সন্তোষ সুব্রমানিয়ম
| সন্তোষ সুব্রমানিয়ম | |
|---|---|
| মূল শিরোনাম | சந்தோஷ் சுப்பிரமணியம் |
| পরিচালক | মোহন রাজা |
| প্রযোজক | কালপতি এস. অঘোরাম কালপতি এস. গণেশ কালপতি এস. সুরেশ |
| উৎস | ভাস্কর কর্তৃক বোম্মারিলু |
| শ্রেষ্ঠাংশে | জয়ম রবি জেনেলিয়া প্রকাশ রাজ |
| বর্ণনাকারী | সত্যরাজ[১] |
| সুরকার | দেবী শ্রী প্রসাদ |
| চিত্রগ্রাহক | ডি. কানন |
| সম্পাদক | মোহন |
| প্রযোজনা কোম্পানি | এজিএস এন্টারটেইনমেন্ট |
| মুক্তি |
|
| দেশ | ভারত |
| ভাষা | তামিল |
সন্তোষ সুব্রমানিয়ম (পর্দায় সন্তোশ সুব্রমানিয়ম নামে লেখা)[২] হল ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় তামিল প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহন রাজা ও প্রযোজনা করেন কালপতি এস. অঘোরাম। চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন জয়ম রবি,জেনেলিয়া ছাড়াও পার্শ্ব চরিত্র সমূহে প্রকাশ রাজ,গীতা ও সায়াজী শিন্দে প্রমুখ অভিনয় করেছেন। ছায়াছবিটি ২০০৬ সালের তেলুগু চলচ্চিত্র বোম্মারিলু'র তামিল পুনর্নির্মাণ। চলচ্চিত্রটিতে জেনেলিয়া ও প্রকাশ রাজ তাঁদের পূর্বের ভূমিকাতেই অভিনয় করেছেন। সন্তোষ সুব্রমানিয়ম চলচ্চিত্রের প্রধান উপজীব্য বিষয় হল মূলত এক বাবা ও ছেলের সম্পর্ককে ঘিরে।যেখানে বাবা অত্যন্ত যত্নশীল হলেও ছেলের মধ্যে এর কারণে একপ্রকার বিরক্তি জন্মায়। নিজের জীবন নিয়ে ছেলের স্বপ্ন ও পছন্দ বাবার কর্তৃত্বের কারণে বারবার বাধাগ্রস্ত হয়।
২০০৭ সালের জুলাই মাসের শুরুতে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়েছিল। ভারত ছাড়াও চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয় নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে । এই ছায়াছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন দেবী শ্রী প্রসাদ। যিনিবোম্মারিলু'র একাধিক গান এই ছবিতে পুনর্ব্যবহার করেছিলেন।
সন্তোষ সুব্রমানিয়ম ২০০৮ সালের ১১ এপ্রিল তামিল নববর্ষ'র দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের ইতিবাচক অভ্যর্থনা অর্জন করে। বিশেষ করে জেনেলিয়া ও প্রকাশ রাজের অভিনয় প্রশংসিত হয়। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবেও সাফল্য অর্জন করে। এটি ২০০৮ সালে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে তৃতীয় পুরস্কার লাভ করে। এছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র,শ্রেষ্ঠ পরিচালক,শ্রেষ্ঠ অভিনেতা,শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ৫৬ তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ পুরস্কারে জন্য মনোনীত হয়। তবে কোনো বিভাগেই পুরস্কার জিততে পারেনি।
কাহিনি-সারাংশ
[সম্পাদনা]কুশীলব
[সম্পাদনা]- জয়ম রবি – সন্তোষ সুব্রহ্মণ্যম
- জেনেলিয়া ডি’সুজা (কণ্ঠ দিয়েছেন: সাভিতা রাধাকৃষ্ণন) – হাসিনী
- প্রকাশ রাজ – সুব্রহ্মণ্যম, সন্তোষের পিতা
- সন্থানম – শ্রীনিবাসন
- প্রেম জি. (প্রেমগি আমরেন) – শেখর
- শ্রীনাথ – গুনা
- সত্যন – মুত্থু
- গীতা – শান্তি, সন্তোষের মা
- কৌশল্যা – সন্তোষের বোন
