শীলা কৌর
শীলা কৌর | |
|---|---|
| জন্ম | ১৯৮৯/১৯৯০ (৩৬–৩৭ বছর)[১] |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৯৬–২০১১; ২০১৮ |
| দাম্পত্য সঙ্গী | সন্তোষ রেড্ডি (বি. ২০২০) |
শীলা কৌর একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী যিনি বেশ কয়েকটি তেলুগু এবং তামিল চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি মালায়ালাম এবং কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি নন্দা, আধুরস, পারুগু, বীরসামি ইত্যাদি চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। [২]
কর্মজীবন
[সম্পাদনা]শীলার অভিনয় জগতে প্রবেশ হয় নিতান্ত অদ্ভুদ ভাবে। স্কুলে যাওয়ার পথে রাজাকুমারন ছবির কলাকুশলীরা তাকে দেখতে পান এবং ছবির নায়িকা নাধিয়ার কম বয়সে ভূমিকার জন্য তাকে বেছে নেন কারণ শীলার সাথে তার অনেক মিল ছিল। [৩][৪]
এভাবেই শিশু শিল্পী হিসেবে শীলার অভিনয় জীবন শুরু হয়। ১৯৯৪ সালে তামিল চলচ্চিত্র রাজাকুমারান-এর নারী চরিত্রে বৈদেহির কিশোরী বয়সের ভূমিকায় শীলা অভিনয় করেন। এরপর তিনি আয়ুধা পুজাই (১৯৯৫), পুভে উনাকাগা (১৯৯৬), সূর্য বংশম (১৯৯৭) এবং রেত্তাই জাডাই ভাইসু (১৯৯৭)-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে কাজ করেন।
তার শিশুকালের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে গোলমাল (১৯৯৮) এবং উন্নিদাথিল এন্নাই কডুথেন (১৯৯৮), যেখানে তিনি প্রধান চরিত্রদের আত্মীয়ের ভূমিকায় ছিলেন। মায়া (১৯৯৯) চলচ্চিত্রে তার অভিনয়ও প্রশংসিত হয়। এরপর ২০০১ সালে নান্ধা, ধীনা এবং ডাম ডাম ডাম চলচ্চিত্রেও তিনি শিশু শিল্পী হিসেবে উপস্থিত হন।
শীলা ২০০৬ সালে সীতাকোকা চিলুকা নামক তেলুগু চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি একের পর এক চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করেন। ২০০৭ সালে তিনি ভীরাসামি, রাজু ভাই, চিনা থান ০০১, হেলো প্রেমিস্তারা এবং কন্না চলচ্চিত্রে অভিনয় করেন।
২০০৮ সালে শীলা ভেদা, পরুগু (তেলুগু) এবং মায়াবাজার (মালায়ালম) চলচ্চিত্রে তার অভিনয় দক্ষতা প্রদর্শন করেন। ২০০৯ সালে তিনি মাস্কা (তেলুগু) ও প্রেম কাহানি (কন্নড়) চলচ্চিত্রে কাজ করেন। ২০১০ সালে তিনি আধুর্স (তেলুগু), থান্থোন্নি ও মেকআপ ম্যান (মালায়ালম) চলচ্চিত্রে অভিনয় করেন।
এরপর ২০১১ সালে পরম বীরা চক্রা (তেলুগু) এবং ২০১৮ সালে হাইপার (কন্নড়) চলচ্চিত্রে অভিনয় করে শীলা তার অভিনয় জীবনের পথচলা অব্যাহত রেখেছেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]১২ মার্চ ২০২০ তারিখে, কৌর চেন্নাইতে সন্তোষ রেড্ডি নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন। [১][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Sheela Kaur & Santhosh Reddy (March 12th)"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৩০ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Telugu films gave me name and fame"। Rediff.com। ২৩ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১২।
- ↑ Kalki (তামিল ভাষায়)। ২৫ জুন ২০০৬ https://archive.org/details/kalki2006-06-25/page/16/mode/2up। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ Kalki (তামিল ভাষায়)। ১২ জুন ২০০৫ https://archive.org/details/kalki2005-06-12/page/88/mode/2up। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৪।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "'Parugu' actress Sheela Kaur ties the knot with a businessman"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১৩ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২১।