বিষয়বস্তুতে চলুন

শিজু স্যাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিজু স্যাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
শিজু স্যাম ম্যানিল
জন্ম (1978-01-03) ৩ জানুয়ারি ১৯৭৮ (বয়স ৪৮)
পান্ডালম, কেরালা, ভারত
ভূমিকাআম্পায়ার
আম্পায়ারিং তথ্য
ওডিআই আম্পায়ার২২ (২০১৯–২০২৪)
টি২০আই আম্পায়ার৪৩ (২০১৯–২০২৫)
মহিলা ওডিআই আম্পায়ার১ (২০২১)
মহিলা টি২০আই আম্পায়ার১১ (২০২২–২০২৩)
উৎস: ক্রিকইনফো, ৬ জুন ২০২৩

শিজু স্যাম মান্নিল (জন্ম; ৩ জানুয়ারি ১৯৭৮) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার যিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাততে বসবাস করেন।[] ২০১৮ ও ২০১৯ উভয় বছরেই দুবাইতে শ্যাম ভাটিয়া পুরস্কারে তাকে সেরা আম্পায়ার হিসেবে মনোনীত করা হয়েছিল।[][]

১ ফেব্রুয়ারি ২০১৯-এ, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মধ্যকার টি২০আই সিরিজের প্রথম ম্যাচে তার প্রথম টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচে তিনি আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।[] ৮ ডিসেম্বর ২০১৯-এ, সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজের সংযুক্ত আরব আমিরাতযুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে তার প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) দ্বায়িত্ব পালন করেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Shiju Sam"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯
  2. "Kumble enthralls fans at Shyam Bhatia Awards"Khaleej Times। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯
  3. "Waleed praises his father's vision"Gulf News Cricket। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯
  4. "2nd T20I, Nepal tour of United Arab Emirates at Dubai, Feb 1 2019"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮
  5. "1st Match, ICC Men's Cricket World Cup League 2 at Sharjah, Dec 8 2019"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]