বিষয়বস্তুতে চলুন

সঙ্গীতা যাদব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সঙ্গীতা যাদব
সংসদ সদস্য, রাজ্যসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০২২
পূর্বসূরীসৈয়দ জাফর ইসলাম
নির্বাচনী এলাকাউত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
২০১৭  ২০২২
পূর্বসূরীজয় প্রকাশ নিষাদ
উত্তরসূরীসর্বান কুমার নিষাদ
নির্বাচনী এলাকাচৌরি-চৌরা (বিধানসভা কেন্দ্র)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1981-07-20) ২০ জুলাই ১৯৮১ (বয়স ৪৪)
বোরিভালি, মুম্বাই, মহারাষ্ট্র
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
দাম্পত্য সঙ্গীঅজয় কুমার (বি. ২০০৯)
সন্তান
বাসস্থানহারাইয়া, চৌরি-চৌরা, গোরক্ষপুর, উত্তরপ্রদেশ
শিক্ষাআইনে স্নাতক
প্রাক্তন শিক্ষার্থীএমএমএইচ কলেজ, গাজিয়াবাদ
চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়
পেশাবিধায়ক
জীবিকা
  • রাজনীতিবিদ
  • পরিবহন ব্যবসা

সঙ্গীতা যাদব একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি সংসদ সদস্য (রাজ্যসভা)। তিনি ভারতের উত্তরপ্রদেশের ১৭তম বিধানসভার সদস্য ছিলেন। তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি-চৌরা বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার জাতীয় সম্পাদক।[]

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

যাদব ২০ জুলাই ১৯৮১ সালে মহারাষ্ট্রের মুম্বাইয়ের বোরিভালিতে জন্মগ্রহণ করেন। তার বাবা শ্রী আরপি যাদব। ২০০৯ সালে, তিনি অজয় কুমার মৌর্যকে বিয়ে করেন।[] তিনি যাদব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তিনি ২০০৪ সালে গাজিয়াবাদের এমএমএইচ কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

যাদব ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন। তিনি ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে চৌরি চৌরা গোরখপুর থেকে সমাজবাদী পার্টির প্রার্থী মনোরঞ্জন যাদবকে ৪৫,৬৬০ ভোটে পরাজিত করে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে জোটের অধীনে এই আসনটি নিষাদ পার্টিকে বরাদ্দ করা হয়েছিল। যাদব দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও আপত্তি জানাননি। দল তাকে ২০২২ সালের জুন মাসে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করে।

পদসমূহ

[সম্পাদনা]
# থেকে পর্যন্ত অবস্থান মন্তব্য
০১ মার্চ ২০১৭ মার্চ ২০২২ উত্তরপ্রদেশের ১৭তম বিধানসভার সদস্য []
০২ জুন ২০২১ জাতীয় সম্পাদক, বিজেপি মহিলা মোর্চা
০৩ জুন ২০২২ রাজ্যসভার সদস্য

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Candidate affidavit"। my neta.info। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮
  2. "सदस्य उत्तर प्रदेश विधान सभा"uplegisassembly.gov.in। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০
  3. "Member Profile"official website of Legislative Assembly of Uttar Pradesh। ৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮
  4. "Chauri-chaura Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency"resultuniversity.com। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০