শ্রুতি সিতারা
শ্রুতি সিতারা | |
|---|---|
| জন্ম | ১৯৯২/১৯৯৩ (৩৩–৩৪ বছর)[১] |
| পেশা |
|
| কর্মজীবন | ২০১৮–বর্তমান |
| উপাধি | মিস ট্রান্স গ্লোবাল ২০২১ ২০২১ সালের সবচেয়ে বাগ্মী রানী |
| সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
| চুলের রং | কালো |
| চোখের রং | বাদামি |
| প্রধান প্রতিযোগিতা | মিস ট্রান্স গ্লোবাল ২০২১ |
শ্রুতি সিতারা (জন্ম: আনু. ১৯৯২) একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি মিস ট্রান্স গ্লোবাল ২০২১ জিতেন। কেরলের বাইকমে জন্মগ্রহণকারী সিতারা ছোটবেলায় লিঙ্গ বিষণ্ণতার সম্মুখীন হন। তিনি তার ট্রান্সজেন্ডার পরিচয় গ্রহণ করেন এবং কলেজ থেকে পাশ করার পর নিজেকে প্রকাশ করেন। কেরল সরকারের সামাজিক বিচার বিভাগে কর্মরত চারজন ট্রান্সজেন্ডারের মধ্যে সিতারা ছিলেন একজন।
সিতারা ২০১৮ সালে মডেলিং শুরু করেন। ২০২১ সালে ভারতের প্রতিনিধিত্ব করার পর সিতারা মিস ট্রান্স গ্লোবাল ২০২১-এর মুকুট লাভ করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় ট্রান্সজেন্ডার নারী, যিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হন।[২][৩] তিনি এলজিবিটি+ অধিকারের পক্ষে আইনি কর্মকাণ্ডের সাথে জড়িত।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শ্রুতি সিতারা আনু. ১৯৯২[১] সালে তার নিজ শহর কেরলের বাইকমে জন্মগ্রহণ করেন।[২] কোট্টায়মের একটি আবাসিক বিদ্যালয়ে অধ্যয়নরত সিতারা দ্বাদশ শ্রেণি পর্যন্ত ট্রান্সজেন্ডার সম্প্রদায় সম্পর্কে অবগত ছিলেন না এবং বড় হওয়ার সময় লিঙ্গ বিষণ্ণতা ও ট্রান্সভীতি অনুভব করেন।[৪]
সিতারা কেরালার কোচি শহরের একটি কলেজে পড়াশোনা করেন,[২] যেখানে তিনি প্রথম ট্রান্সজেন্ডার সম্প্রদায় সম্পর্কে জানতে পারেন। তিনি শহরে একটি ব্যবসায়িক চাকরি শুরু করেন।[৪] ধীরে ধীরে তিনি নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে প্রকাশ করতে শুরু করেন। তার দুই বন্ধু তাকে সফলভাবে তার পরিবারের কাছে নিজেকে প্রকাশ করতে সাহায্য করে।[২] তার বন্ধুবান্ধব ও সহকর্মীরাও তাকে গ্রহণযোগ্যতা দেয়, যদিও তিনি ২০১৮ সালে ডেকান ক্রনিকলের সাথে একটি সাক্ষাৎকারে তার প্রত্যাখ্যান হওয়া এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]২০১৮ সালে পঁচিশ বছর বয়সে সিতারা কেরালা সরকারের সামাজিক ন্যায়বিচার বিভাগের ট্রান্সজেন্ডার শাখায় প্রকল্প সহকারী হিসেবে কাজ শুরু করেন এবং তিনি তাদের কর্মসংস্থানে প্রথম চার ট্রান্সজেন্ডারের একজন ছিলেন; তিনি তার পদে প্রথম ছিলেন।[২][৪] তিনি কেরালার প্রশংসিত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে. কে. শৈলজারের সাথেও একবার কাজ করেন।[২] ২০১৮ সালে সিতারা ডেকান ক্রনিকলকে বলেন যে, তিনি ভারতীয় প্রশাসনিক সেবায় দেশের প্রথম ট্রান্সজেন্ডার কর্মকর্তা হওয়ার লক্ষ্যে কাজ করবেন।[৪] সিতারা ২০১৮ সালে স্থানীয় বিজ্ঞাপন ও অ্যালবামে অভিনয় করার মাধ্যমে মডেলিং শুরু করেন।[২] তিনি ২০১৮ সালের কুইন অব ধাওয়া জিতেন, যা কেরালার প্রথম ট্রান্সজেন্ডার নারীদের সুন্দরী প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ।[৪]
মিস ট্রান্স গ্লোবাল ২০২১
