বিষয়বস্তুতে চলুন

শেখ আব্দুর রশীদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শেখ আব্দুর রশিদ থেকে পুনর্নির্দেশিত)
শেখ আব্দুর রশীদ
২০২৫ সালে রশীদ
২৫তম মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ বিভাগ
কাজের মেয়াদ
১৪ অক্টোবর ২০২৪  ১৪ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধান উপদেষ্টামুহাম্মদ ইউনূস
পূর্বসূরীমাহবুব হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-05-05) ৫ মে ১৯৫৭ (বয়স ৬৯)
সাতক্ষীরা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ আব্দুর রশীদ (জন্ম: ৫ মে ১৯৫৭) একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি পেট্রোবাংলার চেয়ারম্যানস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। ২০২৪ সালে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তাকে অবসর থেকে পুনরায় অতিরিক্ত সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নিয়োগ দেন। পরে তিনি সচিব হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশের ২৫তম মন্ত্রিপরিষদ সচিব হন।[][][]

প্রাথমিক ও শিক্ষা জীবন

[সম্পাদনা]

ড. শেখ আব্দুর রশীদ ১৯৫৭ সালের ৫ মে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার খড়িতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ হতে জননীতি ও প্রশাসন বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসন বিষয়ে পিএইচডি লাভ করেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

শেখ আব্দুর রশীদ ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ ব্যাচের সম্মিলিত মেধাতালিকায় চতুর্থ ও প্রশাসন ক্যাডারে প্রথমস্থান অর্জন করেন। পরে তিনি প্রশাসনে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। তিনি খালেদা জিয়ার সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হন। এছাড়া তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।[][][]

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ আব্দুর রশীদকে মিথ্যা মামলায় তাকে ওএসডি করে। পরে তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও তাকে চার বছর পর জানানো হয়। ততক্ষণে তিনি অবসরে চলে যান।[]

শেখ রশীদ সিনিয়র সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর দায়িত্বে ছিলেন। ৮ অক্টোবর ২০২৪ সালের এক প্রজ্ঞপনের মাধ্যমে ১৪ অক্টোবর ২০২৪ সাল থেকে ২ বছরের জন্য বাংলাদেশের ২৫তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। [][]

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে অবসরে থাকা অবস্থায় ১৭ আগস্ট চুক্তিতে দুই বছরের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নিয়োগ পান। একদিন পরেই ১৮ আগস্ট তাকের তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।[][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার সহধর্মিণী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ"দৈনিক প্রথম আলো। ৮ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪
  2. 1 2 3 4 5 "নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ"জাগোনিউজ২৪.কম। ৮ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪
  3. 1 2 রশীদ, ড. শেখ আব্দুর (৪ সেপ্টেম্বর ২০২৪)। "সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ" (পিডিএফ)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ- শিক্ষা মন্ত্রণালয়। ৮ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪
  4. 1 2 "মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ"সমকাল। ৮ অক্টোবর ২০২৪।
  5. "নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ"amarsangbad.com (ইংরেজি ভাষায়)। ৮ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪
  6. "মন্ত্রিপরিষদ বিভাগ সচিব হতে মরিয়া শিক্ষা সচিব"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪
  7. "মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ"সমকাল। ৮ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪
  8. "নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ"bayanno.com। ৮ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