শিবের মুখোশ
| শিবের মুখোশ | |
|---|---|
নবদ্বীপের শিবের মুখোশ | |
| উৎপত্তিস্থল | নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ |
| উপাদান | মাটি |
| আকৃতি | মাথায় ফনা যুক্ত শিবের মূর্তি |
| উচ্চতা | দেড় ফুট |
| সংশ্লিষ্ট উৎসব | গাজন, শিবের বিয়ে, চৈত্র সংক্রান্তি, চড়ক |
| প্রস্তুতকারী | নারায়ণ পাল |
শিবের মুখোশ নবদ্বীপের লৌকিক ধর্মীয় অনুষ্ঠানের অংশ।[১] চৈত্র মাসে শিবপার্বতীর বিয়ের সময় এই মুখোশ তৈরি করা হয়। লৌকিক শৈব সংস্কৃতির সাথে এই মুখোশ ওতপ্রোতভাবে জড়িত। এটিকে মুখোশ বলা হলেও আসলে এটি মাটি দিয়ে তৈরি মূর্তি। বহুবর্ণশোভিত এই মুখোসটি লৌকিক শিল্পের অন্যতম নিদর্শন। শিল্পী নারায়ণ পাল এখনও এই ধরনের মূর্তি তৈরি করেন।[১][২] বিশ্ব বাংলা স্টল বাংলার ঐতিহ্যপূর্ণ ও হারিয়ে যেতে বসা যেসকল পুতুলকে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করেছে, তাতে নবদ্বীপের শিবের মুখোশ অন্যতম।[৩][৪]
গঠন ও বর্ণনা
[সম্পাদনা]কাঁচা মাটি দিয়ে ছাঁচে ফেলে এটি তৈরি করা হয়। এরপর এটিকে রোদে শুকিয়ে নেওয়া হয়। রোদে শুকিয়ে গেলে সাদা রং করা হয় এবং চোখ নাক কান আঁকা হয়। মাথায় সোনালী রঙের টোপর পরানো হয়। টোপর বা মুকুটের উপরে ফনাযুক্ত সাপ থাকে।[১]
অনুষ্ঠান
[সম্পাদনা]চৈত্র মাসে শিবের বিয়ে উপলক্ষ্যে এই মুখোশ তৈরি করা হয়। এই মুখোশকে চতুর্দলায় সাজিয়ে নিয়ে বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়ি বাড়ি থেকে ভিক্ষা করে সেই টাকা দিয়ে শিবের বিয়ের আয়োজন করা হয়।[৫] মূলত ছোট ছোট ছেলেরা শিবের বিয়ের আয়োজন করে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 বিশ্ব বাংলা (অক্টোবর ২০১৫)। Dolls of Bengal বাংলার পুতুল (পিডিএফ)। বিশ্ব বাংলা। পৃ. ২৬। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
{{বই উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 16 জানুয়ারি 2018 প্রস্তাবিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ সাঁতরা, তারাপদ (২০০০)। "পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পী সমাজ"। search.iisg.amsterdam। কলকাতা: লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। পৃ. ৪২। আইএসবিএন ৮১৮৭৩৬০২২৪। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ Oct 26, Rohit Khanna / TNN /; 2015; Ist, 03:10। "Dolls' house at state store | Kolkata News - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ2=-এ সাংখ্যিক নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ MPost (২৯ অক্টোবর ২০১৫)। "Biswa Bangla stalls to showcase forgotten art of dollmaking"। www.millenniumpost.in (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১।
- ↑ "আজ শিবের বিয়ে নিয়ে মাতোয়ারা হতে প্রস্তুত নবদ্বীপবাসী"। bartamanpatrika.com। ১৪ এপ্রিল ২০১৯। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।