- কিরাত – রাজেশ্বরী
- এম. এস. ভাস্কর – কূথা পেরুমাল
- সদাগোপান রমেশ – সঞ্জয়
- বিজয়কুমার – রামামূর্তি
- সায়াজী শিন্দে – গোবিন্দন (হাসিনীর পিতা)
- মানোবালা – ঋণ কর্মকর্তা
- মানিক্কা বিনায়গম – শেখরের পিতা
- পুষ্পবনম কুপ্পুস্বামী – সন্তোষের এক বন্ধুর পিতা
- রভিরাজ – সন্তোষের আরেক বন্ধুর পিতা
- সেভ্বালাই রাসু – মোটরসাইকেল চালক
- অনু হাসান – বিশেষ উপস্থিতিতে
- নীলিমা রানি – শ্রীনিবাসনের স্ত্রী
- সত্যা কৃষ্ণান – সঞ্জয়ের স্ত্রী
- দেশিকা শ্রী – সন্তোষের বোন
- শোবি – “কাধালুকু কংগাল ইলাই” গানে বিশেষ উপস্থিতি
প্রযোজনা
[সম্পাদনা]সঙ্গীত
[সম্পাদনা]সন্তোষ সুব্রমানিয়মে সঙ্গীত ও সাউন্ডট্র্যাক পরিচালনা করেন দেবী শ্রী প্রসাদ। প্রসাদ এর আগে ভাস্করের বোম্মারিলুর সঙ্গীত পরিচালনা করেছিলেন। [৩] মূল চলচ্চিত্রের সকল গানকে এই চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু "বোম্মানি গেস্তে" গানে পরিবর্তে "এপ্পাদি ইরুন্তা এন মনাসু" গানটি চিত্রনাট্যে ব্যবহার করা হয়েছে।[৪][৫] মূল ছবির অভিনেতা সিদ্ধার্থ নারায়ণ "আদাদা আদাদা আদাদা"শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এবং উক্ত গানের মাধ্যমেই সে তামিল চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে পদার্পণ করেন। [৬][ক] ২০০৮ সালের ২৩ মার্চ চলচ্চিত্রটির অডিও প্রকাশিত হয়।[৮][৯]
রেডিফ.কম অ্যালবামটিকে ৫-এর মধ্যে ৩ তারকা রেটিং দিয়ে বলে যে, “ সন্তোষ সুব্রমানিয়ম-এর সঙ্গীত শুনে সত্যিই ‘সন্তোষম্’ (অনু:আনন্দ) পাওয়া যায়।" [১০] মিলিব্লগ! পত্রিকার কার্তিক শ্রীনিবাসন লেখেন, “দেবীর সুরেলা প্রবণতা "উইরে উইরে পিরিয়াধে" গানে চমৎকারভাবে প্রকাশ পেয়েছে—সাগর এই সরল, কোমল সুরটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আর "এপ্পাদি ইরুন্তা এন মনাসু" গানটি দেবীর স্বভাবসিদ্ধ আকর্ষণীয় ধাঁচেই মুগ্ধ করে।”[৪]
সঙ্গীত তালিকা
[সম্পাদনা]| [১১] | ||||
|---|---|---|---|---|
| নং. | শিরোনাম | গীতিকার | শিল্পী(বৃন্দ) | দৈর্ঘ্য |
| ১. | "সেন্থামিজ পেসুম আজাগু জুলিয়েট" | পা. বিজয় | রঞ্জিত, আন্দ্রে জেরেমিয়াহ | ৫:১৩ |
| ২. | "আদাদা আদাদা আদাদা" | না. মুথুকুমার | সিদ্ধার্থ নারায়ণ | ৪:১০ |
| ৩. | "কাধালুকু কন্নগাল ইলেই" | কাভিভরমান | দেবী শ্রী প্রসাদ | ৫:২০ |
| ৪. | "লাভ থিম" | — | সুমঙ্গালি | ০:৫১ |
| ৫. | "আমেরিকা ইয়েন্দ্রালুম আন্দিপত্তি ইয়েন্দ্রালুম" | বিবেকা | নবীন,প্রেমগি আমারেন, পুষ্পবনম কুপ্পুসামি, মানিক্কা বিনায়াগম, প্রিয়া হিমেশ | ৫:৩০ |
| ৬. | "উইরে উইরে পিরিয়াধে" | না. মুথুকুমার | সাগর | ৪:৩৮ |
| ৭. | "এপ্পাদি ইরুন্তা এন মনাসু" | বিবেকা | টিপ্পু, গোপিকা পুর্ণিমা | ৪:৩৪ |
মুক্তি ও প্রতিক্রিয়া