[সম্পাদনা]সিতারা ২০২০ সালে শুরু হওয়া ট্রান্সজেন্ডার নারীদের জন্য আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ট্রান্স গ্লোবাল ২০২১-এ ভারতের প্রতিনিধিত্ব করেন।[৫] অভিনেত্রী নমিতা মারিমুথু এবং সজ্জাশিল্পী রেঞ্জু রেঞ্জিমার[১] নির্দেশনায় সিতারা ছয় মাস ধরে প্রতিযোগিতার প্রস্তুতি নেন এবং ছয় মাস ধরে প্রতিযোগিতায় অংশ নেন। যদিও মিস ট্রান্স গ্লোবাল ২০২১ লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কোভিড-১৯ বিধিনিষেধের কারণে প্রতিযোগিতাটি একটি অনলাইন অনুষ্ঠানে পরিণত হয়।[৩]
১ ডিসেম্বর সিতারাকে ২০২১ সালের বিজয়ী এবং সবচেয়ে বাগ্মী রানী উভয়ের মুকুট পরানো হয়।[৬] ইন্সটাগ্রামে তিনি তার মুকুট তার প্রয়াত মা এবং প্রয়াত বন্ধু অনন্যা কুমারী অ্যালেক্স উভয়কেই উৎসর্গ করেন। অ্যালেক্স ছিলেন একজন রেডিও ও সংবাদ উপস্থাপক। কেরালার বিধানসভা নির্বাচনের প্রথম ট্রান্সজেন্ডার প্রার্থী একটি ভুল লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের ফলে ক্রমাগত ব্যথা ও যৌনাঙ্গ বিকৃতির শিকার হয়ে অ্যালেক্স ২০২১ সালের জুলাই মাসে আত্মহত্যা করে মারা যান।[২] কেরালার উচ্চশিক্ষা ও সামাজিক ন্যায়বিচার মন্ত্রী আর বিন্দু টুইটারে সিতারাকে অভিনন্দন জানান।[৩]
আইনি কাজ
[সম্পাদনা]দ্য হিন্দু সিতারাকে একজন এলজিবিটিকিউ+ অধিকার কর্মী হিসেবে বর্ণনা করে এবং প্রতিযোগিতার পর তাকে স্বীকৃতি জানায়। মিস ট্রান্স গ্লোবালের প্রতিষ্ঠাতা মিস সাহারা তার আইনি কর্মকাণ্ডের জন্য প্রশংসা করেন।[২] তিনি ক্যালিডোস্কোপ নামে একটি অনলাইন এলজিবিটিকিউ+ আইনি প্রচারণা প্রতিষ্ঠা করেন। প্রচারণার অংশ হিসেবে তিনি কেরালার বিভিন্ন কলেজ এবং অনলাইন সেশনে অংশগ্রহণ করেন।[১][২] তিনি রাইজ আপ ফোরামও প্রতিষ্ঠা করেন, যা সামাজিক ও পরিবেশগত বিষয়গুলোতে আরও বিস্তৃতভাবে মনোনিবেশ করে। তিনি ২০২২ সালে ফোর্ট কোচির দেয়ালে আঁকা একটি দেয়াল শিল্পকর্ম এবং চারটি ম্যুরাল চিত্রের মাধ্যমে রাইজ আপ ফোরাম উদ্বোধন করেন।[৭]
অভিনয়
[সম্পাদনা]২০২১ সালে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে এক সাক্ষাৎকারে, সিতারা অভিনয়ে জীবন গড়ার এবং মালয়ালম চলচ্চিত্রে ট্রান্সজেন্ডারদের প্রতিনিধিত্বের উন্নতির ইচ্ছা প্রকাশ করেন।[৮] তিনি বিনু বিজয়ের লেখা ও পরিচালনাকৃত মালয়ালম ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র পিঙ্ক-এর প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। সিতারা একটি ডেটিং অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে তার ট্রান্সজেন্ডার চরিত্রের সম্পর্কের বর্ণনা দেওয়া হয় প্রথমে একজন পুরুষ, একজন নারী এবং তারপর একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে।[৯]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সিতারা দক্ষিণ ভারতের কেরলের বাইকমে বসবাস করেন।[১] তিনি বড় ধরনের বিচ্ছেদের সম্মুখীন হওয়ার পর থিয়েটার শিল্পী দয়া গায়ত্রী তাকে সহায়তা করেন। বর্তমানে তিনি দয়া গায়ত্রীর সাথে সম্পর্কে আছেন। তারা কেরালার প্রকাশ্যে আসা প্রথম লেসবিয়ান - ট্রান্সজেন্ডার দম্পতি।[১০][১১] এই দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচুর অনুসারী অর্জন করেছেন[১২] এবং অনলাইনে সমালোচনার মুখোমুখি হয়েছেন।[১৩] সিতারার পাশাপাশি গায়ত্রীও পিঙ্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৯]
নির্বাচিত কাজ
