শুভাঙ্গী আত্রে
শুভাঙ্গী আত্রে (জন্ম: ১১ এপ্রিল ১৯৮১) একজন ভারতীয় অভিনেত্রী যিনি বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি একতা কাপুরের কসৌটি জিন্দগি কে নামক হিন্দী টিভি ধারাবাহিকে পলচিন বসু চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন।[১] পরবর্তীতে, তিনি একতা কাপুরের কস্তুরি (২০০৭-০৯) ধারাবাহিকে প্রধান চরিত্রে, দো হন্সো কা জোড়া (২০০৯-১০) ধারাবাহিকে প্রীতি চরিত্রে এবং দীর্ঘতম চলমান ব্যাঙ্গাত্মক অনুষ্ঠান ভাবিজি ঘর পর হ্যায়! (২০১৬-বর্তমান) -এ অঙ্গুরি মনমোহন তিওয়ারি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।[২][৩]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]শুভাঙ্গী আত্রের জন্ম ১৯৮১ সালের ১১ এপ্রিল। তিনি ভারতের ইন্দোরে বেড়ে উঠেছেন। তিনি এম্ বি এ ডিগ্রি অর্জন করেছেন। [৪][৫]
কর্মজীবন
[সম্পাদনা]অভিনয় জগতে আসার আগে, তিনি একটি শ্যাম্পু সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছিলেন। [৬]
বিয়ের পর, ২০০৭ সালে শুভাঙ্গী তার অভিনয় যাত্রা শুরু করেন, যখন একতা কাপুর তাকে কসৌটি জিন্দেগি কে ধারাবাহিকে অভিনয়ের সুযোগ দেন। [৭] এরপর, তিনি কস্তুরী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেন[৮] এবং হবন নামক ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে করেন।[৯] ২০১৩ সালে, তিনি জনপ্রিয় ধারাবাহিক চিড়িয়া ঘর-এ শিল্পা শিন্দের পরিবর্তে অভিনয় করেন। কাকতালীয়ভাবে, তিন বছর পর, ২০১৬ সালে, তিনি আবারও শিল্পা শিন্দেকে প্রতিস্থাপন করে আ্যান্ডটিভি জনপ্রিয় হাস্যরসাত্মক ধারাবাহিক [৭] ভাবিজি ঘর পর হ্যায়!-এ অঙ্গুরি মনমোহন তিওয়ারি চরিত্রে অভিনয় শুরু করেন। একই বছর, তিনি আ্যান্ডটিভির আরেকটি ধারাবাহিক আধুরি কাহানি হামারীতে -তে দেবসেনা চরিত্রে অভিনয় করেন।[১০]
শিল্পা শিন্দে, যিনি আগে "ভাবিজি ঘর পর হ্যায়!"-এ অঙ্গুরীর ভূমিকায় অভিনয় করছিলেন, তিনি দাবি করেন যে শুভাঙ্গী তাকে নকল করছেন। এ প্রসঙ্গে, শুভাঙ্গী বলেন, তিনি শুধুমাত্র চরিত্রের আচরণ রপ্ত করেছেন, কাউকে অনুকরণ করছেন না।[১১]
তার অঙ্গুরি ভাবী চরিত্রের জন্য দর্শকের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও [১২] টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে তার অভিনয়ের প্রশংসা করে বলা হয় যে তিনি চরিত্রটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। [১৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০০৩ সালে, শুভাঙ্গী আত্রে পীযূষ পুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন [১][১৪] তাদের একটি কন্যা রয়েছে যার নাম আশি । [৫][১৫] বে ২০২২ সালে, ১৯ বছরের দাম্পত্য জীবন শেষে, তারা আলাদা হয়ে যান। [১৪][১৬]
শুভাঙ্গী একজন সঙ্গীতপ্রেমী [১৭] এবং বলিউড অভিনেতা সালমান খানের ভক্ত। [১৮]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য | তথ্য |
|---|---|---|---|---|
| ২০০৮ | সি কোম্পানি | নিজেই | বিশেষ উপস্থিতি |
টিভি ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | ধারাবাহিক | চরিত্র | তথ্য |
|---|---|---|---|
| ২০০৭ | কসৌটি জিন্দগী কে | পলচিন বর্মা | [৭] |
| ২০০৭-০৯ | কস্তুরী | কস্তুরী চাওলা সবরওয়াল | [৮] |
| ২০০৭ | করম অপনা অপনা | অতিথি(কস্তুরী চরিত্রে) | |
| ২০০৮ | কুমকুম-এক প্যারা সা বন্ধন | ||
| ২০০৮ | জলওয়া ফোর ট্যু কা ওয়ান | প্রতিযোগী | |
| ২০০৯ | ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায় | অতিথি(কস্তুরী চরিত্রে) | |
| ২০০৯-১০ | দো হন্সো কা জোড়া | প্রীতি | [১৯] |
| ২০১১-১২ | হবন | অতিথি(তৃষ্ণা চরিত্রে) | [তথ্যসূত্র প্রয়োজন] |
| ২০১১ | বিগ বস ৫ | অতিথি(তৃষ্ণা চরিত্রে) | |
| ২০১৩-১৪ | চিড়িয়া ঘর | কোয়েল | [৭] |
| ২০১৪ | সাবধান ইন্ডিয়া | সীমা | |
| ২০১৫-১৬ | অধুরী কাহানী হমারি | দেবসেনা | [২০] |
| ২০১৫ | গুলমোহর গ্র্যান্ড | কাদম্বরী | [১০] |
| স্টোরিস বাই রবীন্দ্রনাথ টেগোর | কমলা | এক পর্বের চরিত্র | |
| ২০১৬-বর্তমান | ভাবিজী ঘর পর হ্যায়! | অঙ্গুরী মোহন তেওয়ারী | |
পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | শিরোনাম | ফলাফল | তথ্য |
|---|---|---|---|---|---|
| ২০১৬ | আইটিএ পুরস্কার | সেরা অভিনেত্রী (কৌতুক) | ভাবিজি ঘর পার হ্যায়! | বিজয়ী | |
| ২০১৭ | আইটিএ পুরস্কার | সেরা অভিনেত্রী (কৌতুক) | ভাবিজি ঘর পার হ্যায়! | বিজয়ী | |
