শ্যাম সুন্দর বেসরা
শ্যাম সুন্দর বেসরা | |
|---|---|
| জন্ম | ১২ ফেব্রুয়ারি ১৯৬১ |
| জাতীয়তা | ভারতীয় |
| অন্যান্য নাম | জিবি রারেক |
| পেশা | লেখক |
| পুরস্কার | সাঁওতালির জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার (২০১৮) |
শ্যাম সুন্দর বেসরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের একজন সাঁওতালি লেখক ও চাকরিজীবী। তিনি ২০১৮ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তিনি "জিবি রারেক" ছদ্মনামে লিখে থাকেন।
জীবনী
[সম্পাদনা]শ্যাম সুন্দর বেসরা ১৯৬১ সালের ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রামকানালিতে জন্মগ্রহণ করেন।[১] তিনি ১৯৮৭ সালে হিন্দি সাহিত্য ও সাঁওতালিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[২] তিনি পূর্ব রেলের আসানসোল বিভাগে প্রধান টিকিট পরিদর্শক পদে কর্মরত আছেন।
সাহিত্যকর্ম
[সম্পাদনা]পড়াশোনা শেষ করে 'হোর সংবাদ' নামে একটা পত্রিকা সম্পাদনা শুরু করেন শ্যাম সুন্দর বেসরা। কবিতা, গল্প ও উপন্যাস মিলিয়ে তাঁর ৭টি বই আছে।[১] শ্যাম সুন্দর বেসরা ২০১৮ সালে তার উপন্যাস মারোম এর জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[৩] তার রচিত দুইটি গ্রন্থ দুল্লার খাতির এবং দামিন রিয়া (উদাস) কাহানি কো সিধু কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত।[২]
সম্মাননা
[সম্পাদনা]তাঁকে ১৯৯২ সালে আম্বেদকর ফেলোশিপ ও নয়াদিল্লি থেকে ১৯৯৭ সালে ভারতীয় দলিত সাহিত্য অ্যাকাডেমি সম্মানিত করা হয়। এ ছাড়াও মধ্যপ্রদেশের ভোপাল ও ঝাড়খণ্ডের দুমকা এবং ওড়িশা থেকে একাধিক সম্মান জানানো হয় তাকে। ২০১৭ সালে সাঁওতালি ফিল্ম অ্যাসোসিয়েশন থেকেও তাঁকে বিশেষ সম্মান জানানো হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "সাঁওতালিতে সাহিত্য অ্যাকাডেমি রেলকর্মী শ্যামকে"। এই সময়। ৮ ডিসেম্বর ২০১৮। ১৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।
- 1 2 "Railways Ticket Inspector Conferred Sahitya Akademi Award"। NDTV। ১০ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।
- ↑ "AKADEMI AWARDS (1955-2018)"। Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।