বিষয়বস্তুতে চলুন

সবুজ দল কোরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সবুজ দল
녹색당
নেতাকিম সুন-এ, লি চি-সিওন
প্রতিষ্ঠা এপ্রিল ২০১২ (2012-04-02)
(Green Party)
১৩ অক্টোবর ২০১২ (2012-10-13)
(Greens Plus)
১৯ এপ্রিল ২০১৪ (2014-04-19)
(Green Party)
সদর দপ্তরসিওল
সদস্যপদ  (২০১৬)১০,০৮৫[]
ভাবাদর্শ
রাজনৈতিক অবস্থানবামপন্থী[]
জাতীয় অধিভুক্তিGreen Justice Party
আঞ্চলিক অধিভুক্তিএশিয়া প্যাসিফিক গ্রীনস ফেডারেশনে
আন্তর্জাতিক অধিভুক্তিগ্লোবাল গ্রীনস
National Assembly
০ / ৩০০
ওয়েবসাইট
kgreens.org
Korean name
হাঙ্গুল녹색당
হাঞ্জা綠色黨
সংশোধিত রোমানীকরণNoksaekdang
ম্যাক্কিউন-রাইশাওয়াNoksaektang
Korean name
হাঙ্গুল녹색당
হাঞ্জা綠色黨
সংশোধিত রোমানীকরণNoksaekdang
ম্যাক্কিউন-রাইশাওয়াNoksaektang

সবুজ দল দক্ষিণ কোরিয়ার একটি রাজনৈতিক দল। দলটি ২০১২ সালের মার্চ মাসে জাপানের ফুকুশিমা পারমাণবিক সংকটের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। এরা গ্লোবাল গ্রিনস এবং এশিয়া প্যাসিফিক গ্রিনস ফেডারেশনের সদস্য।

ইতিহাস

[সম্পাদনা]

২০১২ সালের এপ্রিলে ১৯তম জাতীয় সংসদ নির্বাচনে দলটি মাত্র ০.৪৮% ভোট পাওয়ার ফলস্বরূপ, জাতীয় নির্বাচন প্রশাসন কার্যালয় দলটিকে ভেঙে দেয়। যাইহোক ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত, নিবন্ধ ৪১-এর অনুচ্ছেদ ৪ এবং রাজনৈতিক দল আইনের , নিবন্ধ ৪৪-এর অনুচ্ছেদ ১-এর উপ-অনুচ্ছেদ ৩, যা দলটির নিবন্ধন প্রত্যাহার করেছিল এবং ভোটের সংখ্যা কম থাকায় তাদের শিরোনাম ব্যবহার নিষিদ্ধ করে [] , সেগুলোকে অসাংবিধানিক ঘোষণা করে। [] ফলে সবুজ দল কোরিয়া এর শিরোপা পুনরুদ্ধার করে। []

সবুজ দল, বেসিক ইনকাম ইয়ুথ নেটওয়ার্কের সাথে একত্রে, ৬ জুলাই ২০১৫-এ দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মৌলিক আয় সম্পর্কে মতামত আবিষ্কার করতে এবং জনগনের কাছে মৌলিক আয়ের ধারণাটি চালু করতে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করে। []

দলটি ২০২৪ সালের দক্ষিণ কোরিয়ার আইনসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য সামাজিক-গণতান্ত্রিক ন্যায়বিচার দলের সাথে নির্বাচনী জোটে যোগ দেয়। দক্ষিণ কোরিয়ার নির্বাচনী আইন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী জোটের অনুমতি দেয় না। তাই ন্যায়বিচার দলের নাম পরিবর্তন করে সবুজ ন্যায়বিচার দল রাখা হয় এবং সবুজ দলের প্রার্থীরা স্বতন্ত্রভাবে সবুজ ন্যায়বিচার দলে যোগ দেয়।

সদস্যপদ

[সম্পাদনা]

দলে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। পার্টি সদস্যদের প্রায় ৩৮.২% ৪০-৫০ বছর বয়সী। ২৪.৮% দলের সদস্যদের বয়স ৫০ বছর বা তার বেশি।

নেতৃত্ব

[সম্পাদনা]
  1. লি হিউন-জু, হা সেউং-সু (যুগ্মভাবে; ২০১২-২০১৪)
  2. লি ইউ-জিন, হা সেউং-সু (যুগ্মভাবে; ২০১৪-২০১৬)
  3. কিম জু-অন, চোই হাইওক-বং (যুগ্মভাবে; ২০১৬-২০১৮)
  4. হা সেউং-সু, শিন জি-ই (যুগ্মভাবে; ২০১৮-২০২০)
  5. সুং মি-সান (২০২০-২০২১)
  6. কিম ইয়ে-ওন, লি জায়ে-হাইওক (যুগ্মভাবে; ২০২১)
  7. কিম ইয়ে-ওন, কিম চ্যান-হুই (যুগ্মভাবে; ২০২১-২০২৩)
  8. কিম চ্যান হুই (২০২৩-২০২৪)
  9. কিম সুন-এ, লি চি-সিওন (যুগ্মভাবে; ২০২৪-বর্তমান)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 2015년 6월 당원현황 보고 (그래프) (কোরীয় ভাষায়)। Green Party Koreans। ১৩ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯
  2. Kim, Juon (২৪ সেপ্টেম্বর ২০১৮)। "Peace, Politics and Green Possibilities in South Korea"Green European Journal। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯
  3. 탁양현 (১১ জানুয়ারি ২০১৯)। 진보주의 정치철학, 수운 최제우, 안토니오 그람시 (কোরীয় ভাষায়)। e퍼플। পৃ. ৩৩। আইএসবিএন ৯৭৯১১৬৩৪৭৩০০৮ Google Books এর মাধ্যমে।
  4. "녹색정치와 진보정당, 미래를 말하다"। ২৪ সেপ্টেম্বর ২০২০।
  5. Sanghun Lee (৯ জুলাই ২০২০)। "The substance of a Korean Green New Deal is still being defined"Eco BusinessDuring South Korea's parliamentary election in mid-April, which was the world's first national election amid the pandemic, the ruling centrist Democratic Party of Korea (DPK), the centre-right Party for People's Livelihoods (PPL), the centre-left Justice Party (JP) and the left Green Party Korea (GPK) all made pledges around a "Green New Deal"
  6. 한국법제연구원 영문법령elaw.klri.re.kr (কোরীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯
  7. 2012헌마431search.ccourt.go.kr (কোরীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯
  8. "녹색당" 당명회복!! 헌재의 위헌결정을 환영한다녹색당 (কোরীয় ভাষায়)। ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯
  9. Widerquist, Karl (৫ জুলাই ২০১৫)। "KOREA: Basic Income Tour Kicks off on July 6, 2015"। BIEN: Basic Income Earth Network। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৫