বিষয়বস্তুতে চলুন

শ্যারন আর. ব্রাউনিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্যারন আর. ব্রাউনিং
জন্ম1973
মাতৃশিক্ষায়তনওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
বৈজ্ঞানিক কর্মজীবন
অভিসন্দর্ভের শিরোনামমন্টে কার্লো লাইকলিহুড ক্যালকুলেশন ফর আইডেন্টিটি বাই ডিসেন্ট ডেটা (1999)
ডক্টরেট উপদেষ্টাএলিজাবেথ এ. থম্পসন

শ্যারন রুথ ব্রাউনিং হলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়-এর একজন পরিসংখ্যানগত জিনতত্ত্ববিদ,[১] এবং এর বায়োস্ট্যাটিস্টিকস বিভাগের একজন গবেষণা অধ্যাপক।[২][৩][৪] তার গবেষণা বায়োজেনেটিক্স বা জৈব-জিনতত্ত্বের ক্ষেত্রে বিভিন্ন প্রভাব বিস্তার করে।

শিক্ষা ও কর্মজীবন

[সম্পাদনা]

ব্রাউনিং ১৯৯৫ সালে অকল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি. সম্পন্ন করেন এবং ১৯৯৯ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৫] পিএইচডি শেষে তিনি ২০১০ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে আসার আগে টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়, নর্থ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়, গ্ল্যাক্সোস্মিথক্লাইন এবং অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।[৬]

গবেষণা

[সম্পাদনা]

ব্রাউনিং জনসংখ্যা জিনতাত্ত্বিক উপাত্ত বিশ্লেষণের জন্য পরিসংখ্যানগত পদ্ধতি তৈরির গবেষণার জন্য পরিচিত। তার প্রথম দিকের কাজগুলো অ্যাসোসিয়েশন-ভিত্তিক জিনোম ম্যাপিং পরীক্ষার জন্য মার্কভ চেইন মডেলিংয়ের ব্যবহার প্রতিষ্ঠিত করেছিল।[৭] তার কাজ পুরো জিনোম অ্যাসোসিয়েশন স্টাডিতে অনুপস্থিত ডেটা কীভাবে পরিচালনা করতে হয় তা নিয়ে আলোচনা করে।[৮][৯] তিনি গ্রুপ অ্যাসোসিয়েশন টেস্টের ব্যবহার সংজ্ঞায়িত করেছেন[১০] এবং শেয়ারড জিন কন্টেন্টের ভিত্তিতে ব্যক্তিদের মধ্যকার সম্পর্ক পরীক্ষা করেছেন।[১১][১২] ব্রাউনিং সামোয়ানদের জিনতাত্ত্বিক ইতিহাসও পরীক্ষা করেছেন।[১৩][১৪]

ব্রাউনিং এবং তার গবেষণা গ্রুপ আদিম মানুষের থেকে আধুনিক মানুষের ডিএনএ-তে জেনেটিক ইন্ট্রোগ্রেশন বা জিন প্রবেশের চিহ্নগুলো নিয়েও অধ্যয়ন করেন। ২০১৮ সালে তারা আবিষ্কার করেন যে সুদূর অতীতে মানুষ অন্তত দুবার ডেনিসোভান-দের সাথে প্রজনন ঘটিয়েছিল, যার মধ্যে দ্বিতীয়টি সম্ভবত ঘটেছিল যখন মানুষ এশিয়া এবং ওশেনিয়ার দিকে পূর্ব দিকে স্থানান্তরিত হয়েছিল।[১৫][১৬][১৭]

