বিষয়বস্তুতে চলুন

শ্রীধর ভেম্বু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীধর ভেম্বু
জন্ম১৯৬৮ (বয়স ৫৭–৫৮)
মাতৃশিক্ষায়তনপ্রিন্সটন বিশ্ববিদ্যালয় (পিএইচ ডি)
পেশা জোহো কর্পোরেশনের প্রধান বিজ্ঞানী [১]
দাম্পত্য সঙ্গীপ্রমীলা শ্রীনিবাসন
আত্মীয়রাধা ভেম্বু (ভগিনী)
সম্মাননা

শ্রীধর ভেম্বু (জন্ম ১৯৬৮) হলেন একজন ভারতীয় শতকোটিপতি ব্যবসায়ী এবং জোহো কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা। [২] ২০২৪ খ্রিস্টাব্দে ফোর্বসের হিসাব অনুযায়ী, তিনি ৫.৮৫ বিলিয়ন ডলারের মোট সম্পদের মালিক হয়ে ভারতের ৩৯তম ধনী ব্যক্তি। [৩] ২০২১ খ্রিস্টাব্দে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, পদ্মশ্রীতে ভূষিত হন।[৪][৫]

২০২৪ খ্রিস্টাব্দের ৯ অক্টোবর প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্যানুসারে ভারতের ১০০ জন ধনী টাইকুন তালিকা অনুসারে, শ্রীধর ভেম্বু এবং তার ভাইবোনরা ৫.৮ বিলিয়ন ডলারের মোট সম্পদের অধিকারী হয়ে ৫১তম স্থানে রয়েছেন।[৬]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শ্রীধর ভেম্বু ১৯৬৮ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার একটি গ্রামে এক মধ্যবিত্ত তামিল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন । [৭][৮] তিনি ১৯৮৯ খ্রিস্টাব্দে মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন । [৭]

কর্মজীবন

[সম্পাদনা]

শ্রীধর ভেম্বু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগোতে কোয়ালকমের ওয়্যারলেস ইঞ্জিনিয়ার হিসাবে কর্মজীবন শুরু করেন। তারপর স্যান ফ্রান্সিসকো উপসাগর অঞ্চলে আসার আগে তিনি সান জোসে এবং প্লেস্যান্টনে বসবাস করেন। [৭]

১৯৯৬ খ্রিস্টাব্দে, শ্রীধর তার দুই অনুজের সঙ্গে নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহকারী হিসাবে অ্যাডভেন্টনেট নামে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট হাউস প্রতিষ্ঠা করেন। [৭][৯] ২০০৯ খ্রিস্টাব্দে সংস্থাটির পরিবর্তিত নাম হয় জোহো কর্পোরেশন, যা গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় 'সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস' নামের সফটওয়্যার পরিষেবা প্রদানের করে। [২][৭] শ্রীধর ভেম্বু ২০১৯ খ্রিস্টাব্দে ভারতের তেনকাশীতে চলে আসেন। [১০] ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি কোম্পানিতে ৮৮ শতাংশ অংশীদার ছিলেন। ফোর্বস তার মোট সম্পদের পরিমাণ ২.৪৪ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করে। [২][১১] ২০২১ খ্রিস্টাব্দে শ্রীধর ভেম্বু ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য নিযুক্ত করা হয়। [১২] একজন ইউনিকর্ন হওয়া সত্ত্বেও , বাইরের প্রভাব এড়াতে জোহো ভেম্বু এবং তার সহ-প্রতিষ্ঠাতা টনি থমাস জোহো বুটস্ট্র্যাপ করে। [১৩]

সামাজিক উদ্যোক্তা

[সম্পাদনা]

শ্রীধর ভেম্বু ভারতের শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে সফটওয়্যার এবং আনুষঙ্গিক পণ্য উন্নয়নের কাজগুলি নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে সুপরিচিত। তার কোম্পানি, জোহো কর্পোরেশন তামিলনাড়ুর তেনকাশী জেলার মাথালামপাড়াই গ্রামে এবং অন্ধ্রপ্রদেশের শহরতলি রেনিগুন্টায় অফিস স্থাপন করে । [৭][১৪] এই সময়ে তিনি স্যান ফ্রান্সিসকো উপসাগর অঞ্চল ( বে এরিয়া) থেকে মাথালামপাড়াইতে চলে আসেন। [১৫]

