শ্বশুরবাড়িতে ঈদ
| শ্বশুরবাড়িতে ঈদ | |
|---|---|
| ধরন | পারিবারিক, হাস্যরসাত্মক নাটক |
| বিতরণ | টেলিভিশন,অনলাইন |
| নির্মিত | মহিন খান |
| পরিচালক | মহিন খান [১] |
| লেখক | মহিন খান |
| শ্রেষ্ঠাংশে | |
| সম্পাদনা | আলামিন হোসেন নাজিম |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| মূল চ্যানেল | এন এ এফ এন্টারটেইনমেন্ট |
| মুক্তির তারিখ | ৯ এপ্রিল ২০২৪ |
| দৈর্ঘ্য | ৫৭ মিনিট |
| অফিসিয়াল ওয়েবসাইট | |
শ্বশুরবাড়িতে ঈদ একটি ২০২৪ সালে নির্মিত বাংলাদেশী টেলিছবি, যা রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এই টেলিছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, তারিক আনাম খান এবং সাবেরি আলম। নাটকটির কাহিনীতে শ্বশুরবাড়ির ঈদের বিশেষ মুহূর্তগুলো এবং পরিবারের সম্পর্কের জটিলতা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। [২] ভিওয়ের দিক দিয়ে শীর্ষে অবস্থানের সঙ্গে নাটকটি বাংলা নাটকের ইতিহাসে প্রথমবারের মতো ইউটিউবে পার করেছে ৬ কোটি ভিউ।।[৩][৪][৫]
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’ একটি হালকা-ফুলকা হাস্যরসাত্মক পারিবারিক নাটক,যেখানে সমাজের বাস্তব ব্যাধি তুলে ধরা হয়েছে যা ২০২৪ সালের ঈদকে কেন্দ্র করে তৈরি হয়েছে। নাটকের শুরুতে দেখা যায়, নিলয় ও তার স্ত্রী হিমে একটি ভ্যানগাড়িতে চেপে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি—মণ্ডলপাড়ার কাশেম মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যদিও তারা প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল, এবার ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও পারিবারিক মিলনের উদ্দেশ্যে আবারও পরিবারে ফিরছে।
ভ্যানচালক যখন জানতে পারে তারা কৃপণ কাশেম মণ্ডলের বাড়িতে যাচ্ছে, তখনই সে আশঙ্কা করে ভাড়া নাও পেতে পারে। ফলে মাঝপথেই সে তাদের নামিয়ে দেয়—এটাই নাটকে প্রথম হাস্যরসাত্মক মোড় এনে দেয়। [৬]
কাশেম মণ্ডল চরিত্রটি নাটকের অন্যতম প্রধান আকর্ষণ। তিনি একজন চরম কৃপণ প্রকৃতির মানুষ, যিনি জামাই-মেয়ের আগমনে ঈদের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় বিরক্ত হয়ে পড়েন। এমনকি বুকের ব্যথার অজুহাত দিয়ে রোজাও রাখেন না। কিন্তু জামাই নিলয় নানা কৌশলে তাকে সেহরি খাওয়ান এবং রোজা রাখতে বাধ্য করেন। এরপর একে একে শুরু হয় নানা মজার পরিস্থিতি—কাশেম মণ্ডল দিনের বেলায় রোজা ভাঙার জন্য অজুহাত তৈরি করেন, কিন্তু নিলয় প্রতিবারই তা ব্যর্থ করে দেন।
কাশেম মণ্ডল চেষ্টা করেন কম খরচে ইফতার সেরে ফেলতে, কিন্তু নিলয়ের পরিকল্পনায় শেষ পর্যন্ত কাশেম মণ্ডলের গরু বিক্রি করে সারা গ্রামের জন্য ইফতারির আয়োজন করা হয়। এই অংশটি নাটকের অন্যতম চমকপ্রদ ও আনন্দদায়ক দৃশ্য।
কাশেম মণ্ডল যাকাত ও ফিতরা দেওয়াকেও ‘অপচয়’ বলে মনে করেন। কিন্তু নিলয় ধর্মীয় ও সামাজিক দিক থেকে যাকাতের গুরুত্ব ব্যাখ্যা করে এবং এমনকি ইনকাম ট্যাক্স অফিসারের ভয় দেখিয়ে কাশেম মণ্ডলকে যাকাত দিতে রাজি করান। এভাবেই হাস্যরসের মোড়কে নাটকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। [৭] নাটকটি ২০২৫ সালের শুরু থেকেই প্রচারিত সেরা ১০টি ঈদ নাটকের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। দর্শকদের বিপুল ভালোবাসা ও প্রশংসা পাওয়া এই নাটকটি শুধু বিনোদনই দেয়নি, বরং সামাজিক ও ধর্মীয় সচেতনতার বার্তাও পৌঁছে দিয়েছে হালকা-হাসির ছলে। [৮]
‘শ্বশুরবাড়িতে ঈদ’ নিঃসন্দেহে এবারের ঈদের সবচেয়ে জনপ্রিয় ও প্রাণবন্ত নাটকগুলোর একটি।
অভিনয়ে
[সম্পাদনা]- নিলয় আলমগীর- নাফিস[৯]
- জান্নাতুল সুমাইয়া হিমে-টুম্পা
- তারিক আনাম খান- কাশেম মন্ডল
- সাবেরি আলম -
- সিদ্দিক মাস্টার -
- তানিয়া বিনতে মাহেক-
- শুভজিৎ রায়-
- আফতাব আহমেদ -
- শোশোব আমিরি -
- করিম ভুঁইয়া -
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঈদে প্রচারিত হওয়া নাটকে এগিয়ে কে? কোন নাটক বেশি দেখছেন দর্শক"। প্রথম আলো। ১৭ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑
"'বড় ছেলে'র রেকর্ড ভাঙল 'শ্বশুরবাড়িতে ঈদ' !"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
{{সংবাদ উদ্ধৃতি}}:|শিরোনাম=এর 43 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য) - ↑ আলম, মনজুরুল (২৯ ডিসেম্বর ২০২৪)। "১ নম্বরে 'শ্বশুরবাড়িতে ঈদ', যে ১০ নাটক সবচেয়ে বেশি দেখেছেন দর্শক"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৫।
- ↑ "সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই"। www.shomoyeralo.com। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫।
- ↑ "নতুন রেকর্ড গড়ে শীর্ষে নিলয়-হিমির 'শ্বশুরবাড়িতে ঈদ'"। The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৫।
- ↑ "কী আছে এই নাটকে, কেন দেখছে মানুষষ!"। জাগো নিউজ২৪। ১৭ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ "'বড় ছেলে' নাটকের রেকর্ড ভাঙল যে নাটক"। দ্য ডেইলি স্টার। ১৭ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ "১ নম্বরে 'শ্বশুরবাড়িতে ঈদ', যে ১০ নাটক সবচেয়ে বেশি দেখেছেন দর্শক"। প্রথম আলো। ১৭ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ "অপূর্বর 'বড় ছেলে'র রেকর্ড ভাঙলেন নিলয়"। Independent Television। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫।