বিষয়বস্তুতে চলুন

শেকসপিয়ার ইন লাভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেকসপিয়ার ইন লাভ
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
ইংরেজি: Shakespeare in Love
পরিচালকজন ম্যাডেন
প্রযোজক
রচয়িতা
শ্রেষ্ঠাংশে
সুরকারস্টিফেন ওয়ারবেক
চিত্রগ্রাহকরিচার্ড গ্রেট্রেক্স
সম্পাদকডেভিড গ্যাম্বল
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক
মুক্তি
  • ১১ ডিসেম্বর ১৯৯৮ (1998-12-11) (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • ২৯ জানুয়ারি ১৯৯৯ (1999-01-29) (যুক্তরাজ্য)
স্থিতিকাল১২৩ মিনিট[]
দেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্র[]
  • যুক্তরাজ্য[]
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$২৫ মিলিয়ন[]
আয়$২৮৯.৩ মিলিয়ন[]

শেকসপিয়ার ইন লাভ (ইংরেজি: Shakespeare in Love) হল জন ম্যাডেন পরিচালিত ১৯৯৮ সালের প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রচনা করেন মার্ক নরম্যান ও টম স্টপার্ড এবং প্রযোজনা করেন হার্ভি ওয়াইনস্টিন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন গ্বিনিথ পালট্রো, জোসেফ ফাইঞ্জ, জেফ্রি রাশ, কলিন ফার্থ, বেন অ্যাফ্লেকজুডি ডেঞ্চ। এই চলচ্চিত্রে রোমিও অ্যান্ড জুলিয়েট নাটক রচনার সময় নাট্যকার উইলিয়াম শেকসপিয়ার (ফাইঞ্জ) ও ভায়োলা দে লেসেপ্সের (পালট্রো) মধ্যকার কাল্পনিক প্রেমের গল্প দেখানো হয়েছে। কয়েকটি চরিত্র ঐতিহাসিক ব্যক্তিদের থেকে অনুপ্রাণিত এবং বেশ কিছু চরিত্র, সংলাপ ও গল্পের উপকরণ শেকসপিয়ারের নাটক থেকে নেওয়া হয়েছে।

শেকসপিয়ার ইন লাভ সমালোচকদের নিকট থেকে প্রশংসা লাভ করে এবং বক্স অফিসে সফল হয়। এটি বিশ্বব্যাপী ২৮৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এবং ১৯৯৮ সালের নবম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। চলচ্চিত্রটি উচ্চ দক্ষতা সম্পন্ন গল্প, হাস্যরস ও নাটকীয়তার ভারসাম্য, মানসম্পন্ন সংলাপ, অভিনয়শিল্পীদের পারদর্শিতা ও নির্মাণ পরিকল্পনার জন্য খ্যাতি অর্জন করে। চলচ্চিত্রটি অসংখ্য পুরস্কার অর্জন করে; এটি শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র এবং সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী (পালট্রো)-সহ তিনটি বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার, শ্রেষ্ঠ অভিনয়শিল্পীদল ও প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রটি ৭১তম একাডেমি পুরস্কারে তেরটি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেত্রী (পালট্রো), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (ডেঞ্চ)-সহ সর্বাধিক সাতটি বিভাগে পুরস্কার অর্জন করে।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Shakespeare in Love (15)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ১১ জানুয়ারি ১৯৯৯। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫
  2. "Shakespeare in Love (1998)"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ১৩ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  3. বাউয়ার, প্যাট্রিশিয়া। "Shakespeare in Love"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫
  4. 1 2 "Shakespeare in Love"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:রোমিও অ্যান্ড জুলিয়েটের চলচ্চিত্ররূপ

টেমপ্লেট:হার্ভি ওয়াইনস্টিন