[সম্পাদনা]সন্তোষ সুব্রমানিয়ম চলচ্চিত্রটি ২০০৮ সালের ১১ এপ্রিল তামিল নববর্ষ উৎসব উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।[১২] চলচ্চিত্রটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরমৌসুমে মুক্তি পেলেও, সমালোচকদের ইতিবাচক সমালোচনা এবং দর্শকমুখে প্রশংসার কারণে এটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে এবং ১০০ দিনব্যাপী প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।[১৩][১৪] একটি তামিল চলচ্চিত্র হিসাবে যুক্তরাজ্যের বাণিজ্যিক সাফল্য লাভ করে। [১৫] ছবিটি যুক্তরাজ্যের বক্স অফিসে ১ম সপ্তাহে £১০,০৬৭ ব্রিটিশ পাউন্ড এবং ৩য় সপ্তাহে £২৪,৯৬২ ব্রিটিশ পাউন্ড আয়ের মাধ্যমে যুক্তরাজ্যের ৪০তম সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র হয়ে উঠে। [১৬]
সমালোচকদের অভ্যর্থনা
[সম্পাদনা]চলচ্চিত্র পর্যালোচনা সাইট রেডিফ.কম-এর সমালোচক পবিত্রা শ্রীনিবাসন ছবিটিকে ৫ -এ মধ্যে ২+১⁄২ রেটিং দিয়ে লিখেছেন, "তেলুগু ব্লকবাস্টার বোম্মারিলু (অর্থাৎ 'খেলনা-বাড়ি')-র একটি পরিশীলিত পুনর্নির্মাণ হিসেবে; এটি এক প্রেমের কাহিনি, তবে কিছু বেশি হওয়ার চেষ্টা করে" হিসেবে মন্তব্য করেছেন। শ্রীনিবাসনের মতে, রবি "তার চিরচেনা দক্ষতায় অভিনয় করেছেন", আর ডি'সুজার চরিত্রটি "প্রথমে যেন একটু অবাস্তব বলেই মনে হয়। তবে ধীরে ধীরে তার চরিত্রটি আপন করে নেওয়া যায়।" তিনি প্রকাশ রাজের অভিনয়ের প্রশংসা করেন। লিখেছেন, "এই ভূমিকাটি তার জন্য যেন "একেবারে জলভাত"। [১৭] দ্য হিন্দু পত্রিকার মালতী রঙ্গরাজন লিখেছেন,"ছবিতে "নিরস মুহূর্ত বিরল, আর উপভোগ্য মুহূর্তের অভাব নেই" আখ্যা দিয়েছেন। তিনি ছবির সংগীত, দৃশ্যপট এবং প্রধান চরিত্রগুলোর অভিনয়ের প্রশংসা করেন। [১৮] সিফি লিখেছেন,"ডি'সুজার অভিনয় "ছবির প্রাণ" এবং একে বলা হয়েছে "ছবির সবচেয়ে বড় শক্তি"। রবিকে বলা হয়েছে "পরিণত অভিনেতা" এবং প্রকাশ রাজের অভিনয়কে "চমৎকার" হিসেবে মন্তব্য করেছেন। [১৯]
পুরস্কার
[সম্পাদনা]| পুরস্কার/সংস্থা | বিভাগ | প্রাপক এবং মনোনীত | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ৫৪ তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | সন্তোষ সুব্রমানিয়ম | মনোনীত | [২০] |
| শ্রেষ্ঠ পরিচালক | মোহন রাজা | মনোনীত | ||
| শ্রেষ্ঠ অভিনেতা | জয়ম রবি | মনোনীত | ||
| শ্রেষ্ঠ অভিনেত্রী | জেনেলিয়া ডি’সুজা | মনোনীত | ||
| তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | সন্তোষ সুব্রমানিয়ম | বিজয়ী | [২১] |
পাদটীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সন্তোষ সুব্রমানিয়ম (মোশন পিকচার্স) (তামিল ভাষায়)। এজিএস এন্টারটেইনমেন্ট। ২০০৮। হতে ০০:০৯ - ০০:১২।
- ↑ সন্তোষ সুব্রমানিয়ম (মোশন পিকচার্স) (তামিল ভাষায়)। এজিএস এন্টারটেইনমেন্ট। ২০০৮। হতে ০১:২৪ - ০১:২৮।
- ↑ "Something Something Unakkum Enakkum Music Review songs lyrics"। ইন্ডিয়াগ্লিট্জ। ১২ জুলাই ২০০৬। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩।
- 1 2 শ্রীনিবাসন, কার্তিক (২৪ মার্চ ২০০৮)। "Santosh Subramaniyam (Tamil – Devi Sri Prasad)"। মিল্লিব্লগ। ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ রঙ্গরাজন, মালতি (৩১ আগস্ট ২০০৭)। "Another from Telugu"। দ্য হিন্দু। ১৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০০৭।
