বিষয়বস্তুতে চলুন

সমকামিতা সম্পর্কে ইসলামী শরিয়তের অবস্থান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফারসি মিনিয়েচার, যেখানে লুতের সম্প্রদায়ের (সদোম ও গোমোরাহ) ধ্বংস, লুতের স্ত্রীর উপর পাথর পড়া এবং লুত ও তার দুই কন্যার রক্ষা পাওয়ার দৃশ্য চিত্রিত হয়েছে।

ইসলামি শরিয়তের বিভিন্ন মতবাদ, যা কুরআন ও হাদিসের ভিত্তিতে গঠিত, সেসব অনুযায়ী সমকামিতাকে যৌন বিকৃতি এবং মানুষের স্বভাবজাত প্রকৃতি (ফিতরা) থেকে বিচ্যুতি হিসেবে গণ্য করে। ইসলামি পণ্ডিতরা এ ধরনের সম্পর্ককে পাপ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে শ্রেণিবদ্ধ করেন, যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহি করতে হবে। কুরআনে লুতের সম্প্রদায়ের কাহিনী বর্ণিত হয়েছে, যাদের উপর আল্লাহর গজব নেমে এসেছিল। অধিকাংশ তাফসির মতে, নারী নয়, বরং তারা পুরুষদের মধ্যে কামপ্রবণ শারীরিক সম্পর্ক করত, যার ফলেই এই শাস্তি আসে। নারীদের মধ্যে সমকামিতার সম্পর্ক অর্থাৎ সাহাক (লেসবিয়ান), সহবাসকে একই স্তরে বিবেচনা করা হয় না, কারণ ইসলামি আইনে এটিকে ব্যভিচার হিসেবে গণ্য করা হয় না; বরং এর জন্য তাজির (বিচারকের বিবেচনা ভিত্তিতে শাস্তি) বিধান রয়েছে।

ইবনে কাইয়িম তার আল-জাওয়াব আল-কাফি গ্রন্থে বলেন:

যেহেতু লিওয়াত (পুরুষসমকামিতা) একটি সর্বোচ্চ পর্যায়ের নৈতিক বিপর্যয়, তাই এর শাস্তি দুনিয়া ও আখিরাতে অত্যন্ত কঠোর ও ভয়াবহ...

ইসলামি দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]

শরিয়ত

[সম্পাদনা]

ইসলামি শরিয়তের ফকিহগণ (ধর্মীয় আইনজ্ঞগণ) যৌন আচরণে লিপ্ত সমকামী পুরুষ ও নারীদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক পদ্ধতির আহ্বান জানান। এই শাস্তিগুলোর মধ্যে একটি হলো: পুরুষ সমকামীদের জনসমক্ষে মুসলমানদের একটি দলের মাধ্যমে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড (রজম) প্রদান করা। এই বিধানকে সমর্থন করে একটি হাদিসে ইসলামের নবী মুহাম্মদ বলেন:

যাদেরকে তোমরা লুতের সম্প্রদায়ের কাজে (সমকামে) লিপ্ত দেখবে, সে পুরুষ হোক বা তার সঙ্গী, উভয়কেই হত্যা করো।[১][২]

সমস্ত ফকিহ এই বিষয়ে একমত যে, যে পুরুষ সমকামিতায় লিপ্ত হয়, তাকে হত্যা করা উচিত; তবে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিতে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।[৩] নারীদের মধ্যে সমকামি সম্পর্ক ইসলামি শরিয়ত অনুযায়ী পুরুষদের সমকামিতার মতো কঠোর দণ্ডযোগ্য নয়, কারণ এটি সরাসরি ব্যভিচার নয় এবং এতে নির্ধারিত শরয়ী শাস্তি প্রযোজ্য হয় না। তবে এটি একটি নিষিদ্ধ কর্ম হওয়ায় শাসক প্রয়োজনে তাঅযীর বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন—যা সংশ্লিষ্ট নারীকে এবং তার মতো অন্যদের এই অনৈতিক কাজ থেকে বিরত রাখবে।।[৪]

কুরআন

[সম্পাদনা]

কুরআনে লুতের সম্প্রদায় সম্পর্কে সাতটি আয়াত রয়েছে। এরা সেই একই সম্প্রদায়, যাদের উল্লেখ বাইবেলেও রয়েছে, যদিও খ্রিস্টধর্মে তারা সদোম ও গোমোরাহর অধিবাসী হিসেবে পরিচিত।[৫] আল্লাহ কর্তৃক তাদের ধ্বংস স্পষ্টভাবে তাদের সমকামি যৌন আচরণের সাথে সম্পর্কিত।।[৬][৭] কুরআনে আল্লাহ বলেন,

সৃষ্টিকুলের মধ্যে তো তোমরাই কি পুরুষের সাথে উপগত হও?

