বিষয়বস্তুতে চলুন

শিল্পা সাকলানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিল্পা সাকলানি অগ্নিহোত্রী
শিল্পা সাকলানি অগ্নিহোত্রী ২০১৩ সালে
জন্ম৫ জুন
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৯৯–বর্তমান
পরিচিতির কারণ
দাম্পত্য সঙ্গীঅপূর্ব অগ্নিহোত্রী (বি. ২০০৪)
সন্তান1

শিল্পা সাকলানি অগ্নিহোত্রী (জন্ম ৫ জুন[]) একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত হিন্দি টেলিভিশনে কাজ করেন। তিনি বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত যাদের মধ্যে উল্লেখযোগ্য, কিউকি সাস ভি কাভি বহু থি ধারাবাহিকে গঙ্গা জোশী বিরানী, কুসুম ধারাবাহিকে কুসুম দেশমুখ কাপুর, বিষ ইয়া অমৃত: সিতারা- তে বৃন্দা, শ্রীমদ রামায়ণ -এ কৈকেয়ী এবং পরিণীতিতে অম্বিকা দেবী সিংহানিয়া।

কর্মজীবন

[সম্পাদনা]

সাকলানি ২০০১ সালে হিন্দি চলচ্চিত্র "তেরে লিয়ে" দিয়ে অভিনয় জীবন শুরু করেন, যেখানে তিনি অভিনেতা অর্জুন পুঞ্জের বিপরীতে, ঋতু মালহোত্রার চরিত্রে অভিনয় করেন। তবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়।[] এরপর, ২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি "এক টুকড়া চান্দ কা" ধারাবাহিকে যামিনীর ভূমিকায় অভিনয় করেন। ২০০২ সালে, তিনি "না তুম জানো না হাম" ছবিতে টিনা চরিত্রে অভিনয় করেন।[]

"কিউকি সাস ভি কাভি বহু থি" ধারাবাহিকটি সাকলানির অভিনেত্রী জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। এই ধারাবাহিকে তিনি ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত গঙ্গা জোশী বিরানি চরিত্রে অভিনয় করেন।[] এই সিরিজের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন এবং সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য আইটিএ পুরস্কার জেতেন।[]

২০০৩ সালে, তিনি "কেয়া হাদসা কেয়া হকিকত"-এ উপস্থিত হন এবং ২০০৪ সালে "লাবণ্য" ধারাবাহিকে লাবণ্য চরিত্রে অভিনয় করেন।[] ২০০৫ সালে, তিনি অভিনেতা অনুজ সাক্সেনার সাথে "কুসুম" ধারাবাহিকে কুসুম দেশমুখ কাপুর ও স্বাতী গৌতমের দ্বৈত চরিত্রে অভিনয় করেন। একই বছর, তিনি তিনি নাচ বালিয়ে ১ তে অংশগ্রহণ করেন।[] এরপর তিনি "শান্নো কি শাদি"-তে শালু, "জসসি জ্যায়সি কোই নাহি"-তে বিধি, "জ্যোতি"-তে রিতু এবং "এক হাজারোঁ মে মেরি বেহনা হ্যায়"-তে রাধা কেলকারের চরিত্রে অভিনয় করেন।[]

২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত, সাকলানি "মেরা স্টার সুপারস্টার" এবং "ফেম এক্স"[] শো -এর উপস্থাপিকার ভূমিকা পালন করেন। এরপর তিনি বেশ কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নেন, যার মধ্যে "মিস্টার অ্যান্ড মিসেস টিভি" এবং "সাস ভার্সাস বাহু" (২০০৮), "পতি পত্নী অউর উয়ো" (২০০৯), "মিঠি ছুরি নং ১" (২০১০), "সারভাইভার ইন্ডিয়া - দ্য আল্টিমেট ব্যাটেল" (২০১২) এবং "ওয়েলকাম - বাজি মেহমান নওয়াজি কি" (২০১৩) উল্লেখযোগ্য।[১০][১১]

২০১৩ সালে, তিনি জনপ্রিয় রিয়েলিটি শো "বিগ বস ৭"-এ প্রতিযোগী হিসেবে অংশ নেন এবং ১৬তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন।[১২] ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি "পাওয়ার কাপল"-এ অংশ নেন। পাশাপাশি তিনি "হন্টেড নাইটস, ইয়ে হ্যায় আশিকি, সাবধান ইন্ডিয়া, পেয়ার তুনে কেয়া কিয়া, কোড রেড" এবং ডর সবকো লাগতা হ্যায় -এর বিভিন্ন পর্বে অভিনয় করেন।[১৩] ২০১৫ সালে, তিনি "দোস্তি.. ইয়ারিয়ান... মানমারজিয়ান" ধারাবাহিকে নন্দিনী পান্ডের চরিত্রে অভিনয় করেন।[১৪]

