শিরীষ আত্রে-পাই
শিরীষ পাই (১৫ নভেম্বর ১৯২৯[১] – ২ সেপ্টেম্বর ২০১৭[২]) ছিলেন ভারতের মহারাষ্ট্রের একজন সামাজিক কর্মী এবং লেখিকা। তিনি মারাঠি এবং ইংরেজি ভাষায় লিখতেন, তবে মূলত মারাঠি ভাষায়।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শিরীষ ছিলেন আচার্য আত্রে'র বড় মেয়ে। তিনি মুম্বাইয়ের সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি তাঁর পিতার সংবাদপত্র মারাঠা-তে সাংবাদিক হিসেবে যোগ দেন।[৪] তিনি সোভিয়েত চিন্তা এবং জীবনযাত্রা দ্বারা গভীরভাবে প্রভাবিত হন এবং সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশগুলিতে ভ্রমণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] পিতা আত্রের সাথে শিরীষ সংযুক্ত মহারাষ্ট্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]
সাহিত্য রচনা
[সম্পাদনা]তিনি একাধিক বই লিখেছেন, যার মধ্যে তার কবিতার সংগ্রহও অন্তর্ভুক্ত। ১৯৭৫ সালে তিনি মারাঠি সাহিত্যে হাইকু কবিতা শৈলীর প্রবর্তন করেন।[৪] তিনি জাপানি হাইকু কবিতাও মারাঠি এবং ইংরেজিতে অনুবাদ করেছেন।[৫]
২০১১ সালের জুনে একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছিলেন যে, তিনি স্কুলে পড়াকালীন সময়ে কবিতা লেখার কাজ শুরু করেছিলেন এবং এই বিষয়ে তার পিতার কাছ থেকে বিপুল উৎসাহ পেয়েছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]
পরিবার
[সম্পাদনা]শিরীষ পাইয়ের বিবাহ হয়েছিল আইনজীবী এবং সাংবাদিক ভেঙ্কটেশ পাইয়ের সঙ্গে। তাঁদের দুটি ছেলে, রাজেন্দ্র পাই এবং বিক্রমাদিত্য পাই, যারা উভয়ই আইনজীবী। তিনি মুম্বাইতে বসবাস করেছেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ লেখিকা এবং সামাজিক কর্মী শিরীষ পইয়ের মৃত্যু (মারাঠি ভাষায়)
- 1 2 মারাঠি কবি, আন্দোলনকর্মী শিরীষ পইয়ের মৃত্যু
- ↑ "মারাঠি কবি শিরীষ পইয়ের মৃত্যু"। Mumbai Mirror, India Times। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- 1 2 থিয়াগরাজন, এ.। "শিরীষ পাই – একটি পরিচিতি"। Boloji। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|1=(সাহায্য) - ↑ রমেশ, কল্পনা। "ভারতীয় হাইকুর ইতিহাস" (পিডিএফ)। The Haiku Foundation। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৫।
বহিরঙ্গন লিঙ্ক
[সম্পাদনা]নিম্নলিখিত ওয়েব পৃষ্ঠাটি শিরীষ পইয়ের বইয়ের তালিকা দেয়:
| একজন ভারতীয় লেখক বা কবি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |