সুযোগ প্রচারের মাধ্যমে সমতাবাদ সমাজে বিদ্যমান বৈষম্য হ্রাস করতে এবং সকলকে সমান প্রতিযোগিতার ক্ষেত্র প্রদান করতে সচেষ্ট হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "egalitarian"। ডিকশনারী.কম। র্যান্ডম হাউজ।
- ↑ "Egalitarianism"। Stanford Encyclopedia of Philosophy। Metaphysics Research Lab। Stanford University। ২০১৯।
- ↑ Robertson, David (২০০৭)। The Routledge Dictionary of Politics। Routledge Taylor and Francis Group। পৃ. ১৫৯। আইএসবিএন ৯৭৮-০৪১৫৩২৩৭৭২।
- ↑ "Egalitarianism"। Merriam-Webster Dictionary। ৭ জুন ২০২৩।
- ↑ "Egalitarianism"। Encyclopædia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২।
- ↑ Smith, T. Alexander; Tatalovich, Raymond (২০০৩)। Cultures at War: Moral Conflicts in Western Democracies। Toronto, Canada: Broadview Press। পৃ. ৩০। আইএসবিএন ৯৭৮-১৫৫১১১৩৩৪০।
- ↑ Bobbio, Norberto; Cameron, Allan (১৯৯৭)। Left and Right: The Significance of a Political Distinction। University of Chicago Press। পৃ. ৩৭।
- ↑ Ball, Terence (২০০৫)। The Cambridge History of Twentieth-Century Political Thought (Reprint. সংস্করণ)। Cambridge: Cambridge University Press। পৃ. ৬১২–৬১৪। আইএসবিএন ৯৭৮-০৫২১৫৬৩৫৪৩। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৬।
- ↑ Thompson, Willie (১৯৯৭)। The Left In History: Revolution and Reform in Twentieth-Century Politic। London: Pluto Press। আইএসবিএন ৯৭৮-০৭৪৫৩০৮৯১৩।