বিষয়বস্তুতে চলুন

শিল্পা শেট্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিল্পা শেট্টি
২০২৩ সালে শিল্পা শেট্টি
জন্ম
অশ্বিনী শেট্টি

(1975-06-08) ৮ জুন ১৯৭৫ (বয়স ৫০)[]
পেশাঅভিনেত্রী, মডেল, প্রযোজক
কর্মজীবন১৯৯৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীরাজ কুন্দ্র (২০০৯–বর্তমান)[]
সন্তানভিয়ান রাজ কুন্দ্র
পিতা-মাতাসুরেন্দ্র শেট্টি (পিতা)
সুনন্দ শেট্টি (মা)
আত্মীয়শমিতা শেট্টি (বোন)
ওয়েবসাইটশিল্পা শেট্টি

শিল্পা শেট্টি কুন্দ্রা (জন্ম: অশ্বিনী শেট্টি; ৮ জুন ১৯৭৫)[] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে। এছাড়াও তিনি ধড়কন (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন। ২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন। তার ছোট বোন শমিতা শেট্টিও একজন বলিউড চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কাজ করছেন।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
শিল্পা শেট্টি ২০০৭ সালের আইফা পুরস্কার অনুষ্ঠানে
শিল্পা শেট্টি ২০১৮ সালের ওয়েলফেস্ট পুরস্কার অনুষ্ঠানে
বছরচলচ্চিত্রভূমিকাভাষামন্তব্য
১৯৯৩গাতে রহে মেরা দিলশিল্পাহিন্দিঅপ্রকাশিত
১৯৯৩বাজীগরসীমা চোপড়াহিন্দিমনোনয়ন—লাক্স বছরের নতুন মুখ ফিল্মফেয়ার পুরস্কার
মনোনয়ন—ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
১৯৯৪আও প্যার করেছায়াহিন্দি
১৯৯৪ম্যায় খিলাড়ি তু আনাড়িমেনা/বাস্তন্তিহিন্দি
১৯৯৪আগবিজলীহিন্দি
১৯৯৫গ্যাম্বেলাররিতুহিন্দি
১৯৯৫হাথকড়ি নেহাহিন্দি
১৯৯৬মি. রোমিওশিল্পাতামিলমি. রোমিও হিন্দি ও তেলুগু ভাষায় ডাব করে মুক্তি দেওয়া হয়'
১৯৯৬ছোটে সরকারসীমাহিন্দি
১৯৯৬হিম্মতনিশাহিন্দি
১৯৯৬সহসা বিরুদু সাগর কন্যাবাংগারুতেলুগুসাগর কন্যা ছবির ডান হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হয়'
২০০০তরকিব প্রীতিহিন্দি
২০০৩গর্বহিন্দি
২০০৫খামোশ খউফ কি রাতসোনিয়াহিন্দি

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Now meet Dr Shilpa Shetty"Indian Express Newspapers (Mumbai)Express India। ১৮ জুলাই ২০০৭। ২১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০০৯
  2. [অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
চন্টেল্লে হফটন
সেলিব্রিটি বিগ ব্রাদার ইউকে বিজয়ী
সিরিজ ৫ (২০০৭)
উত্তরসূরী
উলরিকা জনসন