শৈলক্ষ্মী বালিজেপল্লি
শৈলক্ষ্মী বালিজেপল্লি | |
|---|---|
২০১৫ সালে শৈলক্ষ্মী বালিজেপল্লি | |
| জন্ম | শৈলক্ষ্মী বালিজেপল্লি ২৫ জানুয়ারি ১৯৭৪ |
| মৃত্যু | ১৬ ডিসেম্বর ২০২৩ (বয়স ৪৯) |
| জাতীয়তা | ভারতীয় |
| শিক্ষা | সেন্ট ফ্রান্সিস কলেজ ফর উইমেন, গান্ধী মেডিকেল কলেজ, নিলুফার হাসপাতাল, ওসমানিয়া মেডিকেল কলেজ, হায়দ্রাবাদ, ভারত |
| পেশা | সমাজকর্মী |
| পরিচিতির কারণ | ইকেএএম ফাউণ্ডেশন প্রতিষ্ঠা এবং ২০১৫ সালের ৮ই মার্চ, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নারী শক্তি পুরস্কার পুরস্কার - ২০১৪ গ্রহণ |
শৈলক্ষ্মী বালিজেপল্লি (২৫শে জানুয়ারী ১৯৭৪ - ১৬ই ডিসেম্বর ২০২৩) ছিলেন একজন ভারতীয় শিশু বিশেষজ্ঞ। তিনি ইকেএম নামে একটি ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা, যেটি শিশু ও মাতৃস্বাস্থ্য এবং সুস্থতার ক্ষেত্রে কাজ করা একটি এনজিও। ভারতের রাষ্ট্রপতি তাঁকে ২০১৪ সালের জন্য নারী শক্তি পুরস্কারে ভূষিত করেন।
জীবন এবং কর্মজীবন
[সম্পাদনা]শৈলক্ষ্মী বালিজেপল্লি ভারতের সেকেন্দ্রাবাদে বড় হয়ে ওঠেন,সেখানে তিনি বারো বছর ধরে কিয়েস হাই স্কুল ফর গার্লস-এ পড়াশোনা করেছেন। তাঁর বাবা-মা দুজনেই ডাক্তার ছিলেন এবং বালিজেপল্লিও ডাক্তার হতে চেয়েছিলেন। তাঁর বড় বোন, যিনি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন এবং একজন হৃদরোগ বিশেষজ্ঞ হয়েছিলেন, তিনি ছিলেন তাঁর আদর্শ। গান্ধী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে তিনি সেন্ট ফ্রান্সিস কলেজ ফর উইমেনে দুই বছর পড়াশোনা করেছিলেন। তিনি মেডিকেল কলেজে পাঁচ বছর পড়াশোনা করেন এবং একজন চিকিৎসক ও একজন সার্জন উভয় হিসেবেই যোগ্যতা অর্জন করেন।[১]
২০০১ সালের ২০শে জানুয়ারী গুজরাটে একটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ২০,০০০ মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়। সেইসময় বালিজেপল্লির পরীক্ষা চলছিল। তা সত্ত্বেও তিনি স্বেচ্ছাসেবক চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন। সাত বছর পর, যখন বিহারের বন্যায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে বহু জনবসতিপূর্ণ এলাকা প্লাবিত হয়, তখন তিনি আবার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।[১]
বালিজেপল্লি একজন জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কাজ করছিলেন। এইসময় তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল ৬০টি অনাথালয়ের খরচ কিভাবে বহন করা হবে তা ভেবে বার করার। তিনি প্রতি অনাথালয়ের সঙ্গে একজন শিশু বিশেষজ্ঞ সহকর্মীকে সংযুক্ত করেছিলেন, যাঁদের প্রত্যেকেই সাহায্য করতে আগ্রহী ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে প্রণালীটি ভালভাবে কাজ করেনি। ২০০৯ সালে ইকেএম ফাউণ্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি চিকিৎসা সেবা প্রদানের সমস্যার উপর পুনরায় মনোনিবেশ করেন।[১]
২০১৫ সালে বালিজেপল্লি তাঁর নেতৃত্ব এবং কৃতিত্বের জন্য প্রথম আটটি নারী শক্তি পুরস্কারের মধ্যে একটিতে ভূষিত হন।[২] আন্তর্জাতিক নারী দিবসে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই পুরস্কারটি প্রদান করেছিলেন।[৩]
২০১৮ সালে, ইকেএম ফাউণ্ডেশন কাঞ্চিপুরমের মা ও শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নতির লক্ষ্যে রয়েল এনফিল্ডের সাথে একটি অংশীদারিত্ব গঠন করে। একবার, তারা চেঙ্গালপাট্টু মেডিকেল কলেজকে চিকিৎসা সরঞ্জাম দান করেছিল।[৪][৫]
বালিজেপল্লি বেশ কয়েকবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন এবং ইকেএম ইউএসএ গঠনের সূচনাও করেছিলেন।[৬]
২০২৩ সালের ১৬ই ডিসেম্বর ৪৯ বছর বয়সে বালিজেপল্লি মারা যান।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Chandrasekaran, N. (এপ্রিল ২০১৪)। Incredible Champions (ইংরেজি ভাষায়)। PartridgeIndia। পৃ. ১৫৩–১৬০। আইএসবিএন ৯৭৮-১-৪৮২৮-২২১৩-৭।
- ↑ India Today (ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০১৫ https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/stree-shakti-puraskar-and-nari-shakti-puraskar-presented-to-6-and-8-indian-women-respectively-243468-2015-03-09। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "Nari Shakti Puraskar awardees full list"। Best Current Affairs। ৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
- ↑ "Royal Enfield Partners with NGO EKAM Foundation"। Hrdots। ১৫ মে ২০১৯। ১০ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- ↑ "Wayback Machine" (পিডিএফ)। www.ekamoneness.org। ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫।
- ↑ "EKAM USA - About EKAM"। ekamusa.org। ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫।
- ↑ Bureau, The Hindu (১৬ ডিসেম্বর ২০২৩)। "Dr. Sailakshmi Balijepally, founder of EKAM Foundation, passes away"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৩।
{{সংবাদ উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)