- ↑ "Noted lyricist Na Muthukumar passes away"। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৪ আগস্ট ২০১৬। ২৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬।
- ↑ "Movie Preview : Bommarillu"। মিউজিকইন্ডিয়াঅনলাইন.কম। ১২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০০৭।
- ↑ "'Santosh Subramaniam' audio release on Sunday"। ইন্ডিয়াগ্লিট্জ। ২০ মার্চ ২০০৮। ৩ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৮।
- ↑ "'Santosh Subramaniam': Audio Launch"। ইন্ডিয়াগ্লিট্জ। ২৫ মার্চ ২০০৮। ৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৩।
- ↑ "Music review: Santosh Subramaniyam"। রেডিফ.কম। ৩১ মার্চ ২০০৮। ২৪ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৩।
- ↑ "Santhosh Subramaniyam (2008)"। রাগ.কম। ১০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ "'Santosh Subramaniam' releases today"। এমএসএন। ১১ এপ্রিল ২০০৮। ১৩ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০০৮।
- ↑ "'Santosh Subramaniam' going strong & steady"। ইন্ডিয়াগ্লিট্জ। ৮ মে ২০০৮। ৫ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৮।
- ↑ "'Santhosh Subramaniyam' A 100 days and going strong"। ইন্ডিয়াগ্লিট্জ। ২৮ জুলাই ২০০৮। ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮।
- ↑ "Weekend of April 11, 2008 – April 13, 2008"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৮।
- ↑ "Weekend of April 18, 2008 – April 20, 2008"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৮।
- ↑ শ্রীনিবাসন, পবিত্রা (১২ এপ্রিল ২০০৮)। "Santosh Subramaniam is a masala entertainer"। রেডিফ.কম। ৯ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৮।
- ↑ রঙ্গরাজন, মালতী (১৮ এপ্রিল ২০০৮)। "The 'Jayam' jamboree: Santosh Subramaniam"। দ্য হিন্দু। ১২ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৮।
- ↑ "Santosh Subramaniam"। সিফি। ১১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৮।
- ↑ "56th Idea Filmfare Awards Nominations"। রিচআউটহায়দ্রাবাদ। ৩১ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩।
- ↑ "Rajini, Kamal win best actor awards"। দ্য হিন্দু। ২৯ সেপ্টেম্বর ২০০৯। ৫ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে সন্তোষ সুব্রমানিয়ম (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে সন্তোষ সুব্রমানিয়ম (ইংরেজি)
- লেটারবক্সডে সন্তোষ সুব্রমানিয়ম (ইংরেজি)
- তামিল ভাষার চলচ্চিত্র
- ২০০৮-এর চলচ্চিত্র
- ২০০০-এর দশকের তামিল ভাষার চলচ্চিত্র
- পিতা-পুত্রের সম্পর্ক সম্পর্কিত চলচ্চিত্র
- তেলুগু চলচ্চিত্রের তামিল পুনর্নির্মাণ
- ভারতীয় প্রণয়ধর্মী সঙ্গীতধর্মী চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র
- নিউজিল্যান্ডে ধারণকৃত চলচ্চিত্র
- তামিল ভাষার ভারতীয় চলচ্চিত্র
- ভারতে ধারণকৃত চলচ্চিত্র
- ভারতের পটভূমিতে চলচ্চিত্র
- ২০০৮-এর ভারতীয় চলচ্চিত্র
- ২০০৮-এর তামিল ভাষার চলচ্চিত্র