মহাকালী - অন্ত হি আরম্ভ হ্যায় ধারাবাহিকের টেলিভিশনে ফিরে আসেন, যেখানে তিনি দিতির চরিত্রে অভিনয় করেছিলেন।[১৫] একই বছর, তিনি কল্লিরে ধারাবাহিকে রোমা কাপুরের চরিত্রে অভিনয় করেন।[১৬] ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত, তিনি "বিষ ইয়া অমৃত: সিতারা"-তে সন্দীপ বাসওয়ানার বিপরীতে বিশ্বকন্যা বৃন্দার চরিত্রে অভিনয় করেন।[১৭] দীর্ঘ বিরতির পর, তিনি ২০২৩ সালে "তেরে ইশক মে ঘায়াল" ধারাবাহিকে সুধা চরিত্রে ফিরে আসেন।[১৮]

২০২৪ সালের জানুয়ারী মাস থেকে, সাকলানি শ্রীমদ রামায়ণে কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন।[১৯][২০] ২০২৪ সালের জুন থেকে, তাকে পরিণীতিতে অম্বিকা দেবী সিংহানিয়া চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।[২১]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

সাকলানি দেরাদুনে ২০২৪ সালের ২৯ জুন তারিখে অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রীকে বিয়ে করেন।[২২][২৩] বিয়ের ১৮ বছর পর, ২০২২ সালের ২ ডিসেম্বর সাকলানি তাদের কন্যা সন্তানের জন্ম দেন।[২৪][২৫]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য রেফ.
২০০১ তেরে লিয়ে রিতু মালহোত্রা [২৬]
২০০২ না তুম জানো না হাম টিনা
২০১৫ আব রাব হাওয়ালে - একটি পরিচিত বিদ্রূপের একটি অকথিত গল্প দলজিৎ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ কাজ ফলাফল তথ্যসূত্র
২০০৫ ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার সেরা পার্শ্ব অভিনেত্রী কিউঙ্কি সাস ভি কাভি বহু থি বিজয়ী [২৭]
২০১৫ লস অ্যাঞ্জেলেস স্বাধীন চলচ্চিত্র উৎসব সেরা এনসেম্বল কাস্ট আব রাব হাওয়ালে মনোনীত [২৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Apurva Agnihotri pens down a sweet note as wife Shilpa celebrates her birthday; says, "My life, my soulmate""The Times of India। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৪
  2. "Tere Liye - Movie - Box Office India"
  3. Adarsh, Taran (৯ মে ২০০২)। "Na Tum Jaano Na Hum Movie Review"Bollywood Hungama। ১৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২
  4. "Indian soap operas: Family affairs"BBC News। ১৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  5. "Rise of early primetime"The Indian Express। ১৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  6. Lavanya The Hindu
  7. A look at the cast of Kkusum years later Zee News
  8. "Shanno's Big Fat Punjabi Wedding"Daily News and Analysis। ২ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  9. "Fame X"Sify। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১০
  10. Hegde, Rajul। "NDTV Imagine stands by Pati, Patni Aur Woh"Rediff। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০০৯
  11. "Survival of the fittest"The Indian Express। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১১
  12. "THROWBACK: When Salman Khan compared Shilpa Agnihotri to Aishwarya Rai on Bigg Boss 7"Pinkvilla। ১১ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪
  13. "Is India ready for Power Couple?"India Today। ২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৫
  14. "Blink & miss shows on television"The Times of India। ১ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৪
  15. "Mahakali: 5 reasons why the show is winning the hearts of telly viewers"The Times of India। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৮
  16. "Achint Kaur to Shilpa Saklani: 8 hot saasu maas of television"India Today। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮
  17. "On the sets of Vish Ya Amrit: Sitaara: Vrinda reveals Sitaara's real identity"The Times of India। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০
  18. "Shilpa Saklani Makes a Comeback After 4 Yrs With Tere Ishq Mein Ghayal"News18 India। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৪
  19. "Shilpa Saklani loves playing Kaikeyi on screen"The Tribune India। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪
  20. "Aarav Chowdhury, Shilpa Saklani, and others open up about Shrimad Ramayan"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩
  21. "Shilpa Saklani joins TV show Parineetii; to play the role of fierce Ambika Devi Singhania"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪
  22. "Apurva Agnihotri wishes wife Shilpa Saklani on their anniversary, shares a beautiful picture of their wedding!"The Times of India। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২১
  23. "These photos of Apurva and Shilpa Agnihotri will make you go awww!"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২২
  24. "Apurva Agnihotri and Shilpa Saklani embrace parenthood after 18 years, introduce daughter Ishaani Kanu Agnihotri"The Indian Express। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২২
  25. "Apurva Agnihotri and wife Shilpa elated as their daughter turns 6 months old, call her a 'miracle'"India Today। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৩
  26. "Wanted to do films beyond 'Dhoom': Sanjay Gadhvi"Deccan Herald। ২৬ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২
  27. "GR8! TV Magazine - The Indian Television Academy Awards Winners List, 2005"gr8mag.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯
  28. "LA Film Festival 2015 Announces Winners, Check The Complete List"Variety। ১৭ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১