সমন্বিত শিশু বিকাশ পরিষেবা
| সমন্বিত শিশু বিকাশ পরিষেবা | |
|---|---|
| দেশ | ভারত |
| উদ্বোধন | ২ অক্টোবর ১৯৭৫ |
সমন্বিত শিশু বিকাশ পরিষেবা (আইসিডিএস) হল ভারতের একটি সরকারি কর্মসূচি, যা ৬ বছর বয়সী শিশু এবং তাদের মায়েদের পুষ্টিকর খাবার, প্রাক-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা প্রদান করে থাকে।[১] এই প্রকল্পটি ১৯৭৫ সালে চালু হয়েছিল, ১৯৭৮ সালে মোরারজী দেসাইয়ের সরকার এটি বন্ধ করে দেয় এবং এরপর ইন্দিরা গান্ধীর বিরোধীদের সমর্থনে চৌধুরী চরণ সিং শীঘ্রই এটি পুনরায় চালু করেন।
দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একে প্রধানত গ্রামীণ এলাকায় প্রথম সারির কর্মীদের দ্বারা পরিচালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত করা হয়েছিল।[২] শিশুদের পুষ্টি ও টিকাদানে উন্নতির পাশাপাশি, এই কর্মসূচিটি ছেলেদের মতই মেয়েদের সমান সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে লিঙ্গ বৈষম্য মোকাবিলা করেছিল।
২০০৫ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে, এই কর্মসূচি অপুষ্টি কমাতে বিশেষভাবে কার্যকর হয়নি। এর প্রধান কারণ ছিল বাস্তবায়নের সমস্যা এবং সবচেয়ে দরিদ্র রাজ্যগুলি সবচেয়ে কম সুবিধা ও তহবিল পেয়েছিল।[২] ২০১৮-১৯ অর্থবর্ষে, ভারত সরকার এই কর্মসূচির জন্য ১৬,৩৩৫ কোটি টাকা (১.৯ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছিল, যা কর্মসূচির মোট তহবিলের ৬০%, এবং বাকি ৪০% রাজ্য সরকারগুলো বরাদ্দ করেছিল।[৩] এর ব্যাপক নেটওয়ার্ক অপুষ্টি মোকাবিলায়, বিশেষ করে দুর্বল গোষ্ঠীর শিশুদের জন্য, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[৪]
পটভূমি
[সম্পাদনা]ভারতীয় শিশুদের শিশুমৃত্যুর হার ৩.৪%[৫] এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার ৩.৯%[৬] এবং ভারতে শিশুদের পুষ্টি, টিকাদান ও শিক্ষাগত ঘাটতির পাশাপাশি ২৫% নবজাতক শিশু কম ওজনের হয়। ভারতের এই পরিসংখ্যান উন্নত বিশ্বের মানের তুলনায় অনেক নিচে।[৭]
ভারতে শিশুদের জন্য জাতীয় নীতি অনুসারে ১৯৭৫ সালে[১] আইসিডিএস চালু করা হয়েছিল।[৮] বছরের পর বছর ধরে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সমন্বিত পরিবার ও সম্প্রদায় কল্যাণ প্রকল্পে পরিণত হয়েছে।[৭] গত কয়েক দশকে এর কার্যকারিতার কথা বিবেচনা করে, ভারত সরকার এই কর্মসূচিটির সর্বজনীন প্রাপ্যতা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।[৯]
পরিষেবার পরিধি
[সম্পাদনা]এর উদ্দেশ্য সফল করতে নিম্নলিখিত পরিষেবাগুলি এই প্রকল্পের অধীনে প্রদান করা হয়:[১০]
- পরিপূরক পুষ্টি
- পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা
- টিকাদান
- স্বাস্থ্য পরীক্ষা
- রেফারেল পরিষেবা
- প্রাক-বিদ্যালয় শিক্ষা (অনানুষ্ঠানিক)
- কিশোর-কিশোরীদের জন্য গর্ভনিরোধক পরামর্শ
বাস্তবায়ন
[সম্পাদনা]পুষ্টির উদ্দেশ্যে আইসিডিএস ৬ মাস থেকে ৬ বছর বয়সী প্রতিটি শিশুকে প্রতিদিন ৫০০ কিলোক্যালরি (১২-১৫ গ্রাম প্রোটিন সহ) সরবরাহ করে।[১১] ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরী মেয়েদের প্রতি মাসে ৬ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবাগুলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে জনস্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে প্রদান করা হয়।[১] ইউনিসেফ ১৯৭৫ সাল থেকে আইসিডিএস প্রকল্পের জন্য প্রয়োজনীয় সরবরাহ প্রদান করে আসছে।[১০] বিশ্ব ব্যাংকও এই কর্মসূচির জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে।[৯] আইসিডিএস কর্মসূচির খরচ প্রতি শিশু প্রতি বছর গড়ে ১০-২২ ডলার।[৯] এই প্রকল্পটিতে কেন্দ্র টাকা দেয় এবং রাজ্য সরকারগুলি প্রতি শিশুর জন্য প্রতি দিন ১.০০ টাকা (১.২ সেন্ট মার্কিন ডলার) পর্যন্ত অবদান করে।[১১]