২০০৪ খ্রিস্টাব্দে, তিনি গ্রামীণ শিক্ষার্থীদের প্রথাগত বিশ্ববিদ্যালয় শিক্ষার বিকল্প হিসেবে বৃত্তিমূলক সফটওয়্যার উন্নয়ন শিক্ষা প্রদানের জন্য জোহো স্কুল প্রতিষ্ঠা করেন । [১৬] কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে যে তাদের ১৫ থেকে ২০ শতাংশ প্রকৌশলীর কোনও কলেজ ডিগ্রি নেই, তবে তারা জোহো স্কুল থেকে বৃত্তিমূলক শিক্ষা লাভ করেছেন। [৭] ২০২০ খ্রিস্টাব্দে, তিনি বিনামূল্যে প্রাথমিক শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি "গ্রামীণ স্কুল স্টার্টআপ" ঘোষণা করেন। [৯][১৫]

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]

কোম্পানির ইন্ট্রানেট আলোচনা ফোরামে কর্মচারীর পদ নিয়ে শ্রীধর ভেম্বুর সাথে বিরোধের পর ২০১৮ খ্রিস্টাব্দের অক্টোবরে জোহোর একজন প্রাক্তন পণ্য বিপণন ব্যবস্থাপক পদত্যাগ করেন। [১৭] কর্মচারী জানিয়েছেন যে হিন্দু জাতীয়তাবাদী আধাসামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এর সমালোচনা করার জন্য শ্রীধর ভেম্বু তার প্রতি বিরূপ ছিলেন। [১৮][১৯]

২০২০ খ্রিস্টাব্দের জানুয়ারিতে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ আয়োজিত এক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে যোগদানের পর শ্রীধর ভেম্বু সমালোচনার সম্মুখীন হন । [২০][২১][২২] শ্রীধর ভেম্বু তার অংশগ্রহণকে তার ব্যক্তিগত পছন্দের বিষয় বলে সমর্থন করেন। [২৩][২৪][২৫]

সম্মাননা

[সম্পাদনা]

২০১৯ খ্রিস্টাব্দে শ্রীধর ভেম্বুকে 'আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর "বর্ষসেরা উদ্যোক্তা" পুরস্কারে ভূষিত করা হয়। [২৬] ২০২১ খ্রিস্টাব্দে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী লাভ করেন। [২৭] তিনি ২০২২ খ্রিস্টাব্দের সিএনএন-নিউজ১৮ ইন্ডিয়ান অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। [২৮] তিনি ২০২১ সালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদে (NSAB) নিযুক্ত হন [২৯][৩০]

আরও পড়ুন

[সম্পাদনা]
  • ওয়াটার্স, কারা (১৯ এপ্রিল ২০১৯)। "বেয়ারফুট বিলিয়নেয়ার: শ্রীধর ভেম্বু বিল্ট অ্যা টেক্ জায়ান্ট ইউ হ্যাভ নেভার হার্ড অফ"। দ্য সিভনি মর্নিং হেরাল্ড।

