বিষয়বস্তুতে চলুন

সত্যবাণী মুথু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সত্যবাণী মুথু
சத்தியவாணி முத்து
কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রী
কাজের মেয়াদ
১৯ আগস্ট ১৯৭৯  ২৩ ডিসেম্বর ১৯৭৯
রাষ্ট্রপতিনীলম সঞ্জীব রেড্ডি
প্রধানমন্ত্রীচৌধুরী চরণ সিং
পূর্বসূরীকরণ সিং
উত্তরসূরীশঙ্কররাও চ্যবন
হরিজন কল্যাণ মন্ত্রী, তামিলনাড়ু
কাজের মেয়াদ
৬ মার্চ ১৯৬৭  ৪ মে ১৯৭৪
মুখ্যমন্ত্রীসি.এন. আন্নাদুরাই

ভি আর নেদুনচেঝিয়ান (অন্তবর্তীকালীন)

এম করুণানিধি
পূর্বসূরীপি. কাক্কন
উত্তরসূরীএন. রাজঙ্গম
কৃষিমন্ত্রী, তামিলনাড়ু
কাজের মেয়াদ
৮ আগস্ট ১৯৬৯  ১৪ মার্চ ১৯৭১
মুখ্যমন্ত্রীএম করুণানিধি
পূর্বসূরীএ গোবিন্দস্বামী
উত্তরসূরীআনবিল পি. ধর্মলিঙ্গম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৫ ফেব্রুয়ারি ১৯২৩
মৃত্যু১১ নভেম্বর ১৯৯৯ (বয়স ৭৬)
রাজনৈতিক দলদ্রাবিড় মুনেত্র কড়গম
(১৯৪৯  ১৯৭৪), (১৯৮৯  ১৯৯৯)
অন্যান্য
রাজনৈতিক দল

সত্যবাণী মুথু (১৫ ফেব্রুয়ারি ১৯২৩ - ১১ নভেম্বর ১৯৯৯)[] ছিলেন তামিলনাড়ুর চেন্নাইয়ের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রভাবশালী নেতা। তিনি তামিলনাড়ু বিধানসভার সদস্য, রাজ্যসভার সদস্য এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি দ্রাবিড় মুন্নেত্র কড়গমের (ডিএমকে) সদস্য হিসাবে তাঁর রাজনৈতিক কর্মজীবন শুরু করেন। তিনি নিজে একটি দলের প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম থাজথাপাত্তর মুন্নেত্র কড়গম। পরে তিনি সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গমে যোগদান করেন। ১৯৮০-র দশকের শেষের দিকে, তিনি আবার ডিএমকে-তে যোগ দেন।[]

বিধানসভার সদস্য

[সম্পাদনা]

১৯৪৯ সালে দ্রাবিড় মুন্নেত্র কড়গম (ডিএমকে) প্রতিষ্ঠার পর থেকেই তিনি এর সদস্য ছিলেন। ১৯৫৩ সালে, কুলা কালভি থিত্তমের বিরুদ্ধে ডিএমকে-র বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৯৫৯-৬৮ সময়কালে, তিনি দলের প্রচার সম্পাদক ছিলেন। তিনি আন্নাই (আক্ষরিক অর্থে মা) পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।[] তিনি ১৯৫৭ থেকে ১৯৭৭ এবং ১৯৮৪ সালের মধ্যে সমস্ত বিধানসভা নির্বাচনে পেরাম্বুর এবং উলুন্দুরপেট নির্বাচনী এলাকা থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি পেরাম্বুর নির্বাচনী এলাকা থেকে তিনবার জয়লাভ করেছিলেন, তারমধ্যে ১৯৫৭ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, ১৯৬৭ এবং ১৯৭১ সালের নির্বাচনে দ্রাবিড় মুন্নেত্র কড়গম প্রার্থী হিসেবে।[][][] তিনি ১৯৬২ সালের নির্বাচনে পেরাম্বুর এবং ১৯৭৭ সালের নির্বাচনে উলুন্দুরপেট নির্বাচনী এলাকা থেকে পরাজিত হয়েছিলেন।[][]

নির্বাচনী ইতিহাস

[সম্পাদনা]
নির্বাচন নির্বাচনী এলাকা বিজয়ী ভোট পার্টি রানার-আপ ভোট পার্টি অবস্থা
১৯৫৭ পেরাম্বুর ১) পাক্কিরিস্বামী পিল্লাই