— সূরা আশ শুআরা, আয়াত:১৬৫

এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাকো; বরং তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।

— সূরা আশ শুআরা, আয়াত:১৬৬

মহান আল্লাহ তায়ালা আরও বলেন,

আর লুতকে (পাঠালাম), যখন সে তার সম্প্রদায়কে বললো, 'তোমরা কি এমন অশ্লীল কাজ করছো, যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ করেনি'?

— সূরা আরাফ, আয়াত:৮০

তোমরা যৌন তাড়নায় স্ত্রীদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন করছো; বরং তোমরা হচ্ছো এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।

— সূরা আরাফ, আয়াত:৮১

তবে অধ্যাপক ড. স্কট সিরাজ আল-হক কুগল তার "ইসলামে সমকামিতা" গ্রন্থে বলেন যে,[৮] লুতের সম্প্রদায়কে ধ্বংসের পেছনে কেবল যৌনাচরণই নয়, বরং তাদের নবী লুতকে অস্বীকার এবং আল্লাহর প্রতি অবিশ্বাসও একটি বড় কারণ ছিল।[৯]

যেখানে কেউ কেউ মনে করেন যে লুতের সম্প্রদায়ের শাস্তি তাদের অপরাধের কারণে বহুগুণ কঠিন ছিল, সেখানে আল্লাহ লুতের সম্প্রদায়কে মাটিতে ধসিয়ে দেন এবং তাদের জনপদকে উল্টে দেন, উপরকে নিচে করে দেন, এরপর তাদের উপর স্তরে স্তরে সাজানো ও চিহ্নিত কাঁকর পাথরের বৃষ্টি বর্ষণ করেন। অন্যদিকে, ফেরাউন ও তার সম্প্রদায়কে শুধুমাত্র পানিতে ডুবিয়ে শাস্তি দেওয়া হয়। আদ জাতিকে প্রবল বাতাস দ্বারা এবং সামুদ জাতিকে শুধুমাত্র বিকট শব্দের মাধ্যমে ধ্বংস করা হয়। এর মাধ্যমে প্রমাণিত হয় লুতের সম্প্রদায়ের গুনাহ ছিল অত্যন্ত জঘন্য ও ঘৃণিত।[১০]

কিছু আলিম তাফসিরে উল্লেখ করেন যে, আল্লাহ তায়ালার এই বাণীতে,

আর তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ করে, তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী উপস্থিত করো। যদি তারা সাক্ষ্য দেয়, তাহলে তাদের গৃহসমূহের মধ্যে আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদেরকে নিয়ে যায় বা আল্লাহ তাদের জন্য কোনো পথ নির্দেশ করেন।

— সূরা নিসা, আয়াত:১৫

আয়াতে উল্লেখিত আল্লাতি শব্দ দ্বারা সেইসব নারীদের বোঝানো হয়, যারা পরস্পরের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হয় অর্থাৎ নারীদের মধ্যকার সমকামী আচরণ, যাকে সাহাক বলা হয়।[১১]

হাদিস

[সম্পাদনা]

হাদিস থেকে জানা যায় যে, সমকামিতা আরব উপদ্বীপে অজানা ছিল না।[১২] কুরআনে সমকামিতার শাস্তি সম্পর্কে কোনো নির্দিষ্ট নির্দেশনা না থাকায়, ফকিহগণ সীরাতের দিকে মনোনিবেশ করেন, যেখানে হুদুদ প্রতিষ্ঠার পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে।[১২]

ইবনে জাওজি কর্তৃক সংরক্ষিত বর্ণনাগুলোর মধ্যে উল্লেখ রয়েছে যে, নবী মুহাম্মদ একাধিক হাদিসে লুতের সম্প্রদায়কে অভিশাপ দেন এবং সমকামী কর্মকাণ্ডে লিপ্ত উভয় ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করেন।[১৩] লুতের সম্প্রদায়ের মতো কাজ যারা করে, তাদের রাসূল (সা.) তিনবার অভিশাপ দেন; অথচ অন্য কোনো বড় গুনাহের কর্মকারীর জন্য তিনি এমনভাবে তিনবার অভিশাপ দেননি, কেবল এই কাজের ক্ষেত্রেই তা করেছেন।