| আদি আবাদি উইমেন অ্যাচিভারস অ্যাওয়ার্ড | কৃতিত্ব পুরস্কার | — | বিজয়ী | [২১] | |
| ২০১৮ | ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস | কমিক চরিত্রে সেরা অভিনেত্রী (জুরি) | ভাবিজি ঘর পার হ্যায়! | বিজয়ী | |
| ২০১৮ | আইটিএ পুরস্কার | সেরা অভিনেত্রী (কৌতুক) | ভাবিজি ঘর পার হ্যায়! | বিজয়ী | |
| ২০১৯ | ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস | কমিক চরিত্রে সেরা অভিনেত্রী (জুরি) | ভাবিজি ঘর পার হ্যায়! | বিজয়ী | |
| ২০১৯ | আইটিএ পুরস্কার | সেরা অভিনেত্রী (কৌতুক) | ভাবিজি ঘর পার হ্যায়! | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Yadav, Sangeeta (২৮ এপ্রিল ২০১৯)। "Married at 19, Shubhangi Atre credits husband for her acting career"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২২।
- ↑ Doshi, Hasti (২১ সেপ্টেম্বর ২০২০)। "On International Day of Peace, actors urge for unity against COVID"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ IANS (২০ ফেব্রুয়ারি ২০১০)। "Konkona inspires Shubhangi Atre"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ "Angoori bhabhi, Shubhangi Atre reveals her birthday plans, read here"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১০ এপ্রিল ২০১৭। ১৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১।
- 1 2 Vijayakar, R. M (২৮ এপ্রিল ২০১৬)। "'Bhabhi Ji Ghar Par Hai': Shubhangi Atre Asks Fans to Shower Same Love on Her"। India West (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "TV celebs reveal their first salary"। The Times of India। ২২ আগস্ট ২০১৬। ১৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।
- 1 2 3 4 "Meet the new Angoori Bhabhi: Shubhangi Atre to replace Shilpa Shinde on Bhabi Ji Ghar Par Hain"। India Today। ১৬ এপ্রিল ২০১৬। ১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৭।
- 1 2 Karan v/s Shubhangi, The Times of India, 18 June 2008
- ↑ Shubhangi's baby blues ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ এপ্রিল ২০১৪ তারিখে, Daily News and Analysis, 6 August 2007
- 1 2 "In & Out: TV celebs onboard, quit or kicked out"। The Times of India। ৫ নভেম্বর ২০১৫। ৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "I am copying Angoori, not Shilpa: Shubhangi Atre"। The Times of India। ১১ মে ২০১৬। ২৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Bhabi Ji Ghar Par Hai: Shubhangi Atre impresses as the new Angoori Bhabhi, but previous one is being missed! (Episode Review)"। India.com। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Not quitting Bhabhi Ji Ghar Par Hai: Shubhangi Atre"। The Times of India। ২৯ নভেম্বর ২০১৭। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- 1 2 "Actress Shubhangi Atre separates from husband after 19 years of marriage"। The Economic Times। ৯ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৩।
- ↑ "8 lesser-known facts about new Angoori Bhabhi Shubhangi Atre"। India Today। ১১ মে ২০১৬। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।
- ↑ Maheshwari, Neha (৯ মার্চ ২০২৩)। "Exclusive! Shubhangi Atre separates from husband Piyush Poorey after 19 years of marriage"। The Times of India। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩।
- ↑ "World Music Day 2017: From Devoleena Bhattacharjee to Sara Khan, TV celebs sing praises"। FreePressJournal.in। ১৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Shubhangi Atre poses with Salman Khan on the sets of Bhabhi Ji Ghar Par Hai"। PinkVilla.com। ২১ ডিসেম্বর ২০১৭। ১৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৭।
- ↑ "A new family in Do Hanson Ka Joda"। The Indian Express। ৩০ জুলাই ২০১০। ১৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৮।
- ↑ "Shubhang Atre To Play Devsena in Adhuri kahaani Humari"। &TV। ৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Shubhangi Atre in 2017"। aadhiaabadiaward.com। ১৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮।
