বিষয়বস্তুতে চলুন

শ্বেতা চেঙ্গাপ্পা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্বেতা চেঙ্গাপ্পা
জন্ম
জাতীয়তা ভারতীয়
পেশা অভিনেত্রী
বছর সক্রিয় ২০০৩–বর্তমান
টেলিভিশন কাদম্বরী, অরুন্দতী, জোড়ি নং ওয়ান, সুপার কুইন, ছোট চ্যাম্পিয়ন

শ্বেতা চেঙ্গাপ্পা একজন কন্নড় টেলিভিশন অভিনেত্রী যিনি বিভিন্ন টেলি-ধারাবাহিক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] তিনি বিশেষভাবে "মাজা টকিজ"-এ রানির চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

কর্মজীবন

[সম্পাদনা]

২০০৩-২০০৫ সালে, তিনি এস. নারায়ণ পরিচালিত উদয় টিভির "সুমতি" ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন । ২০০৬ সালে, তিনি বালাজি টেলিফিল্মস প্রযোজিত এবং উদয় টিভিতে প্রচারিত "কাদম্বরী" ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর, তিনি "সুকন্যা" (২০০৮) এবং "অরুন্ধতী" (২০১০) ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা তাকে কন্নড় টেলিভিশনে আরও জনপ্রিয় করে তোলে।

শ্বেতা শুধু অভিনয় নয়, উপস্থাপনাতেও দক্ষ। তিনি জি কন্নড়ের "ইয়ারিগুন্টু ইয়ারিগিল্লা" অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালম করেছিলেন। এই অনুষ্ঠানটি নারীত্ব উদযাপনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। এছাড়াও, তিনি "কুনিয়োনু বারা" এবং "ডান্স ড্যান্স জুনিয়র্স" নামে শিশুদের নৃত্য প্রতিযোগিতা শো উপস্থাপনা করেছেন।

টেলিভিশনের পাশাপাশি, শ্বেতা কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি দর্শন থুগুদীপের সাথে "থাঙ্গিগাগি" এবং বিষ্ণুবর্ধনের সাথে "বর্ষা" চলচ্চিত্রে কাজ করেছেন।

শ্বেতা কিচ্চা সুদীপ দ্বারা উপস্থাপিত বিগ বস কন্নড় সিজন ২-এ অংশগ্রহণ করেছিলেন এবং চতুর্থ স্থান অধিকার করেছিলেন। এছাড়া, তিনি গণেশের উপস্থাপনায় "সুপার মিনিট"- [] নামক অনুষ্ঠানের নির্নায়ক পর্বে নিকিতা ঠুকরাল, দীপিকা কামাইয়া, নীতু, অনুশ্রী, কায়ভা, অনুমাপা এবং নরেন্দ্র বাবু শর্মার সাথে অংশগ্রহণ করেছিলেন। তিনি বর্তমানে কন্নড় টেলিভিশনের হাস্যরসাত্মক অনুষ্ঠানমাজা টকিজে রানির চরিত্রে অভিনয় করছেন। এই অনুষ্ঠানে তিনি সৃজন লোকেশের সাথে কাজ করছেন।

পুরস্কার

[সম্পাদনা]

শ্বেতা জি কন্নড় চয়ানেলের কুতুম্বা পুরস্কার অনুষ্ঠানে দুবার সেরা অ্যাঙ্কর পুরস্কার জিতেছেন । এছাড়াও, ২০১৩ সালে, তিনি "অরুন্ধতী" চলচ্চিত্রে অভিনয়ের জন্য কর্ণাটক সরকারের পক্ষ থেকে সেরা অভিনেত্রী পুরস্কারে ভূষিত হন।

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০০৫ বর্ষা গায়ত্রী
২০০৬ থাঙ্গিগাগি গৌরি
২০২২ বেধ পারি []

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা চ্যানেল মন্তব্য
২০০৩ সুমতি সুমতি উদয় টিভি
২০০৪ কাদম্বরী কাদম্বরী উদয় টিভি
২০০৮ সুকন্যা সুকন্যা ইটিভি কন্নড়
২০১০ অরুন্ধতী অরুন্ধতী ইটিভি কন্নড় [][]
২০১১ সৌন্দর্য সৌন্দর্য ডিডি চন্দনা
২০১২ ইয়ারিগুন্টু ইয়ারিগিল্লা উপস্থাপক জি কন্নড়
২০১৩ কুনিয়োনু বারা উপস্থাপক জি কন্নড়
২০১৪ বিগ বস সিজন ২ প্রতিযোগী স্টার সুবর্ণা
২০১৫ সুপার মিনিট প্রতিযোগী ইটিভি কন্নড়
২০১৫ মাজা টকিজ রানি কালারস কন্নড়
২০১৬ ড্যান্সিং স্টার নিজে কালারস কন্নড়
২০১৭ ডান্স ডান্স জুনিয়র্স উপস্থাপক স্টার সুবর্ণা
২০২২ জোড়ি নং. ১ (সিজন ১) উপস্থাপক জি কন্নড় []
২০২২-২০২৩ সুপার কুইন উপস্থাপক জি কন্নড় কুরি প্রতাপের সাথে উপস্থাপনা করেছেন
২০২৩-বর্তমান ছোটা চ্যাম্পিয়ন উপস্থাপক জি কন্নড় কুরি প্রতাপের সাথে উপস্থাপনা করেছেন
২০২৩-বর্তমান জোড়ি নং. ১ (সিজন ২) উপস্থাপক জি কন্নড় কুরি প্রতাপের সাথে উপস্থাপনা করেছেন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Super Minute ends with a grand finale - The Times of India"। Times of India। ২০ জানুয়ারি ২০১৫।
  2. "Swetha Changappa makes a comeback in Shivarajkumar's milestone film"। Times of India। ৩ ফেব্রুয়ারি ২০২২।
  3. "Arundathi is one of the best projects: Swetha Changappa"। Times of India। ১৭ এপ্রিল ২০২০।
  4. "Exclusive: I have shot barefoot for Arundhati: Actress Swetha Changappa"। Times of India। ২৩ এপ্রিল ২০২০।
  5. "Swetha Changappa returns to TV with Jodi No. 1 as a host"। Times of India। ১১ জানুয়ারি ২০২২।