বিষয়বস্তুতে চলুন

শ্রীগৌরী সাওয়ান্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শ্রীগৌরী ( গৌরী ) সাওয়ান্ত ভারতের মুম্বাইয়ের একজন রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার কর্মী।[] তিনি সখী চর চৌঘি সংগঠনের পরিচালিকা, যারা রূপান্তরিত লিঙ্গ কর্মী এবং এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করে।[] তিনি ভিক্সের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন।[][][] তাঁকে মহারাষ্ট্রে নির্বাচন কমিশনের শুভেচ্ছাদূত করা হয়েছিল।[]

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

সাওয়ান্তের জন্ম ও বেড়ে ওঠা পুনেতেই। তাঁর মা সাত বছর বয়সে মারা যান এবং তিনি তাঁর ঠাকুমার কাছে বড়ো হয়ে ওঠেন। তাঁর বাবা একজন পুলিশ অফিসার। বাবার মনোভঙ্গের কারণ হতে চাননি বলে ১৪ বা ১৫ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে চলে যান।[]

সক্রিয়তা

[সম্পাদনা]

সাওয়ান্ত ২০০০ সালে সখী চর চৌঘি সংগঠনের প্রতিষ্ঠা করেন। এই বেসরকারী সংস্থা বা এনজিওটি নিরাপদ যৌনতা প্রচার করে এবং রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডারদের পরামর্শ প্রদান করে।[] ২০১৪ সালে, তিনি প্রথম রূপান্তরিত লিঙ্গ ব্যক্তি হিসেবে ভারতের সুপ্রিম কোর্টে ট্রান্সজেন্ডারদের দত্তক গ্রহণের অধিকারের জন্য আবেদন করেছিলেন।[] তিনি জাতীয় আইনগত পরিষেবা কর্তৃপক্ষ (এনএএলএসএ) মামলার ( জাতীয় আইনগত পরিষেবা কর্তৃপক্ষ বনাম ভারত ইউনিয়ন ) একজন আবেদনকারী ছিলেন, যেখানে সুপ্রিম কোর্ট রূপান্তরিত লিঙ্গ ব্যক্তিদের বা ট্রান্সজেন্ডারদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।[] গায়ত্রী নামে একটি মেয়ের মা এইডসে মারা যাওয়ার পর, ২০০৮ সালে সাওয়ান্ত গায়ত্রীকে দত্তক নেন।[][][][১০]

ব্যক্তিগত জীবন এবং পরিবার

[সম্পাদনা]

সাওয়ান্তের একটি দত্তক কন্যা আছে, কন্যাটির ৪ বছর বয়সে তিনি তাকে দত্তক নিয়েছিলেন। সাওয়ান্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়েটির আসল মা, একজন যৌনকর্মী ছিলেন এবং এইডসে মারা গিয়েছিলেন। মেয়েটির যৌন-পাচার শিল্পে বিক্রি হয়ে যাবার সম্ভাবনা অনুভব করে তিনি তাকে দত্তক নিয়েছিলেন।

জনপ্রিয় সংস্কৃতিতে

[সম্পাদনা]

২০১৭ সালে, সাওয়ান্তকে কোম্পানির "টাচ অফ কেয়ার" প্রচারণার অংশ হিসেবে ভিক্সের একটি বিজ্ঞাপনে স্থান দেওয়া হয়েছিল। এতে সাওয়ান্ত এবং তার দত্তক কন্যার গল্প দেখানো হয়েছিল।[]

জিওসিনেমায় "তালি" নামে একটি দুরদর্শন শ্রেণী বা সিরিজ তৈরী হয়েছে যেখানে সুস্মিতা সেন গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন।[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Gauri Sawant- How I became a Mother - Mumbai Mirror -"Mumbai Mirror। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮
  2. "Here Is The Real Life Story Of Transgender Activist Gauri Sawant Of Groundbreaking Vicks Ad"The Indian Feed। ১ এপ্রিল ২০১৭। ২১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮
  3. 1 2 "How Activism, Adoption and an Ad Changed a Trans Woman's Life - The Wire"The Wire। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮
  4. "The story of Gauri Sawant - A transgender mother"www.timesnownews.com
  5. "If something happens to me, I don't want her to return to the streets: Gauri Sawant"। ৯ এপ্রিল ২০১৭।
  6. "Maharashtra Transgender Activist Becomes Poll Panel's Goodwill Ambassador"NDTV.com। ২০ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৯
  7. 1 2 3 "Against All Odds: Activist Gauri Sawant Has Been Fighting For Transgender Rights All Her Life"The Logical Indian। ৩০ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. 1 2 "How two mothers came to embrace and accept LGBTQI"The Indian Express। ১৪ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮
  9. "The mother who has won India's heart"Rediff। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮
  10. "Social activist Gauri Sawant to build a foster home for sex workers' children"Mumbai Live। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮
  11. "Who is Shreegauri Sawant, the transgender activist portrayed by Sushmita Sen in Taali?"cnbctv18.com। ৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২