বিষয়বস্তুতে চলুন

শাহবাগী

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২৯ ডিসেম্বর ২০২৫ সালে, ওসমান হাদী হত্যার বিচার দাবিতে শাহবাগী বিরোধী বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

শাহবাগী হলো বাংলাদেশে ব্যবহৃত একটি অবমাননাকর বা নেতিবাচক রাজনৈতিক শব্দ, যা মূলত বামঘেঁষা সক্রিয়তার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।[][] এই শব্দটির উৎপত্তি ঘটে ২০১৩-র শাহবাগ আন্দোলনের সময়, যখন ধর্মনিরপেক্ষবামপন্থী বিক্ষোভকারীরা দণ্ডিত যুদ্ধাপরাধী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকার শাহবাগে সমবেত হয়েছিলেন।[][]

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

শাহবাগী শব্দটির উদ্ভব ঘটে ২০১৩ সালের শাহবাগ আন্দোলন থেকে, যা ব্লগার ও অনলাইন কর্মীদের আহ্বানে শুরু হয়। এই আন্দোলনে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবি জানানো হয়। পরবর্তীতে এটি বিভিন্ন ধর্মনিরপেক্ষ ও বামপন্থী সংগঠনের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ নামে পরিচিতি পায়।[] শাহবাগ আন্দোলনের বিরোধী হেফাজতে ইসলাম বাংলাদেশ, প্রায়শই এই আন্দোলনকে "নাস্তিকদের" পরিচালিত একটি আন্দোলন হিসেবে অভিহিত করে। তারা এই বক্তব্যকে সমর্থন করার জন্য কিছু নির্দিষ্ট ব্লগারের নির্বাচিত লেখাগুলো ব্যাপকভাবে প্রচার করে, যা অনেকের মতে শাহবাগ আন্দোলনকে ঘিরে সৃষ্ট বিতর্কের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।[] বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও একে নাস্তিকদের আন্দোলন হিসেবে উল্লেখ করেন।[] ২০১৩ সালের আন্দোলনের কর্মীদের বোঝাতে শব্দটি প্রথম ব্যবহৃত হলেও, ২০২৪ সালের অভ্যুত্থানের পর থেকে ইসলামবিদ্বেষীদের চিহ্নিত করতেও এর ব্যাপক ব্যবহার দেখা যায়।[][][১০]

লেখক ও সমালোচক ফাহাম আব্দুস সালাম তার বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে গ্রন্থে শাহবাগী গোষ্ঠীর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করেন। তার মতে, শাহবাগীরা পশ্চিমা উদারনৈতিক মূল্যবোধের কথা বললেও বাস্তবে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) অন্ধ সমর্থক এবং দেশে ঘটা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রায়শই নীরব থাকেন। তিনি দাবি করেন যে, শাহবাগীদের কাছে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের বাস্তব রূপের চেয়ে এর 'ন্যারেটিভ' বা আবেগীয় রূপটি বেশি গুরুত্বপূর্ণ এবং তারা 'চেতনা' শব্দটিকে এক প্রকার ধর্মীয় অন্ধবিশ্বাসের মতো ব্যবহার করে থাকেন।[১১][১২][১৩]

শব্দটির ব্যবহার

[সম্পাদনা]

২৯ ডিসেম্বর ২০১৩ সালে, ফেইসবুকে একজন নির্যাতিতার ছবি শেয়ার করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া লেখেন:[১৪]

জুলাই বিপ্লবের পর, "শাহবাগী-বিরোধী ঐক্য" নামক সংগঠন একটি প্রতীকী প্রতিবাদ করে যেখানে একটি গরুর নাম "শাহবাগী" রাখা হয় এবং "গোসল কর শাহবাগী" লেখা একটি ব্যানারের পাশে সেটিকে গোসল করানো হয়।[১৫][১৬]

ডিসেম্বর ২০২৪ সালে, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, সলিমুল্লাহ খান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাকে 'শাহবাগী' হিসেবে আখ্যায়িত করেন।[১৭]

ডিসেম্বর ২০২৪ সালে, এক সেমিনারে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক এই দলটিকে "আওয়ামী লীগ সৃষ্ট নাস্তিক" হিসেবে অভিহিত করেন, তাদের উদ্দেশ্য "ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কাজ করা"।[১৮] একই বছরের ১৬ ডিসেম্বর, এক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন যে, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে অংশগ্রহণের জন্য "শাহবাগীদের" আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত।[১৯][২০]

জানুয়ারি ২০২৫ সালে, ঢাকায় অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির “গোসল কর শাহবাগী” স্লোগান ব্যবহার করে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই স্লোগানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে ফ্যাসিবাদ দূর করার ইঙ্গিত দেওয়া হয়েছে।[২১] পরে একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি শাহবাগীদের ‘ফ্যাসিবাদের দালাল’ বলে অভিহিত করেন এবং বলেন, আদর্শিক আধিপত্যের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ ও ইসলামবিদ্বেষ প্রতিষ্ঠার জন্য তারাই দায়ী।[২২] ১৮ই জানুয়ারি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা শাহবাগী-বিরোধী স্লোগান দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (বিএসইউ) বিরুদ্ধে একটি মিছিল বের করে।[২৩]

