শিশু খুন
এই মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদাহরণ এবং দৃষ্টিভঙ্গিসমূহ সম্ভবত বিষয়বস্তুটিকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করছে না। |
শিশু খুন বলতে নাবালক ব্যক্তিদের হত্যাকে বোঝায়। অনেক আইনি এখতিয়ারে শিশু খুনকে মানব হত্যার শোচনীয় রূপ বলে গণ্য করা হয়।
এখতিয়ার অনুযায়ী শাস্তি
[সম্পাদনা]মার্কিন যুক্তরাষ্ট্র
[সম্পাদনা]২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১,৪৯৪টি শিশু খুনর কাণ্ড ঘটেছিল। এর মধ্যে ১,০৩৫ জন বালক ও ৪৫২ জন বালিকা।[১]
প্রাণদণ্ডের প্রথা প্রচলিত এমন মার্কিন অঙ্গরাজ্যের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে মৃত্যুর মাধ্যমে শাস্তিযোগ্য হত্যাকাণ্ডের গুরুতর উপাদানের তালিকায় শিশু খুন রয়েছে। শিশু খুনর শিকারের কোন বয়সে অপরাধটি প্রাণদণ্ডের যোগ্য হয় তা অঙ্গরাজ্যভেদে ভিন্ন, তবে সাধারণত ১২ বছর বয়সকে ধরা হয়।[২]
অন্য শিশুদের দ্বারা হত্যা
[সম্পাদনা]কোনো শিশু দ্বারা অপর শিশুর হত্যা ঘটনা খুবই কম। ১৯৯৩ সালের ১২ ফেব্রুয়ারিতে উত্তর ইংল্যান্ডে রবার্ট টমসন ও জন ভেনেবল ২ বছর বয়স্ক আলক জেমস বালগারকে হত্যা করেছিল, আর উভয় হত্যাকারীর বয়স তখন ১০ বছর। ২ বছরের শিশুটিকে আঘাত করা হয়েছিল আর পাথর ছোড়া হয়েছিল। পরে তার মৃতদেহকে রেলপথে ফেলে আসা হয়েছিল, যাতে অন্যদের মনে হয় যে একটা রেলগাড়ি তাকে আঘাত করেছে। বালগারের হত্যাকারীরা যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ দণ্ডিত হত্যাকারী বলে পরিচিত হয়েছে। ১৯৬৮ সালে ইংল্যান্ডেই ১০ বছর বয়স্ক মেরি বেল মার্টিন ব্রাউন ও ব্রায়ান হাউ নামক দুই ছোট শিশুদের হত্যার জন্য অভিযুক্তা হয়েছিল। ১৯৮০ সালে ২৩ বছর বয়সে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।[৩]
চিকিৎসা বিশেষজ্ঞদের দ্বারা হত্যা
[সম্পাদনা]চিকিৎসা বিশেষজ্ঞরা ইচ্ছাকৃতভাবে শিশুদের হত্যা করেছে, বিশেষ করে বাচ্চাদের। ধারাবাহিক খুনির বিশেষজ্ঞ কাটারিনা রামসলান্ডের বিশ্বাস যে অপরাধীরা চিকিৎসা সংস্থাদের "বিশ্বাসের স্থান" হিসাবে দেখে আর সেখানে তারা সুবিধা লাভ করে।[৪] ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সাল পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের সেবিকা লুসি লেটবি অন্তত ৭টি বাচ্চা হত্যায় অভিযুক্তা হয়েছিলেন, আর তিনি আরও ১০টি বাচ্চা হত্যার চেষ্টা করেছিলেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ United States Department of Justice, Federal Bureau of Investigation. (2009). Crime in the United States: Uniform Crime Report, 2008. Retrieved from "Expanded Homicide Data Table 2 - Crime in the United States 2008"। ১৯ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১০।
- ↑ "Use of the Death Penalty for Killing a Child Victim"।
- ↑ Kuroski, John (২৪ অক্টোবর ২০২১)। ""Evil Born": The Vicious Crimes Of 11-Year-Old Murderer Mary Bell"। All That's Interesting (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ Peplow, Gemma (১৯ আগস্ট ২০২৩)। "Lucy Letby: Inside the mind of a serial killer - the psychology behind healthcare murderers"। Sky News (ইংরেজি ভাষায়)। United Kingdom। ১৯ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Harwood-Baynes, Megan; Parmenter, Tom (১৭ আগস্ট ২০২৩)। "How the Police caught Lucy Letby"। Sky News। United Kingdom। ১৮ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।