এছাড়াও, ২০০৮ সালে ভারত সরকার আইসিডিএস এবং জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন (এনআরএইচএম)[১] উভয়ের জন্য শিশুর বৃদ্ধি ও বিকাশ পরিমাপ এবং পর্যবেক্ষণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান গ্রহণ করে। এই মানগুলি ১৯৯৭ সাল থেকে ছয়টি উন্নয়নশীল দেশে নিবিড় গবেষণার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা তৈরি করা হয়েছিল।[১] এগুলো নতুন ডব্লিউএইচও শিশু বৃদ্ধি মানদণ্ড নামে পরিচিত এবং এগুলি জন্ম থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের শারীরিক বৃদ্ধি, পুষ্টির অবস্থা এবং শারীরিক বিকাশের পরিমাপ করে।[১২]
বাধাসমূহ
[সম্পাদনা]বিগত তিন দশকে তহবিল বৃদ্ধি সত্ত্বেও, আইসিডিএস তার ঘোষিত উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং এখনও বেশ কিছু বাধার সম্মুখীন হচ্ছে। এছাড়াও, যদিও এর ব্যাপক পরিধি রয়েছে, কার্যকারিতার ত্রুটির কারণে সারা দেশে পরিষেবার মান ও পরিমাণে ধারাবাহিকতা নেই।[১৩]
প্রভাব
[সম্পাদনা]২০১০ সালের শেষ নাগাদ, এই কর্মসূচিটি ৩.৯৩ কোটি শিশু (৬ বছরের কম বয়সী) এবং ৮০.৬ লক্ষ গর্ভবতী ও স্তন্যদানকারী মায়ের কাছে পৌঁছানোর দাবি করছে।[১০] ৬,৭১৯টি কার্যকরী প্রকল্প এবং ১,২৪১,৭৪৯টি কার্যকরী অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে।[১] এই কর্মসূচির বেশ কিছু ইতিবাচক সুবিধা নথিভুক্ত ও রিপোর্ট করা হয়েছে।
- অন্ধ্র প্রদেশ এবং কর্ণাটকের একটি গবেষণায় লিঙ্গ নির্বিশেষে সমস্ত শিশুর মানসিক ও সামাজিক বিকাশে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।[৯]
- ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কো-অপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট-এর ১৯৯২ সালের একটি গবেষণায় ভারতীয় শিশুদের জন্মকালীন ওজন এবং শিশুমৃত্যুর হারে উন্নতির পাশাপাশি টিকাদান ও পুষ্টি সুনিশ্চিত করা হয়েছে।[৯]
- বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে আইসিডিএস কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ও শিক্ষাগত ফলাফলের উন্নতি ঘটাতে পারে।[১৪][১৫][১৬][১৭][১৮]
তবে বিশ্বব্যাংক এই কর্মসূচির কিছু প্রধান ত্রুটিও তুলে ধরেছে, এর মধ্যে রয়েছে কন্যাশিশুদের উন্নয়ন লক্ষ্য নির্ধারণে ব্যর্থতা, নিম্ন আয়ের শিশুদের তুলনায় ধনী ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের অধিক অংশগ্রহণ এবং ভারতের সবচেয়ে দরিদ্র ও অপুষ্টিতে ভোগা রাজ্যগুলির জন্য সর্বনিম্ন তহবিল বরাদ্দ হওয়া।[১৯]
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 "INTEGRATED CHILD DEVELOPMENT SERVICES (ICDS) SCHEME"। Government of India। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- 1 2 Michael Lokshin; Monica Das Gupta; Michele Gragnolati andOleksiy Ivaschenko (২০০৫)। "Improving Child Nutrition? The Integrated Child Development Services in India" (পিডিএফ)। Development and Change। ৩৬ (4): ৬১৩–৬৪০। ডিওআই:10.1111/j.0012-155X.2005.00427.x। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Integrated Child Development Services (ICDS)"। ১৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Has the ICDS helped reduce stunting in India?"। ideasforindia.in। ২০ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫।
- ↑ "Infant Mortality Rate (IMR) (per 1000 live births) | NITI Aayog, (National Institution for Transforming India), Government of India"। niti.gov.in। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "India's Under-5 Mortality Now Matches Global Average, But Bangladesh, Nepal Do Better"। IndiaSpend (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- 1 2 "UNICEF - Respecting the rights of the Indian child"। UNICEF। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১১।
