বিষয়বস্তুতে চলুন

সঙ্গীতা মাধবন নায়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সঙ্গীতা মাধবন নায়ার
জন্ম (1976-07-25) ২৫ জুলাই ১৯৭৬ (বয়স ৫০)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৮–২০০০
২০১৪, ২০২৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীএস. সারাভানন (বি. ২০০০)
সন্তান

সঙ্গীতা মাধবন নায়ার একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত মালায়ালাম, তামিল এবং কন্নড় ছবিতে অভিনয় করেছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

সঙ্গীতা ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত মালায়লাম চলচ্চিত্র স্নেহিকান ওরু পেন্নুতে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন। তামিল ভাষায় শিশুশিল্পী হিসেবে তার প্রথম ছবি ছিল এন রাথাথিন রাথামে (১৯৮৯), যা হিন্দি চলচ্চিত্র মিস্টার ইন্ডিয়ার তামিল পুনর্নির্মান। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এল্লামে এন রাসাথান চলচ্চিত্রে তিনি প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন।

সঙ্গীতা অভিনেতা বিজয়ের যুগান্তকারী ছবি পুভে উনাক্কাগা (১৯৯৬) তে তার ভূমিকার জন্যও সুপরিচিত। []

পরবর্তীকালে, সঙ্গীতা কালাম মারি পোচু (১৯৯৬), আলেকজান্ডার (১৯৯৬), ভাল্লাল (১৯৯৭), পোঙ্গালো পোঙ্গাল (১৯৯৭), কল্যাণা ভাইভোগাম (১৯৯৭) এবং ইথিরুম পুধিরুম (১৯৯৯) -এর মতো উল্লেখযোগ্য তামিল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

শ্রীনিবাসন রচিত ও পরিচালিত মালায়ালাম ব্যঙ্গাত্মক চলচ্চিত্র, চিন্তাবিষ্টায়া শ্যামলা (১৯৯৮) তে তার ভূমিকার জন্য, সঙ্গীতা সেরা অভিনেত্রী হিসাবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। []

সঙ্গীতা অনিয়ন বাভা চেতন বাভা (১৯৯৫), মন্থরিকুমারন (১৯৯৮), পল্লভুর দেবনারায়ণন (১৯৯৯), সাফল্যম (১৯৯৯), ভাঝুনোর (১৯৯৯) এবং ক্রাইম ফাইল (১৯৯৯) এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছেন। []

কন্নড় ভাষায়, সঙ্গীতা ইয়ারে নীনু চেলুভে (১৯৯৮) এবং ইয়ারে নী অভিমানি (২০০০) চলচ্চিত্রে তার ভূমিকার জন্য পরিচিত। [][]

চলচ্চিত্র জগত থেকে চোদ্দ বছর বিরতির পর শ্রীনিবাসনের সাথে নাগারা ভারিধি নাদুভিল নজান (২০১৪) -এ অভিনয় করে তিনি রূপালী পর্দায় প্রত্যাবর্তন করেন। শিবু বালান পরিচালিত এই ছবিটি একটি ব্যঙ্গাত্মক কৌতুক চলচ্চিত্র হিসেবে পরিচিতি পায় তবে চলচ্চিত্রটি দর্শকদের থেকে বিরূপ প্রতিক্রিয়া এবং খারাপ পর্যালোচনা পায়। [] সঙ্গীতা চাভের (২০২৩) ছবিতে দেবী নামে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। [] ২৫ বছর পর, সঙ্গীতা ভরতের কালিদাস ২ চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্র জগতে ফিরে আসছেন। []

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

সঙ্গীতা তার পিতামাতার চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। তার পিতা মাধবন নায়ার মালাপ্পুরমের কোট্টক্কালের অধিবাসী এবং মা পদ্মার পালাক্কাদের কুঝালমান্নামের বাসিন্দা ছিলেন। সঙ্গীতার পরে পরিবার পরে চেন্নাইতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। তার বাবা ফলের ব্যবসার জন্য চেন্নাইতে চলে আসেন এবং পরিবার সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। তিনি চেন্নাইয়ের শ্রী গুজরাটি ভিড ম্যাট্রিকুলেশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। [] তার দুই বোন, মল্লিকা এবং চারু এবং এক ভাই, নীতীশ। [১০]

সঙ্গীতা ২০০০ সালে চিত্রগ্রাহক এস. সারাভাননকে বিয়ে করেন এবং বিয়ের পর অভিনয় থেকে অবসর নেন। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে, যার জন্ম হয় ২০০২ সালে। তিনি তার স্বামীর প্রথম ছবি সিলাম্বট্টম -এর পরিচালনায় সহায়তা করেছিলেন, যেখানে অভিনেতা সিলাম্বরাসন, সানা খান এবং স্নেহা অভিনয় করেছিলেন। [১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "POOVE UNAKKAGA (1996)"
  2. "'Chinthavishtayaya Shyamala' and Sreenivasan to come together again for a social satire"
  3. "'Chinthavishtayaya Shyamala' still the same? Sangita Madhavan returns to silver screen with 'Chaver'"
  4. "When the autowale grab all the limelight"
  5. "Yare Nee Abhimani"
  6. "'Nagara Varidhi Naduvil Njan' Review: Sreenivasan Starrer Fails to Impress"
  7. "Actress Sangeetha Madhavan Nair Returns To Malayalam Cinema After 9 Years"
  8. "After 25 years, Sangita returns to Tamil cinema"
  9. "16 വര്‍ഷത്തിനു ശേഷം സംഗീത വന്നപ്പോള്‍ | mangalam.com"। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৪
  10. "വിജയേട്ടന്‍ വിളിച്ചു; ശ്യാമള വന്നു | mangalam.com"। ৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৪
  11. "Sangita"