৩) সত্যবাণী মুথু
৩৪,৫৭৯



২৭,৬৩৮
স্বতন্ত্র



স্বতন্ত্র
২) টিএস গোবিন্দস্বামী



৪) টি. রাজগোপাল ( এসসি )
৩১,৮০৬



২৩,৬৮২
আইএনসি



আইএনসি
জয়ী
১৯৬২ পেরাম্বুর ডি. সুলোচনা ৪০,৪৫১ আইএনসি সত্যবাণী মুথু ৩২,৩০৯ ডিএমকে পরাজিত
১৯৬৭ পেরাম্বুর সত্যবাণী মুথু ৪০,৩৬৪ ডিএমকে ডি. সুলোচনা ৩৩,৬৭৭ আইএনসি জয়ী
১৯৭১ পেরাম্বুর সত্যবাণী মুথু ৪৯,০৭০ ডিএমকে ডি. সুলোচনা ৩৭,০৪৭ এনসিও জয়ী
১৯৭৭ উলুন্দুরপেট ভি. থুলক্কানম ২৬,৭৮৮ ডিএমকে সত্যবাণী মুথু ১৯,২১১ এডিএমকে পরাজিত
১৯৮৪ পেরাম্বুর পরিথি ইলামভাঝুথি ৫৩,৩২৫ ডিএমকে সত্যবাণী মুথু ৪৬,১২১ এডিএমকে পরাজিত

তামিলনাড়ুর মন্ত্রী

[সম্পাদনা]

তিনি ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তামিলনাড়ুতে সি এন আন্নাদুরাই প্রশাসনের সময় হরিজন কল্যাণ ও তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[] তিনি আবার ১৯৭৪ সাল পর্যন্ত এম. করুণানিধি প্রশাসনে হরিজন কল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[]

থজথপত্তর মুন্নেত্র কড়গম

[সম্পাদনা]

১৯৭৪ সালে তিনি তাঁর মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন এবং দ্রাবিড় মুন্নেত্র কড়গম ত্যাগ করেন। তিনি দাবি করেন যে সি এন আন্নাদুরাইয়ের মৃত্যুর পর থেকে ডিএমকে হরিজনদের সাথে ভালো আচরণ করে নি এবং নতুন নেতা এম. করুণানিধি হরিজনদের প্রতি পক্ষপাতদুষ্ট ছিলেন।[] তিনি বলেন,

হরিজনদের অধিকারের জন্য লড়াই করার উদ্দেশ্যে একটি নতুন দল গঠনের সময় এসেছে। ডঃ আম্বেদকরের পরে, কেউই সত্যিকার অর্থে সাহসের সাথে হাত দেয়নি...... আমরা একটি নতুন দল গঠন করব, বিরোধী আসনে বসব এবং তফসিলি জাতির অধিকারের জন্য লড়াই করব। আমরা তাদের অবিরাম শোষণ এবং অপমানিত হতে দেব না।[][১০][১১]

তিনি থজথপত্তর মুনেত্র কড়গম গঠন করেন। ১৯৭৭ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর দলটি আন্না দ্রাবিড় মুনেত্র কড়গামের সাথে একীভূত হয়।[১২]

কেন্দ্রীয় মন্ত্রী

[সম্পাদনা]

তিনি ১৯৭৮ সালের ৩রা এপ্রিল থেকে ১৯৮৪ সালের ২রা এপ্রিল পর্যন্ত সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গমের প্রতিনিধি হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের ১৯শে আগস্ট থেকে ১৯৭৯ সালের ২৩শে ডিসেম্বর পর্যন্ত তিনি চৌধুরী চরণ সিং মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এবং এ. বালা পাজানর প্রথম দুটি অ-কংগ্রেসী দ্রাবিড় দলের সদস্য হিসেবে এবং তামিলনাড়ুর প্রথম আঞ্চলিক দলের সদস্য হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন।[১৩]


সত্যবাণী মুথুর লেখা মাই অ্যাজিটেশনস বইয়ের প্রচ্ছদ পৃষ্ঠা

সত্যবাণী মুথু তাঁর সংগ্রামের কথা মাই অ্যাজিটেশনস বইটিতে লিখেছেন, যেটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে, মাদ্রাজের দ্য জাস্টিস প্রেস এটিকে প্রকাশ করেছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Thirunavukkarasu, Ka (১৯৯৯)। Dravida Iyakka Thoongal (তামিল ভাষায়)। Nakkeeran pathippakam।
  2. "A tall Dravidian leader who has largely faded from public memory"The Hindu। ৩ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৩
  3. "1957 Madras State Election Results, Election Commission of India" (পিডিএফ)। Election Commission of India। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৯
  4. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (পিডিএফ)। Election Commission of India। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৯
  5. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (পিডিএফ)। Election Commission of India। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৯
  6. "1962 Madras State Election Results, Election Commission of India" (পিডিএফ)। Election Commission of India। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৯
  7. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (পিডিএফ)। Election Commission of India। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৯
  8. India, a reference annual। Publications Division, Ministry of Information and Broadcasting। ১৯৬৮। পৃ. ৪৪৭।
  9. 1 2 3 Duncan Forrester (১৯৭৬)। "Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971"Asian Survey১৬ (3): ২৮৩–২৯৬। ডিওআই:10.2307/2643545জেস্টোর 2643545
  10. "The rise and fall of Sathyavani Muthu"। Femina। ৭ জুন ১৯৭৪।
  11. The Hindu। নং 5 May, 6 May, 15 May and 3 June 1974। {{সংবাদ উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  12. "Nedunchezhiyan dies of heart failure"The Hindu। ১৩ জানুয়ারি ২০০০। ৫ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৯
  13. "The Swing Parties"Indian Express। ১৫ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]