ইমাম তিরমিযি, ইমাম আবু দাউদ এবং ইমাম ইবনে মাজাহ প্রমুখ হাদীস বিশারদগণ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

তোমরা যে মানুষকে লুত সম্প্রদায়ের কুকর্মে (সমকামিতায়) নিয়োজিত পাবে সেই কুকর্মকারীকে এবং যার সাথে কুকর্ম করা হয়েছে তাকে মেরে ফেলবে।

এই হাদিসটি সহীহ ও স্পষ্ট, যাতে এ ধরনের গর্হিত কর্মে লিপ্ত উভয় ব্যক্তির জন্য কোনো শর্ত ছাড়াই মৃত্যুদণ্ডের শাস্তি নির্ধারণ করা হয়েছে।[১৪]

নারীদের মধ্যে সাহাক (সমকামী আচরণ) সম্পর্কে একটি হাদীসে বর্ণিত হয়েছে, ইসলামের নবী মুহাম্মদ বলেন,

সাহাক হলো নারীদের পরস্পরের মধ্যে ব্যভিচার।[১৫]

আরেকটি হাদিসে রাসূল (সা.) বলেন,

যখন একজন পুরুষ অপর একজন পুরুষের সঙ্গে (যৌন সম্পর্ক) করে, তখন তারা উভয়েই ব্যভিচারী; আর যখন একজন নারী অপর নারীর সঙ্গে তা করে, তখন তারা উভয়েই ব্যভিচারিণী।[১৬]

সাহাবি ও মাযহাবের বিধান

[সম্পাদনা]

শওকানী তার গ্রন্থ আস-সাইলুল জাররে উল্লেখ করেন,

লুত সম্প্রদায়ের অপরাধীকে খুলাফায়ে রাশেদীনের যুগে হত্যা করা হয়, এবং এ বিষয়ে তাদের ঐকমত্য ছিল। মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিতে ভিন্নতা থাকলেও তা কোনো সমস্যা নয়। এ মত বহু আলেম গ্রহণ করেন‌।[১৭]

খালিদ বিন ওয়ালিদ এ বিষয়ে আবু বকরের নিকট লেখেন। তখন আবু বকর সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করেন। তাদের মধ্যে আলির বক্তব্য ছিল সবচেয়ে কঠোর; তিনি বলেন,

এই কাজ (সমকামিতা) শুধু একটি জাতিই করেছিল, আর তোমরা জানো আল্লাহ তাদের কী শাস্তি দিয়েছেন। আমি মনে করি, তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত।

অতঃপর আবু বকর খালিদকে এ বিষয়ে নির্দেশ দিলে, তিনি তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেন।[১৮]

দ্বীনি আলেম ও দাঈ ফাতহি ইয়াকান তার ইসলাম ও যৌনতা গ্রন্থে উল্লেখ করেন যে, সমকামী যৌনাচরণের শাস্তির বিষয়ে ইসলামী মাযহাবগুলোর মধ্যে ইখতিলাফ রয়েছে।[১৯] তিনি উল্লেখ করেন, মালিকী মাযহাব মতে "কার্যকারী ও ভুক্তভোগী" উভয়কেই রজম (পাথর নিক্ষেপ করে শাস্তি) দেওয়া হবে, তারা বিবাহিত হোক কিংবা অবিবাহিত।[২০] অন্যদিকে, শাফিঈ, আহ্‌মদীয়া এবং হাম্বলী মাযহাবে এ বিষয়ে তিনটি ভিন্ন মত রয়েছে:

  • সমকামিতার শাস্তি ব্যভিচারের (যৌন ব্যভিচার) শাস্তির মতোই। বিবাহিত হলে রজম (পাথর নিক্ষেপ করে শাস্তি) দেওয়া হয় এবং অবিবাহিত হলে বেত্রাঘাত ও দেশ থেকে নির্বাসিত করা হয়।
  • যদি কেউ সমকামী যৌনক্রিয়ায় "কার্যকারী" হয়, তবে তাকে রজম করা হয়; আর "ভুক্তভোগী" হলে তাকে বেত্রাঘাত ও নির্বাসন দেওয়া হয়।
  • তৃতীয় মতে, "কার্যকারী ও ভুক্তভোগী" উভয়ের জন্যই সব অবস্থায় শাস্তি হলো মৃত্যুদণ্ড।[২১]