নির্বাচিত প্রকাশনা

[সম্পাদনা]
  • Browning, Sharon R.; Browning, Brian L. (২০০৭)। "Rapid and Accurate Haplotype Phasing and Missing-Data Inference for Whole-Genome Association Studies By Use of Localized Haplotype Clustering"। The American Journal of Human Genetics (ইংরেজি ভাষায়)। ৮১ (5): ১০৮৪–১০৯৭। ডিওআই:10.1086/521987। পিএমসি 2265661। পিএমআইডি 17924348।
  • Browning, Brian L.; Browning, Sharon R. (২০০৯)। "A Unified Approach to Genotype Imputation and Haplotype-Phase Inference for Large Data Sets of Trios and Unrelated Individuals"। The American Journal of Human Genetics (ইংরেজি ভাষায়)। ৮৪ (2): ২১০–২২৩। ডিওআই:10.1016/j.ajhg.2009.01.005। পিএমসি 2668004। পিএমআইডি 19200528।
  • Madsen, Bo Eskerod; Browning, Sharon R. (১৩ ফেব্রুয়ারি ২০০৯)। "A Groupwise Association Test for Rare Mutations Using a Weighted Sum Statistic"। PLOS Genetics (ইংরেজি ভাষায়)। ৫ (2) e1000384। ডিওআই:10.1371/journal.pgen.1000384। আইএসএসএন 1553-7404। পিএমসি 2633048। পিএমআইডি 19214210।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Zimmer, Carl (২২ আগস্ট ২০১৮)। "A Blended Family: Her Mother Was Neanderthal, Her Father Something Else Entirely"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৯।
  2. ↑ Dvorsky, George (১৫ মার্চ ২০১৮)। "Ancient Human Groups Mated With the Mysterious Denisovans at Least Twice"। Gizmodo (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৯।
  3. ↑ "Mysterious Denisovans interbred with modern humans more than once"। CNN। ১৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮।
  4. ↑ "Modern humans interbred with Denisovans twice in history"। ১৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
  5. ↑ Browning, Sharon (১৯৯৯)। Monte Carlo likelihood calculation for identity by descent data (অভিসন্দর্ভ) (মার্কিন ইংরেজি ভাষায়)।
  6. ↑ "Browning CV" (পিডিএফ)। ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১।
  7. ↑ Browning, Sharon R. (১ জুন ২০০৬)। "Multilocus Association Mapping Using Variable-Length Markov Chains"। The American Journal of Human Genetics (English ভাষায়)। ৭৮ (6): ৯০৩–৯১৩। ডিওআই:10.1086/503876। আইএসএসএন 0002-9297। পিএমসি 1474089। পিএমআইডি 16685642।{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  8. ↑ Browning, Sharon R.; Browning, Brian L. (২০০৭)। "Rapid and Accurate Haplotype Phasing and Missing-Data Inference for Whole-Genome Association Studies By Use of Localized Haplotype Clustering"। The American Journal of Human Genetics (ইংরেজি ভাষায়)। ৮১ (5): ১০৮৪–১০৯৭। ডিওআই:10.1086/521987। পিএমসি 2265661। পিএমআইডি 17924348।
  9. ↑ Browning, Sharon R. (২০০৮)। "Missing data imputation and haplotype phase inference for genome-wide association studies"। Human Genetics (ইংরেজি ভাষায়)। ১২৪ (5): ৪৩৯–৪৫০। ডিওআই:10.1007/s00439-008-0568-7। আইএসএসএন 0340-6717। পিএমসি 2731769। পিএমআইডি 18850115।
  10. ↑ Madsen, Bo Eskerod; Browning, Sharon R. (১৩ ফেব্রুয়ারি ২০০৯)। Schork, Nicholas J. (সম্পাদক)। "A Groupwise Association Test for Rare Mutations Using a Weighted Sum Statistic"। PLOS Genetics (ইংরেজি ভাষায়)। ৫ (2) e1000384। ডিওআই:10.1371/journal.pgen.1000384। আইএসএসএন 1553-7404। পিএমসি 2633048। পিএমআইডি 19214210।
  11. ↑ Browning, Sharon R.; Browning, Brian L. (১৫ ডিসেম্বর ২০১২)। "Identity by Descent Between Distant Relatives: Detection and Applications"। Annual Review of Genetics (ইংরেজি ভাষায়)। ৪৬ (1): ৬১৭–৬৩৩। ডিওআই:10.1146/annurev-genet-110711-155534। আইএসএসএন 0066-4197। পিএমআইডি 22994355।
  12. ↑ Browning, Sharon R.; Browning, Brian L. (২০১০)। "High-Resolution Detection of Identity by Descent in Unrelated Individuals"। The American Journal of Human Genetics (ইংরেজি ভাষায়)। ৮৬ (4): ৫২৬–৫৩৯। ডিওআই:10.1016/j.ajhg.2010.02.021। পিএমসি 2850444। পিএমআইডি 20303063।
  13. ↑ Harris, Daniel N.; Kessler, Michael D.; Shetty, Amol C.; Weeks, Daniel E.; Minster, Ryan L.; Browning, Sharon; Cochrane, Ethan E.; Deka, Ranjan; Hawley, Nicola L.; Reupena, Muagututi'a Sefuiva; Naseri, Take (২৮ এপ্রিল ২০২০)। "Evolutionary history of modern Samoans"। Proceedings of the National Academy of Sciences (ইংরেজি ভাষায়)। ১১৭ (17): ৯৪৫৮–৯৪৬৫। বিবকোড:2020PNAS..117.9458H। ডিওআই:10.1073/pnas.1913157117। আইএসএসএন 0027-8424। পিএমসি 7196816। পিএমআইডি 32291332।
  14. ↑ "Researchers use 21st century genomics to estimate Samoan population dynamics over 3,000 years"। Brown University (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
  15. ↑ "Multiple lines of mysterious ancient humans interbred with us"। Science (ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
  16. ↑ Guarino, Ben (১৫ মার্চ ২০১৮)। "Humans bred with this mysterious species more than once, new study shows"। Washington Post (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0190-8286। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
  17. ↑ Browning, Sharon R.; Browning, Brian L.; Zhou, Ying; Tucci, Serena; Akey, Joshua M. (২০১৮)। "Analysis of Human Sequence Data Reveals Two Pulses of Archaic Denisovan Admixture"। Cell (ইংরেজি ভাষায়)। ১৭৩ (1): ৫৩–৬১.e৯। ডিওআই:10.1016/j.cell.2018.02.031। পিএমসি 5866234। পিএমআইডি 29551270।

বহিঃসংযোগ

[সম্পাদনা]