সঙ্গীতা বড়ুয়া পিশারোতি
সঙ্গীতা বড়ুয়া পিশারোতি হলেন ভারতের অসম রাজ্যের একজন সাংবাদিক এবং লেখক,[১] যিনি বর্তমানে নতুন দিল্লি শহরে বসবাস করছেন।[২] বর্তমানে তিনি দ্য ওয়্যার নামক ডিজিটাল নিউজ পোর্টালের জাতীয় বিষয়াবলী সম্পাদক হিসেবে কর্মরত,[৩] পূর্বে তিনি ইংরেজি দৈনিক সংবাদপত্র দ্য হিন্দু-র বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।[১][২] তিনি তার প্রথম বই অসম: দ্য অ্যাকর্ড, দ্য ডিসকর্ড-এ অসম আন্দোলন, অসম চুক্তি এবং অসমের বিদ্রোহী কর্মকাণ্ডের ওপর তথ্য সংকলনের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন।[১][৪][৫][৬]
বড়ুয়া পিশারোতি ২০১১ সাল থেকে উন্নয়ন অধ্যয়ন কেন্দ্র-এর ফেলোশিপ গ্রহণ করছেন। অসমের মাজুলি দ্বীপে মাটি ক্ষয়ের কারণে জীবনযাত্রার ক্ষতি সম্পর্কিত তিনি যে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছিলেন সে জন্য এটি তাকে দেওয়া হয়।[৭] ২০১৭ সালে, দিল্লি শহরের হিন্দু এবং মুসলিমদের মধ্যে আবাসন পৃথকীকরণ নিয়ে তার প্রতিবেদনের জন্য তাকে রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান করা হয়।[৮][৯]
তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বড়ুয়া পিশারোতি তার সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন জাতীয় সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া থেকে, এবং প্রথম মহিলা হিসেবে তিনি উত্তর-পূর্ব ভারত থেকে সংবাদ সংস্থাটির নতুন দিল্লি সদর দফতরে কর্মরত হন।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Agarwal, Aarushi (১ সেপ্টেম্বর ২০১৯)। "Books of the week — From Salman Rushdie's Quichotte to Assam: The Accord, The Discord, our picks"। Firstpost। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- 1 2 Gani, Abdul (৩১ আগস্ট ২০১৯)। "Journalist Sangeeta Barooah Pisharoty's book reveals interesting facts about Assam"। The News Mill (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ Saigal, Sonam (২ ফেব্রুয়ারি ২০২০)। "NRC, NPR will create huge chaos, say lawyers, activists"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ Medhi, Hemjyoti (৩০ জানুয়ারি ২০২০)। "Old anxieties of identity"। Telegraph India। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ Salam, Abdus (৩১ আগস্ট ২০১৯)। "'Assam – The Accord, The Discord' review: Prequel, sequel and endgame"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ Ngaihte, Thangkhanlal (১৩ ডিসেম্বর ২০১৯)। "Review: Assam: The Accord, The Discord by Sangeeta Barooah Pisharoty"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- 1 2 "Sangeeta Barooah Pisharoty"। Penguin Books। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ "The Wire's Sangeeta Barooah Pisharoty Wins Ramnath Goenka Award for Feature Writing"। The Wire। ২০ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Ramnath Goenka Award for Excellence in Journalism: Winners all"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ২০১৮।