তথ‍্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Zoho Corporation CEO Sridhar Vembu steps down to focus on R&D as Chief Scientist"। The Hindu। ২৭ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৫।
  2. 1 2 3 ওয়াটার্স, কারা (১৯ এপ্রিল ২০১৯)। "বেয়ারফুট বিলিয়নেয়ার: শ্রীধর ভেম্বু বিল্ট অ্যা টেক্ জায়ান্ট ইউ হ্যাভ নেভার হার্ড অফ"। দ্য সিভনি মর্নিং হেরাল্ড।
  3. ↑ "Forbes India Rich List 2024 - Forbes India Magazine"। Forbes India (ইংরাজী ভাষায়)। ১৬ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)>
  4. ↑ "PIB Press Release: This Year's Padma Awards announced"। Pib.nic.in। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১১।
  5. ↑ "Shinzo Abe, Tarun Gogoi, Ram Vilas Paswan among Padma Award winners: Complete list"। The Times of India। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
  6. ↑ "India's 100 Richest"। India’s 100 Richest। ৯ অক্টোবর ২০২৪।
  7. 1 2 3 4 5 6 7 "Cover Story: Sridhar Vembu's Vision From The Village"। ফোর্বস ইন্ডিয়া (ইংরাজী ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  8. ↑ Rajasimhan, T. E. (১৬ মার্চ ২০১৮)। "Made in India, Taking on the World"। @businessline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০।
  9. 1 2 "This Silicon Valley Star Worth $2.5 Bn Is Moving Back To His TN Village To Teach Kids For Free"। ইন্ডিয়া টাইমস (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০।
  10. ↑ "54-yr-old who left Silicon Valley for TN village looks to nurture local talent"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৩।
  11. ↑ "Sridhar Vembu & Siblings"। Forbes (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০।
  12. ↑ "Zoho's Sridhar Vembu appointed to Doval-led National Security Advisory Board"। The Economic Times। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১।
  13. ↑ "Oleg Lights interviews billionaire bootstrapper Sridhar Vembu"। Let's Bootstrap। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
  14. ↑ Anand, N. (১৫ আগস্ট ২০২০)। "Staff Preference is for Small, Rural Offices: Sridhar Vembu"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০।
  15. 1 2 "সিলিকন ভ্যালি স্টার ইজ নাউ টিচার ইন তামিলনাড়ু"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০।
  16. ↑ "For Zoho founder Sridhar Vembu, community and company go hand-in-hand"। The New Indian Express। ২৭ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১।
  17. ↑ Vaitheesvaran, Bharani। "My views, my events: Zoho Chief Vembu asserts after tweet rage over RSS event"। The Economic Times। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
  18. ↑ Madhok, Diksha। "How to talk about Modi with your boss"। Quartz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
  19. ↑ Diksha Madhok, qz com (৮ জানুয়ারি ২০২০)। "Not safe for work: In polarised India, should you talk politics with your colleagues?"। Scroll.in (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
  20. ↑ Lormen, Abigale (৯ জানুয়ারি ২০২০)। "Accenture India MD backs out of attending RSS event in Chennai"। Times of India। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০।
  21. ↑ Quint, The (৭ জানুয়ারি ২০২০)। "#BoycottZoho Trends After CEO Accepts Invite to RSS Event"। The Quint। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০।
  22. ↑ Chennai, PTI (৮ জানুয়ারি ২০২০)। "Accenture boss clears RSS air"। The Telegraph। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০।
  23. ↑ Bhalla, Kritti (৭ জানুয়ারি ২০২০)। "Zoho CEO Defends Attending RSS Event Amid Twitter Outrage"। Inc42। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০।
  24. ↑ Singh, Upneet (৭ জানুয়ারি ২০২০)। "Zoho CEO defends proposed attendance at Indian right wing organisation event amid severe backlash"। The Tech Portal। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০।
  25. ↑ Koshi, Luke (৬ জানুয়ারি ২০২০)। "Zoho CEO slammed for being guest at RSS event, he retorts that he works as per conscience"। The News Minute। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০।
  26. ↑ "Sridhar Vembu"। www.ey.com (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০।
  27. ↑ "Zoho founder among Padma awardees"। @businessline (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
  28. ↑ "CNN News18 Indian of The Year 2022: Zoho Co-Founders Sridhar Vembu and Tony Thomas Win "Start-ups" Award."। News18। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩।
  29. ↑ "Zoho's Sridhar Vembu Appointed To National Security Advisory Board"। ৩ ফেব্রুয়ারি ২০২১।
  30. ↑ "Zoho's Sridhar Vembu appointed to Doval-led National Security Advisory Board"। The Economic Times। ৩ ফেব্রুয়ারি ২০২১।