বিষয়বস্তুতে চলুন

শোভনা জর্জ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শোভনা জর্জ
বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৯১ – ২০০৫
পূর্বসূরীমামেন আইপে
উত্তরসূরীপি. সি. বিষ্ণুনাথ
নির্বাচনী এলাকাচেঙ্গান্নুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-04-04) ৪ এপ্রিল ১৯৬২ (বয়স ৬৪)
চেঙ্গান্নুর
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
বাসস্থানচেঙ্গান্নুর, তিরুবনন্তপুরম কেরালা
প্রাক্তন শিক্ষার্থীকেরল বিশ্ববিদ্যালয়, মহীশূর বিশ্ববিদ্যালয়
২ আগস্ট, ২০১৩ অনুযায়ী
উৎস:

শোভনা জর্জ একজন রাজনীতিবিদ এবং কেরালা রাজ্যের বিধানসভার তিনবারের সদস্য, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে নবম, দশম এবং একাদশ বিধানসভায় চেঙ্গান্নুরের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনিই একমাত্র মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টিতে টানা তিন বছর ধরে একই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন।[১]

শোভনা জর্জ এখন সিপিআইএম-এর একজন সক্রিয় সমর্থক। তিনি কেরালা রাজ্য খাদি ও গ্রামোদ্যোগ বোর্ডের ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জুন ২০২৩ তারিখে ভাইস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত প্রথম মহিলা এবং বর্তমানে কেরালা সরকার কর্তৃক পরিচালিত ভারতের সর্ববৃহৎ সরকারি আয়ুর্বেদ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ঔষধি-র চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত।

শিক্ষা

[সম্পাদনা]

শোভনা চেঙ্গান্নুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাঁর এসএসসি পাস করেন। [ তথ্যসূত্র প্রয়োজন ] তিনি কোট্টায়াম বাসালিয়াস কলেজ, রানি সেন্ট থমাস কলেজ, কোজেনচেরি সেন্ট থমাস কলেজ, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং মহীশূর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

শোভনা অল কেরালা বালাজন সখ্যমের প্রথম মহিলা সভাপতি ছিলেন। তিনি রাজ্য যুব কংগ্রেস কমিটির প্রথম মহিলা সাধারণ সম্পাদকও ছিলেন এবং কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কেরালা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর, তিনি ডেমোক্র্যাটিক ইন্দিরা কংগ্রেসে (করুণাকরণ) যোগদান করেন, যেখানে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[২] তিনি নবম, দশম এবং একাদশ বিধানসভায় কেরালা বিধানসভায় চেঙ্গান্নুর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছিলেন।

নির্বাচনী বিজয়
বছর নিকটতম প্রতিদ্বন্দ্বী জরিপকৃত ভোট
১৯৯১ মামেন আইপে[৩] (আইসিএস-এসসিএস) ৩৬,৭৬১
১৯৯৬ মামেন আইপে (আইসিএস)[৪] ৩৭,২৪২
২০০১ অ্যাডভোকেট কে কে রামচন্দ্রন নায়ার (সিপিআই-এম)[১] ৪১,২৪২

২০০৫ সালের ৫ই জুলাই শোভনা কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং কে. করুণাকরণের সাথে ডিআইসি(কে)তে যোগদান করেন।[২][৫] তিনি তিরুবনন্তপুরম পশ্চিম নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু পরাজিত হন।[৬] পরে, তিনি পুনরায় কংগ্রেস দলে যোগদান করেন।[৭] ২০১১ সালে, তিনি চেঙ্গান্নুর নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দিতা করার জন্য তাঁর দাবি তুলে ধরেছিলেন, কিন্তু কংগ্রেস তাদের তৎকালীন বিধায়ক পি সি বিষ্ণুনাথকে প্রার্থী করে, যদিও শোভনা দাবি করেছিলেন যে মালঙ্কার অর্থোডক্স গির্জা তাঁকে সমর্থন করবে।[৮] তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন, কিন্তু দলের চাপের কারণে শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেন।[৯]

২০১৬ সালে, তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন[১০] এবং ২০১৮ সালের বিধানসভা উপনির্বাচনে, তিনি এলডিএফ-এর হয়ে প্রচারণা চালান।[১১] ২০১৬ সালে তিনি কংগ্রেস পার্টি থেকে পদত্যাগ করার পর, আর কোনও কংগ্রেস সদস্য বিধানসভায় চেঙ্গান্নুর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন নি।

বিতর্ক

[সম্পাদনা]

১৯৯৭ সালে, জেলা কমিটির সভায় যোগদানের সময় শোভনা তাঁর সহকর্মীদের দ্বারা লাঞ্ছিত হন। তিনি তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেন তা দল মূলত উপেক্ষা করে।[১২]