এছাড়া, ড. ফাতহি ইয়াকান তার ইসলাম ও যৌনতা গ্রন্থে উল্লেখ করেন যে, সাহাক (নারী সমকামিতা) কিংবা পশুকামিতার (পশুর সাথে যৌন সম্পর্ক) শাস্তি হলো তাজির (শাসকের বিবেচনায় শাস্তি নির্ধারণ)।

সমসাময়িক আলেমদের ফতোয়া

[সম্পাদনা]

অত্যন্ত সীমিত কিছু ব্যতিক্রম ছাড়া, ইসলামি শরিয়তের প্রায় সকল আলেমই সমলিঙ্গের যৌন সম্পর্ককে একটি শাস্তিযোগ্য অপরাধ ও পাপ হিসেবে বিবেচনা করেন। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো শাস্তির ব্যাপারে সর্বসম্মত মত নেই, তবুও সাধারণত ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।[২২] ইউসুফ কারযাভী, যিনি আন্তর্জাতিক মুসলিম আলেম ইউনিয়নের সভাপতি, তিনি সমকামিতাকে “প্রকৃতির বিপর্যয়, পুরুষত্বের বিনাশ এবং নারীর প্রতি অবিচার” হিসেবে বিবেচনা করেন। কারযাভী ব্যাখ্যা করেন যে, “শাস্তির কঠোরতা মূলত ইসলামি সমাজকে পবিত্র ও শুদ্ধ রাখার উদ্দেশ্যে।”[২৩]

সৌদি ইসলামী চিন্তাবিদ ও প্রচারক সালমান আল-আউদা একটি ভিডিও বার্তায় বলেন, সমকামিতা একটি পাপ, তবে এতে কেউ ইসলামের গণ্ডি থেকে বাইরে চলে যায় না। স্‌ভেন্‌স্‌কা দাগব্লাডেট পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারকে ঘিরে সমালোচনার প্রেক্ষিতে তিনি এই বক্তব্য দেন।[২৪] তিনি তার অফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে আরও বলেন, ইসলামি পন্ডিতদের মধ্যে সমকামিতা হারাম হওয়া নিয়ে ঐকমত্য রয়েছে; তবে এ বিষয়ে মতভেদ রয়েছে যে, এর শাস্তি হুদুদ হবে কিনা, নাকি তা শাসকের বিবেচনায় নির্ধারিত তাজির।[২৫]

