বিষয়বস্তুতে চলুন

সমসপুর পক্ষী অভয়ারণ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সমসপুর পক্ষী অভয়ারণ্য
ভারতে সমসপুর পক্ষী অভয়ারণ্যের অবস্থান
ভারতে সমসপুর পক্ষী অভয়ারণ্যের অবস্থান
সমসপুর পক্ষী অভয়ারণ্য
ভারতে অবস্থান
অবস্থানরায়বরেলী জেলা, উত্তর প্রদেশ, ভারত
ধরনমিঠা জলের জলাভূমি
স্থানীয় নামसमसपुर पक्षी विहार (হিন্দি)
অববাহিকার দেশসমূহ ভারত
পৃষ্ঠতল অঞ্চল৭৮০ ha (১,৯০০ একর)
জনবসতিসালোন
প্রাতিষ্ঠানিক নামSamaspur Bird Sanctuary
মনোনীত3 August 2019
সূত্র নং2419[১]

সমসপুর পক্ষী অভয়ারণ্য ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রায়বেরেলী জেলায় সালোনের নিকটে অবস্থিত একটি সংরক্ষিত অঞ্চল। এটি লখনউ–বারাণসী মহাসড়কের ধারে, লখনউ থেকে প্রায় ১২২ কিলোমিটার (৭৬ মাইল) দূরে অবস্থিত। প্রায় ৭৮০ হেক্টর জমির ওপর ১৯৮৭ সালে অভয়ারণ্যটি প্রতিষ্ঠিত হয়। নিকটতম রেলওয়ে স্টেশন উনচাহার জংশন এবং নিকটতম বিমানবন্দর ফুরসতগঞ্জ বিমানক্ষেত্র।

এখানে ২৫০টিরও বেশি প্রজাতির পাখি দেখা যায়, যাদের মধ্যে অনেক পরিযায়ী পাখি ৫,০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে এখানে আসে। উল্লেখযোগ্য পরিযায়ী পাখির মধ্যে রয়েছে গ্রেলাগ গুজ, পিনটেইল, কমন টিল, ইউরেশীয় উইজন, নর্দার্ন শোভেলা এবং রুডি শেলডাক (সুরখাব)। স্থানীয় পাখির মধ্যে রয়েছে নব-বিল্ড ডাক, লেসার হুইসলিং-ডাক, ইন্ডিয়ান স্পট-বিল্ড ডাক, ইউরেশীয় চামচঠুঁটি, মাছরাঙা এবং শকুন। সমসপুরের হ্রদে ১২ প্রজাতির মাছও পাওয়া যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Samaspur Bird Sanctuary"। Ramsar Sites Information Service। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৬।

বাহ্যিক লিঙ্ক

[সম্পাদনা]