২০০২ সালে, শোভনা জর্জের গ্রেপ্তারের জন্য একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা[১৩] জারি করা হয়েছিল।[১৪] তৎকালীন মুখ্যমন্ত্রী এ. কে. অ্যান্টনির অফিসে ফ্যাক্স করা একটি জাল গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল যে তাঁর সরকারের পর্যটন ও মৎস্যমন্ত্রী কে ভি থমাস ১৯৯৯-২০০০ সালে ৩৬৬ কোটি টাকার হাওলা লেনদেনে জড়িত। এই মামলায় সূর্য টিভির চ্যানেলে চিঠিটির প্রকাশক অনিল নাম্বিয়ার,[১৫] এবং শোভনার ব্যক্তিগত সহকারী অনিল শ্রীরঙ্গমকেও গ্রেপ্তার করা হয়েছিল।[১৬] কেপিসিসি শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপ কমিটি তাঁকে কারণ দর্শানোর নোটিশও জারি করেছিল।[১৭]

পরে আদালতে প্রমাণিত হয় যে শোভনা কংগ্রেস দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ছিলেন। কংগ্রেস দলের মধ্যেকার বিরোধী দল শোভনা জর্জকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল কারণ তিনি করুণাকরণ কংগ্রেসের একজন দৃঢ় সমর্থক ছিলেন। আদালত এই মামলাটিকে শোভনার বিরুদ্ধে সম্পূর্ণরূপে মিথ্যা মামলা বলে বাতিল করে দেয় এবং এই মামলার একমাত্র উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। [ তথ্যসূত্র প্রয়োজন ]

শিল্পকলা প্রদর্শন

[সম্পাদনা]

২০১১ সালে, শোভনা 'এন্তে ওনাম' নামে একটি সঙ্গীত অ্যালবামে ছিলেন, যেটি প্রকাশ করে চেঙ্গান্নুর অডিওস।[১৮] ওনামের ইতিহাস এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে সঙ্গীত অ্যালবামটি তৈরি হয়েছিল।

তিনি "প্রতীক্ষায়োড়" নামে একটি চলচ্চিত্রের মুক্তির ঘোষণাও করেছিলেন। এই চলচ্চিত্রটি ছিল শিশুশ্রম সম্পর্কে এবং এতে মুকেশ, লক্ষ্মী শর্মা এবং অন্যান্য বিশিষ্ট অভিনেতারা অভিনয় করেছিলেন। শোভনা জর্জ হলেন মালয়ালম চলচ্চিত্র শিল্পের একমাত্র মহিলা যিনি একটি চলচ্চিত্রে প্রযোজনা, নাট্যলিখন, সংলাপ রচনা, চিত্রনাট্য এবং অভিনয় - সবকিছু একসাথে করেছেন। [ তথ্যসূত্র প্রয়োজন ]

২০১৫ সালে, মিশন চেঙ্গান্নুরের মাধ্যমে শোভনা জর্জ বিশ্বের বৃহত্তম মানব ক্রিসমাস ট্রি রেকর্ডের ধারক হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নিজের স্থান করে নেন। মোট ৪০৩০ জন মানুষ উপস্থিত ছিলেন। [ তথ্যসূত্র প্রয়োজন ]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Kerala Assembly Election 2001 Chengannur"। Empowering India। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  2. 1 2 "Sobhana George – Kerala Legislature Members" (পিডিএফ)। Kerala Legislature। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  3. ↑ "Kerala Assembly Election 1991 Chengannur"। Empowering India। ২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  4. ↑ "Kerala Assembly Election 1996 Chengannur"। Empowering India। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  5. ↑ "Muraleedharan elected DIC(K) president"। The Hindu। ২৮ ফেব্রুয়ারি ২০০৬। ১৬ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  6. ↑ "Only 7 women make it to the Assembly in Kerala"। The Times of India। ১২ মে ২০০৬। ২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  7. ↑ "Party deserters are opportunists: Karunakaran"। One India news। ১৭ সেপ্টেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  8. ↑ "Shobana George claims stake to Chengannur seat"। The Hindu। ২১ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  9. ↑ "Shobhana George, MR Murali withdraw nomination"। Mathrubhumi। ৩০ মার্চ ২০১১। ২৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  10. ↑ "Shobhana George Quits Congress"। The New Indian Express। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
  11. ↑ "Sobhana George jumps on to LDF bandwagon"। Deccan Chronicle। ২১ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
  12. ↑ "Badges of courage"। India Today। ১৪ জুলাই ১৯৯৭। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  13. ↑ "Non-bailable warrant against Shobhana George"। The Hindu। ১ অক্টোবর ২০০২। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  14. ↑ "Cong MLA Sobhana George arrested"। The Indian Express। ৩ অক্টোবর ২০০২। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  15. ↑ "CB move to arrest Surya TV reporter"। The Hindu। ২৯ জুন ২০০২। ১১ সেপ্টেম্বর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  16. ↑ "Shobhana George's private secretary held"। The Hindu। ২৯ সেপ্টেম্বর ২০০২। ৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  17. ↑ "Shobhana gets another show cause"। The Hindu। ২৫ অক্টোবর ২০০২। ১৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
  18. ↑ "Shobana George turns musician" (Video) (Malayalam ভাষায়)। Asianet News। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)