বিষয়বস্তুতে চলুন

শীলা বালাজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শীলা বালাজি
জাতীয়তাভারতীয়
শিক্ষাস্টেলা মারিস কলেজ
পেশাএকটি এনজিওর ব্যবস্থাপনা ট্রাস্টি
নিয়োগকারীএইম ফর সেবা
পরিচিতির কারণধানের জাত সংরক্ষণ
দাম্পত্য সঙ্গীটি. কে. বালাজি
পিতা-মাতাটি.এস. শ্রীনিবাসন, প্রেমা শ্রীনিবাসন
আত্মীয়টিভিএস পরিবার
বেণু শ্রীনিবাসন (ভাই)
টি. ভি. সুন্দরম আয়েঙ্গার (দাদু)

শীলা বালাজি ভারতীয় শিক্ষামূলক অলাভজনক সংস্থা (এনজিও) এআইএম ফর সেবা (অল ইণ্ডিয়া মুভমেন্ট ফর সেবা)-র নেতৃত্ব দেন। তিনি নারী শক্তি পুরস্কারের প্রাপক। তিনি টি ভি সুন্দরম আয়েঙ্গারের নাতনী।

শীলা বালাজি হলেন এআইএম ফর সেবা[]-এর ম্যানেজিং ট্রাস্টি এবং চেয়ারপারসন। এই সংস্থাটি তামিলনাড়ুর মাঞ্জাকুকডিতে একটি বড় স্কুল পরিচালনা করে এবং ভারতজুড়ে এদের ১০০টি হোস্টেল রয়েছে।[] তিনি স্বামী দয়ানন্দ এডুকেশনাল ট্রাস্টেরও দায়িত্বে আছেন।[]

শীলা বালাজি দেশীয় জাতের ধানের আবাদ শুরু করেন।[] ২০১১ সালে, তাঁর লেখা স্বামী দয়ানন্দ সরস্বতী : কনট্রিবিউশন অ্যাণ্ড রাইটিংস" বইটি প্রকাশিত হয়।[]

২০১৩ সালে, শীলা বালাজি মাঞ্জাকুড়িতে শস্যের জন্য নিবেদিত একটি উৎসবের আয়োজন করেছিলেন, যার ফলে পুরানো ধানের জাতগুলির পুনরাবিষ্কার করা সম্ভব হয়েছিল।[] ২০১৫ সালে, তাঁর বই উইদাউট এ সেকেণ্ড: কনসেপ্টস অফ নন ডুয়ালিটি প্রকাশিত হয়।[]

২০১৮ সালে, শীলা বালাজি নারী শক্তি পুরস্কারে ভূষিত হন।[][] ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এই পুরস্কার প্রদান করেন, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। সেই বছর প্রায় ৪০ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়েছিল, যাঁরা এই পুরস্কার এবং ১০০,০০০ টাকার অর্থমূল্যের পুরস্কার পেয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Staff Reporter (২ ফেব্রুয়ারি ২০১৪)। "Aim for Seva sets up 100th free student home"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১
  2. 1 2 "Meet Ms. Sheela Balaji, #NariShakti Puraskar 2017 awardee."PIB India। ৭ মার্চ ২০১৮। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১
  3. "Our Chairperson & Managing Trustee"sdet.in। ১২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১
  4. 1 2 "This Woman's Preserved 30 Indigenous Rice Varieties & Is Making Sure You Get a Grain of History Too!"The Better India (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ জুলাই ২০১৭। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১
  5. "Pre-publication notice for Swami Dayananda Saraswati: Contributions & Writings" (পিডিএফ)। ১৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৫
  6. Balaji, Sheela (২০১৫)। Without a Second: Concepts of Non Duality (ইংরেজি ভাষায়)। Arsha Vidya Research and Publication Trust। আইএসবিএন ৯৭৮-৯৩-৮০০৪৯-৮৩-০। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১
  7. "Nari Shakti Puraskar - Gallery"narishaktipuraskar.wcd.gov.in। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১
  8. "International Women's Day: President Kovind honours 39 achievers with 'Nari Shakti Puraskar'"The New Indian Express। ৯ মার্চ ২০১৮। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২১