শিল্পী নেহা তিরকে
শিল্পী নেহা তিরকে | |
|---|---|
![]() | |
| পরিষদীয় মন্ত্রী ঝাড়খণ্ড সরকার | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ৫ ডিসেম্বর ২০২৪ | |
| মুখ্যমন্ত্রী | হেমন্ত সোরেন |
| মন্ত্রীসভা এবং দপ্তর | |
| পূর্বসূরী | বাদল পত্রলেখ |
| ঝাড়খণ্ড বিধানসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় জুন ২০২২ | |
| পূর্বসূরী | বন্ধু তিরকে |
| নির্বাচনী এলাকা | মন্দার |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৬ আগস্ট ১৯৯৩ |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
| পিতামাতা | বন্ধু তিরকে (বাবা) |
| প্রাক্তন শিক্ষার্থী | |
শিল্পী নেহা তিরকে (জন্ম: ১৬ আগস্ট ১৯৯৩) [১] হলেন ঝাড়খণ্ডের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০২২ সালের জুন থেকে মন্দার ক্ষেত্রের ঝাড়খণ্ড বিধানসভার সদস্য হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন।[২]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]নেহা তিরকে ঝাড়খণ্ডের রাঁচি জেলার পান্দ্রার বাসিন্দা। তিনি বন্ধু তিরকের মেয়ে।[৩] তিনি ২০১৫ সালে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মার্কেটিং কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন। এর আগে, তিনি ২০১৩ সালে ব্যাঙ্গালোরের একটি ডিম্ড বিশ্ববিদ্যালয় ক্রাইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর স্বামী মার্চেন্ট নেভিতে সেকেণ্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।[১]
কেরিয়ার
[সম্পাদনা]২০২২ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব ক'রে নেহা তিরকে মন্দার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়লাভ করে তিনি প্রথমবারের মতো বিধায়ক হন। তিনি ৯৫,৪৮৬ ভোট পেয়ে বিজেপির গঙ্গোত্রী কুজুরকে ২২,৮০৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। নেহা মোট প্রদত্ত বৈধ ভোটের ৪৩.৮৯% পেয়েছিলেন এবং গঙ্গোত্রী পান ৩৩% ভোট।[৪] নেহার বাবা, তৎকালীন দায়িত্বপ্রাপ্ত বিধায়ক বন্ধু তিরকে, আয়ের অতিরিক্ত সম্পদের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। এই কারণে তাঁকে সংসদের সদস্যপদের অযোগ্য ঘোষণা করা হয়। এর ফলে এই উপনির্বাচনের প্রয়োজন হয়েছিল। জয়ের পর, নেহা বিধানসভায় সবচেয়ে কনিষ্ঠ বিধায়ক হন।[৫] পরে, তিনি ২০২৪ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জয়ী হন। তিনি ১,৩৫,৯৩৬ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির সানি টপ্পোকে ২২,৮০৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।[৬] নেহার প্রাপ্ত ভোট ছিল মোট প্রদত্ত বৈধ ভোটের ৪৯.০১% এবং সানি পেয়েছিলেন ৪০.৭৯% ভোট।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Shilpi Neha Tirkey(Indian National Congress(INC)):Constituency- MANDAR (ST)(RANCHI) - Affidavit Information of Candidate:"। myneta.info। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৪।
- ↑ "Jharkhand Mandar Assembly bypolls: Congress's Shilpi Neha Tirkey leading by over 10,000 vote against BJP's Gangotri Kujur"। Firstpost.com। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২।
- ↑ "Mandar By-Election: मांडर उपचुनाव से शिल्पी नेहा तिर्की रखी है राजनीति में कदम"। Prabhat Khabar (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২।
- 1 2 "Mandar Election Result 2024 LIVE: Mandar MLA Election Result & Vote Share - Oneindia"। www.oneindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "CHRIST UNIVERSITY"। alumni.christuniversity.in। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৪।
- ↑ "Mandar, Jharkhand Assembly Election Results 2024 Highlights: INC's Shilpi Neha Tirkey with 135936 defeats BJP's Sunny Toppo"। India Today (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৪।