[সম্পাদনা]- সোমান, দীপা; সিথারা, শ্রুতি (১৪ সেপ্টেম্বর ২০১৮)। "Sruthy Sithara: If one's family accepts you, the society will have to follow suit"। The Times of India। আইএসএসএন 0971-8257।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 Menon, Anasuya; Anand, Shilpa Nair (১৭ জুন ২০২২)। "Transwomen Negha S and Sruthy Sithara on their journey to empowerment"। The Hindu। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- 1 2 3 4 5 6 7 8 9 10 Pundir, Pallavi (১০ ডিসেম্বর ২০২১)। "She Grew Up Facing Transphobia. Then She Made History By Winning the Miss Trans Global Pageant."। Vice। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- 1 2 3 Lifestyle Desk (৫ ডিসেম্বর ২০২১)। "Who is Sruthy Sithara, first Indian to win Miss Trans Global 2021?"। The Indian Express। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- 1 2 3 4 5 6 Mohandas, Vandana (২০ জুন ২০১৮)। "A beautiful power dream"। Deccan Chronicle। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- ↑ Buzz Staff (৪ ডিসেম্বর ২০২১)। "Kerala's Sruthy Sithara Crowned Miss Trans Global Universe 2021"। News18। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- ↑ Express News Service (৩ ডিসেম্বর ২০২১)। "Kerala native Sruthy Sithara crowned Ms Trans Global Universe"। The New Indian Express। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- ↑ Mathews, Anna (১৬ জানুয়ারি ২০২২)। "Miss Trans Global inaugurates wall mural on gender sensitivity"। The Times of India। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- ↑ P S, Krishna (৪ জুন ২০২১)। "Transgender model from Kerala on her way to represent India globally"। The New Indian Express। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- 1 2 Mathews, Anna (৬ অক্টোবর ২০২২)। "Trans beauty queen Sruthy Sithara plays romantic lead in Pink"। The Times of India। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ Oommen, Rickson (২১ এপ্রিল ২০২২)। "Meet Sruthy and Daya, Kerala's first lesbian-trans couple"। India Today। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২।
- ↑ Arivalan, Kayalvizhi (২২ এপ্রিল ২০২২)। "Meet Sruthy Sithara And Daya Gayathri, Kerala's First Lesbian-Trans Couple"। Femina। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২।
- ↑ "ദയ എന്നെ ചതിച്ചിട്ടില്ല, വേര്പിരിഞ്ഞതിന്റെ കാരണം വ്യക്തമാക്കി സിദ്ധാര്ത്ഥ്"। East Coast Daily (মালয়ালম ভাষায়)। ২১ এপ্রিল ২০২২। ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২।
ടിക്ക് ടോക്ക് വീഡിയോകളിലൂടെ ആരാധക പ്രീതി നേടിയ ട്രാന്സ് ജോഡികളാണ് സിദ്ധാര്ത്ഥും ദയ ഗായത്രിയും.
- ↑ "അപ്പോള് മറ്റേ പ്രണയം ഉപേക്ഷിച്ചോ, ശ്രുതി- ദയ പ്രണയത്തിനു നേരെ സോഷ്യൽ മീഡിയയിൽ വിമർശനം, മറുപടിയുമായി ആൻസി വിഷ്ണു"। East Coast Daily (মালয়ালম ভাষায়)। ২১ এপ্রিল ২০২২। ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উদ্ধৃতি শৈলীতে মালয়ালম ভাষার উৎস (ml)
- জীবিত ব্যক্তি
- ভারতীয় নারী মডেল
- ভারতীয় সুন্দরী প্রতিযোগিতা বিজয়ী
- ২১শ শতাব্দীর ভারতীয় এলজিবিটিকিউ ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ভারতীয় নারী সক্রিয়কর্মী
- ভারতীয় সমকামী অভিনেত্রী
- রূপান্তরকামী অধিকার কর্মী
- সমকামী নারী মডেল
- ভারতীয় এলজিবিটিকিউ অধিকার কর্মী
- ভারতীয় রূপান্তরকামী অভিনেত্রী