মিশরের গ্র্যান্ড মুফতি শওকি আল্লাম এক সাক্ষাৎকারে অরল্যান্ডোতে সংঘটিত হামলার নিন্দা জানান, যেখানে ৪৯ জন সমকামী নিহত হয়। তিনি বলেন যে, সমকামিতা ইসলামে নিষিদ্ধ হলেও, কারও অধিকার নেই সমকামীদের ক্ষতি করার বা তাদের বিরুদ্ধে নিজ হাতে আইন প্রয়োগ করার।[২৬][২৭]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ সুনানে আবু দাউদ (৪৪৬২), সুনানে আত-তিরমিজি (১৪৫৬), সুনানে ইবনে মাজাহ (২০৯১), মুসনাদে আহমদ (৪/২৫৮); হাদিসটিকে সহীহ বলেছেন নাসিরুদ্দিন আলবানী (সহীহ আত-তারগীব ২৪২২), ইবন উথাইমিন (আল-শারহ আল-মুমতি’ ১৪/২৪২), এবং আহমদ শাকির।
  2. ↑ The Hudud: The Hudud are the Seven Specific Crimes in Islamic Criminal Law and Their Mandatory Punishments, 1995 Muhammad Sidahmad
  3. ↑ স্টোনব্যাংকস, ক্রিস্টোফার ড্যারিয়াস (২০১০)। Teaching Against Islamophobia। পৃ. ১৯০।
  4. ↑ "সমকামিতার শাস্তি – ইসলাম প্রশ্ন ও উত্তর"। islamqa.info (আরবি ভাষায়)। ৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
  5. ↑ (সূরা ৭: ৮০–৮৪, ১১: ৭৭–৮৩, ২১:৭৪, ২২:৪৩, ২৬:১৬৫–১৭৫, ২৭:৫৬–৫৯, এবং ২৯:২৭–৩৩)
  6. ↑ Duran (1993) পৃ. 179
  7. ↑ Kligerman (2007) পৃ. 53–54
  8. ↑ স্কট সিরাজ আল-হক কুগলের সংক্ষিপ্ত জীবনী গুডরিডস-এ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২১-০১-২৭ তারিখে
  9. ↑ Kugle, Scott (২০১০)। Homosexuality in Islam। অক্সফোর্ড, ইংল্যান্ড: Oneworld Publications। পৃ. ৪২–৪৯। ২৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  10. ↑ লিওয়াত ও সমকামিতার শাস্তি: সমকামিতা নিরাময়ের উপকারী উপায়সমূহ - ইসলাম ওয়েব ওয়েবসাইট "সংরক্ষিত সংস্করণ"। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৮।
  11. ↑ "নারীদের মধ্যে সাহাক"। ফিকহুল মুসলিম (আরবি ভাষায়)। ১৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
  12. 1 2 সম্পা. সি. বসওয়ার্থ, ই. ভ্যান ডনজেল, দ্য এনসাইক্লোপিডিয়া অব ইসলাম, লাইডেন, ১৯৮৩
  13. ↑ Jim Wafer (১৯৯৭)। Stephen O. Murray এবং Will Roscoe (সম্পাদক)। "Islamic Homosexualities: Culture, History and Literature"। New York University Press। পৃ. ৮৯। ৮ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১০।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  14. ↑ লিওয়াত ও বিকৃত যৌনাচারের শাস্তি: কর্মকারী ও ভুক্তভোগী—উভয়কেই হত্যা করতে হবে - ইসলাম ওয়েব কর্তৃক প্রদত্ত ফতোয়া "সংরক্ষিত সংস্করণ"। ১২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৮।
  15. ↑ এটি তবারানী তার ‘মু'জাম’ গ্রন্থে বর্ণনা করেন। হাইসামী বলেন, এর বর্ণনাকারীরা বিশ্বস্ত। আর সিউতী একে ‘হাসান’ বলেছেন।
  16. ↑ এই হাদীসটি সিউতী ‘জামিউস সাগীর’-এর সংযোজনে উল্লেখ করেন। এটি বায়হাকী আবু মূসা হতে বর্ণনা করেন, তবে আলবানী ‘দঈফুল জামি’ (হাদীস নং ২৮২)-তে একে দুর্বল বলেন।
  17. ↑ লিওয়াত ও বিকৃত যৌনাচার : কেউ যদি এই অপরাধে লিপ্ত হয়, তবে তার কি নিজের ওপর হদ্দ কার্যকর করার জন্য নিজেকে পেশ করা আবশ্যক? – ইসলামি ওয়েবে প্রকাশিত একটি ফতোয়া। "আর্কাইভ সংস্করণ"। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৮।
  18. ↑ লিওয়াত ও বিকৃত যৌনাচার : যৌন বিকৃতির চিকিৎসা এবং অপরাধীর শাস্তি – ইসলামি ওয়েবে প্রকাশিত একটি ফতোয়া। "আর্কাইভ সংস্করণ"। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৮।
  19. ↑
    • ইসলাম ও যৌনতা*, লেখক ফাতহি ইয়াকান – পৃষ্ঠা ৫৬ ও ৫৭ – প্রকাশনা: مؤسسة الرسالة – দ্বিতীয় সংস্করণ, ১৯৭৫।
  20. ↑ শরহ আল-জারকানি
  21. ↑
  22. ↑ Duran, K. (1993). Homosexuality in Islam, p. 184. Cited in: Kligerman (2007) p. 54.
  23. ↑ ইসলামে হালাল ও হারাম (পুস্তক)- ইউসুফ আল-কারযাভী - পৃষ্ঠা ১৫১ ও ১৫৩ - ২২তম সংস্করণ, মাকতাবা ওয়াহবা।
  24. ↑ "সমকামিতা বিষয়ে ফতোয়ার পর... সালমান আল-আউদা তার সমালোচকদের জবাব দিলেন"। HUFFPOST। ২ মে ২০১৬। ২২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  25. ↑ "দেখুন: সমকামীদের নিয়ে ভিডিও বার্তায় বিতর্কে সালমান আল-আউদা; যাঁরা বলেন তারা ইসলামের বাইরে, তারাই খারিজি"। সিএনএন। ২ মে ২০১৬। ২১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  26. ↑ Krüger, Interview von Paul-Anton (২৪ জুলাই ২০১৬)। ""Fehlgeleitete Wahnsinnige"" (জার্মান ভাষায়)। sueddeutsche.de। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮।
  27. ↑ "মিশরের মুফতি: সমকামিদের প্রতি সহিংসতা গ্রহণযোগ্য নয়" (আরবি ভাষায়)। আল-ঘাদ। ২ আগস্ট ২০১৬। ৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]