- ↑ Kapil U (জুলাই ২০০২)। "Integrated Child Development Services (ICDS) scheme: a program for holistic development of children in India"। Indian Journal of Pediatrics। ৬৯ (7): ৫৯৭–৬০১। ডিওআই:10.1007/bf02722688। পিএমআইডি 12173700। এস২সিআইডি 37879920।
- 1 2 3 4 5 Dhar A (২৭ জানুয়ারি ২০১১)। "Infant mortality rate shows decline"। The Hindu। ২৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 3 "The Integrated Child Development Services (ICDS)"। UNICEF। ২৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১১।
- 1 2 "Supreme Court Commissioners"। sccommissioners.org। ১৩ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১১।
- ↑ "The WHO Child Growth Standards"। World Health Organization। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১১।
- ↑ "Early childhood development and nutrition in India"। Oxford Policy Management (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০।
- ↑ Kinra S, Rameshwar Sarma KV, Mendu VV, Ravikumar R, Mohan V, Wilkinson IB, এবং অন্যান্য (জুলাই ২০০৮)। "Effect of integration of supplemental nutrition with public health programmes in pregnancy and early childhood on cardiovascular risk in rural Indian adolescents: long term follow-up of Hyderabad nutrition trial"। BMJ। ৩৩৭: a৬০৫। ডিওআই:10.1136/bmj.a605। পিএমসি 2500199। পিএমআইডি 18658189।
- ↑ Kinra S, Gregson J, Prabhakaran P, Gupta V, Walia GK, Bhogadi S, এবং অন্যান্য (জুলাই ২০২০)। "Effect of supplemental nutrition in pregnancy on offspring's risk of cardiovascular disease in young adulthood: Long-term follow-up of a cluster trial from India"। PLOS Medicine। ১৭ (7) e1003183। ডিওআই:10.1371/journal.pmed.1003183। পিএমসি 7373266। পিএমআইডি 32692751।
- ↑ Nandi A, Behrman JR, Kinra S, Laxminarayan R (জানুয়ারি ২০১৮)। "Early-Life Nutrition Is Associated Positively with Schooling and Labor Market Outcomes and Negatively with Marriage Rates at Age 20-25 Years: Evidence from the Andhra Pradesh Children and Parents Study (APCAPS) in India"। The Journal of Nutrition। ১৪৮ (1): ১৪০–১৪৬। ডিওআই:10.1093/jn/nxx012। পিএমসি 6289970। পিএমআইডি 29378047।
- ↑ Nandi A, Behrman JB, Laxminarayan R (১৫ ফেব্রুয়ারি ২০১৯)। "The Impact of a National Early Childhood Development Program on Future Schooling Attainment: Evidence from Integrated Child Development Services in India"। Economic Development and Cultural Change। ৬৯ (1): ২৯১–৩১৬। ডিওআই:10.1086/703078। আইএসএসএন 0013-0079। এস২সিআইডি 224806490।
- ↑ Nandi A, Ashok A, Kinra S, Behrman JR, Laxminarayan R (এপ্রিল ২০১৫)। "Early Childhood Nutrition Is Positively Associated with Adolescent Educational Outcomes: Evidence from the Andhra Pradesh Child and Parents Study (APCAPS)"। The Journal of Nutrition। ১৪৬ (4): ৮০৬–৮১৩। ডিওআই:10.3945/jn.115.223198। পিএমসি 4807645। পিএমআইডি 26962175।
- ↑ "CHAPTER 2 THE INTEGRATED CHILD DEVELOPMENT SERVICES PROGRAM (ICDS) – ARE RESULTS MEETING EXPECTATIONS?" (পিডিএফ)। World Bank। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১১।