বিষয়বস্তুতে চলুন

সজীবন সজনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সজীবন সজনা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-01-04) ৪ জানুয়ারি ১৯৯৫ (বয়স ৩১)
মানন্তবাদীতে, ওয়েনাড়, কেরল, ভারত
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি, স্লো স্পিন
ভূমিকাঅলরাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টি২০আই অভিষেক
(ক্যাপ ৮১)
২৮ এপ্রিল ২০২৪ বনাম বাংলাদেশ
শেষ টি২০আই৯ মে ২০২৪ বনাম বাংলাদেশ
টি২০আই শার্ট নং৪৪
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১/১২–বর্তমানকেরালা মহিলা ক্রিকেট দল
২০১৬/১৭–বর্তমানসাউথ জোন মহিলা ক্রিকেট দল
২০২৪-বর্তমানমুম্বাই ইন্ডিয়ান্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা মহিলা টি-২০ আন্তর্জাতিক লিস্ট এ ক্রিকেট মহিলা টি টোয়েন্টি ডব্লু-পিএল
ম্যাচ সংখ্যা ৭৮ ৯৪
রানের সংখ্যা ২০ ১,৩০৬ ১,১৯৪ ৮৭
ব্যাটিং গড় ১০.০০ ২৩.৩২ ২০.৫৮ ২৯.০০
১০০/৫০ ০/০ ১/৫ ০/১ ০/০
সর্বোচ্চ রান ১১ ১০০ ৬০ ৩০
বল করেছে ১২ ৩,৩৪২ ১,৩৫১ ১২
উইকেট ৮৯ ৬০
বোলিং গড় ১৮.১৬ ১৮.০৮ ১১.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/১১ ৪/১০ ১/১১
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৩৪/– ৩৩/– ৫/–
উৎস: ESPNcricinfo, 10 June 2024

সজীবন সজনা (মালয়ালম: സജീവൻ സജന; জন্ম ৪ জানুয়ারী ১৯৯৫) একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ভারতের মহিলা ক্রিকেট দলের একজন অলরাউন্ডার হিসাবে খেলেন। সাজানা ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ-ব্রেক বোলার[] তিনি ঘরোয়া ক্রিকেটে কেরালা মহিলা ক্রিকেট দলের হয়ে এবং মহিলা প্রিমিয়ার লীগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। [] তিনি দক্ষিণ অঞ্চলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটও খেলেছেন। []

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

সজনা কেরালার ওয়ানাড়ের মানন্তবাদীতে জন্মগ্রহণ করেন। তার বাবা, সঞ্জীবন, কেরালার শহরে একজন অটোরিকশা চালক ছিলেন। [] তার মা, সারদা, মানন্তবাদীর পৌরসভায় কাজ করতে। [] কেরালার হয়ে তিনি প্রথম অনূর্ধ্ব-২৩ ক্রিকেট ম্যাচের দলে খেলতে শুরু করেন এবং ২০১৯ সালে তিনি নিজের দলকে টি-টোয়েন্টি সুপার লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। [] ক্রিকেটের পাশাপাশি তিনি রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন। একসময় তামিল চলচ্চিত্রে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছেন। এছাড়াও, কৈশোরে তিনি কেরালার ওয়েনাড় জেলার আঞ্চলিক মহিলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন। কলেজ পড়ার সময় তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ড খেলাতেও পারদর্শী ছিলেন। []

দেশীয় ক্রিকেট জীবন

[সম্পাদনা]

সজনা ২০১২ সালের ৯ নভেম্বর অন্ধ্রের বিপক্ষে একটি ক্রিকেট ম্যাচে কেরালার হয়ে খেলার সুযোগ পান এবং সেই ম্যাচের মাধ্যমে তিনি লিস্ট এ ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।[] এরপর ২০১১ সালের ১৮ ডিসেম্বর সজনা টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। [] ২০১৭ সালের ১ মার্চ তিনি দক্ষিণ অঞ্চলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি সিনিয়র মহিলা ক্রিকেট আন্তঃ আঞ্চলিক তিন দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগীতায় পশ্চিম অঞ্চলের বিপক্ষে খেলেছিলেন। []

২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত আসন্ন ২০২৪ সালের [] মহিলা প্রিমিয়ার লীগ -এর নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ১৫ লক্ষ টাকা চুক্তিতে দলে নেয়। [] ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে তিনি নিজের দলকে, বিপক্ষদলের থেকে ৪ উইকেটের ব্যবধানে জয় এনে দেন। [১০][১১]

আন্তর্জাতিক ক্রিকেট জীবন

[সম্পাদনা]

২০২৪ সালের এপ্রিলে, তিনি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলে প্রথমবার খেলার সুযোগ পান।[১২][১৩] ২৮ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পদার্পন করেন। [১৪] এরপর মে মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট শৃঙ্খলার জন্য তাকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়।[১৫][১৬] ২০২৪ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। [১৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Profile: Sajeevan Sajana"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  2. "Player profile: Sajeevan Sajana"CricketArchive। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  3. 1 2 "Who is Sajeevan Sajana | Bio | Stats | Mumbai Indians Player"Female Cricket। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  4. 1 2 "S Sajana's instant hit a reward for decade of hard toil"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  5. "Andhra Women v Kerala Women, Inter State Women's One Day Competition 2012/13"CricketArchive। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  6. "Andhra Women v Kerala Women, Inter State Women's Twenty20 Competition 2011/12"CricketArchive। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  7. "South Zone Women v West Zone Women, Inter Zone Women's Three Day Competition 2016/17"CricketArchive। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  8. "WPL 2024: Meet Sajana Sajeevan; From paddy field cricket to overnight star"Business Standard। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  9. "WPL auction: Mumbai Indians buy Kerala all-rounder Sajana"Onmanorama। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  10. "Debutant Sajana takes Mumbai home with nerveless last-ball six"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  11. "The Sajana Sajeevan story: WPL trials, sharing dressing room with idol Harmanpreet and that last-ball six"Sportstar। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  12. "Maiden call-up for two WPL stars as India announce T20I squad for Bangladesh series"International Cricket Council। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  13. "Kerala Girls Sajana Sajeevan, Asha Sobhana Get Maiden India Call-Ups"The Times of India। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  14. "1st T20I (D/N), Sylhet, April 28, 2024, India Women tour of Bangladesh"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  15. "Harmanpreet Kaur to lead India women's multi-format squad vs South Africa"India Today। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  16. "Indian Women's Cricket Team Squad Announced For Multi Format Series Against South Africa"The Times of India। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪
  17. "India's squad for the ICC Women's T20 World Cup 2024 announced"Board of Control for Cricket in India। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