মার্চ ২০২৫ সালে, একদল বামপন্থী বিক্ষোভকারীর বিরুদ্ধে কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ ওঠে, যা তীব্র সমালোচনার জন্ম দেয়।[২৪][২৫] পুলিশের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এর সমন্বয়ক আবু সাদিক কায়েম এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ এই অবমাননাকর শব্দটি ব্যবহার করে তাদের সমালোচনা করেন।[২৬][২৭] বিএনপি রাজনীতিবিদ ইশরাক হোসেন গণজাগরণ মঞ্চকে "শাহবাগী" আখ্যা দিয়ে সমালোচনা করেন।[২৮][২৯] কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়[৩০] এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  ফ্যাসিবাদ-বিরোধী ও শাহবাগী-বিরোধী স্লোগানসহ বিক্ষোভ আয়োজন করেন।[৩১] বিক্ষোভকারীরা ২০১৩ সালের আন্দোলনে ভূমিকার জন্য লাকী আক্তারকে "শাহবাগী" আখ্যা দিয়ে তার গ্রেপ্তারের দাবিও জানান।[৩২][৩৩][৩৪]

এপ্রিল ২০২৫ সালে, বামপন্থী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর নেতা উমামা ফাতেমা নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত বিতর্কিত প্রতিবেদনের পক্ষে সমর্থন জানান।[৩৫] কমিশনের প্রতি তার সমর্থন জানানোর পর, এর বিরোধীরা তাকে 'শাহবাগী' হিসেবে আখ্যায়িত করেন।[৩৬][৩৭][৩৮] পরবর্তীতে তিনি একটি ফেসবুক পোস্টে এই ধরনের নামকরণ ও এর সাম্প্রতিক বিস্তার সম্পর্কে আলোচনা করেন।[৩৯]

মে ২০২৫ সালে, একটি সাক্ষাৎকারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মন্তব্য করেন যে, শাহবাগীরা বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করেছে।[৪০]

২৭ মে ২০২৫ সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহবাগী-বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।[৪১][৪২]হেফাজতে ইসলাম বাংলাদেশ এক বিবৃতিতে শাহবাগীদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে শাপলা চত্বর গণহত্যার বিচার দাবি করে[৪৩]

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম অভিযোগ করেন, শাহবাগের আন্দোলনকারীরা 'মব কালচার' বা উন্মত্ত জনতার সংস্কৃতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিয়েছে।[৪৪] ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস. এম. ফরহাদ বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত সকল গণহত্যার যথাযথ বিচার হতে হবে। তিনি আরও বলেন, কেলেঙ্কারি, অপহরণ, মব সন্ত্রাস বা অন্যায় প্রভাব দ্বারা কলঙ্কিত যেকোনো প্রক্রিয়া 'বিচারিক হত্যাকাণ্ড' হিসেবে গণ্য হবে।[৪৫][৪৬]

২৭ ডিসেম্বর ২০২৫ সালে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভকারীরা স্লোগান দেন:[৪৭][৪৮]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ডাকসু নির্বাচন / শাহবাগী, হিজাবি ট্যাগ মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ নারী প্রার্থীদের"jagonews24.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৫
  2. "শাহবাগের চক্রান্তকারীরা ফের সক্রিয় হচ্ছে"দৈনিক যুগান্তর। ১৪ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৫
  3. জনকণ্ঠ, দৈনিক। "শাহবাগী গোসল কর বলতে কী বুঝায় শিবির?"Daily Janakantha। ২৭ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৫
  4. "শাহবাগী: একটি রাজনৈতিক পরিচয়ের উত্থান ও পতন"Delta Times 24। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫
  5. "রাজপথে আন্দোলনে ঢুকে পড়ছে শাহবাগীরা, দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা"যুগান্তর। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫
  6. "শাহবাগ আন্দোলনকে' ১০ বছর পর কীভাবে দেখা হচ্ছে"বিবিসি নিউজ। ৩ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৫
  7. "শাহবাগের পাল্টা মঞ্চ নির্মাণের হুমকি খালেদার"bdnews24.com। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৬
  8. "Asia's Gen Z rises up against entrenched political elites"Le Monde (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৫
  9. "শাহবাগী কারা?"eআরকি। ৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৫
  10. "রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে-দরে সবাইকে 'শাহবাগী' বলা বন্ধ করতে হবে: মাহফুজ"সমকাল। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫
  11. ফাহাম আব্দুস সালাম (২০ ফেব্রুয়ারি ২০২৩)। "শাহবাগীদের দেশপ্রেম"। বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে (১ম সংস্করণ)। বাংলাদেশ: আদর্শ। পৃ. ৬৩-৭১। আইএসবিএন ৯৭৮৯৮৪৯৬৫৬৪১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৬
  12. "বাংলা একাডেমির সিদ্ধান্তে সেই বইটির বিক্রি বেড়েছে ১০ গুণ, দাবি আদর্শের"বাংলা ট্রিবিউন। ৩১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৬
  13. "আদর্শ-র বইয়ে যা আছে"DW.com। ২৩ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৬
  14. "শাহবাগী ও বাকশালীদের নিয়ে খালেদা জিয়ার পুরনো ফেসবুক পোস্ট ভাইরাল"দৈনিক জনকন্ঠ। ২৫ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৫
  15. "শাহবাগে গরু এনে গোসল করানো হচ্ছে, নাম 'শাহবাগী'"BD 24 Live। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৫
  16. ""গোসল কর শাহবাগী""যায়যায়দিন
  17. "জ্ঞানী লোকের বুদ্ধি কম: নূরুল কবির"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫
  18. "এ দেশে শাহবাগী নাস্তিকদের পুনর্বাসন হবে না: মামুনুল হক"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫
  19. "'শাহবাগীদেরও' বিচার করা হবে : জামায়াতের আমির"দৈনিক কালবেলা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৫
  20. "'শাহবাগীদেরও' বিচারে ফিরিয়ে আনা হবে: জামায়াত আমির"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৫
  21. জনকণ্ঠ, দৈনিক। "শাহবাগী গোসল কর বলতে কী বুঝায় শিবির?"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫
  22. "'হাসিনাকে গডমাদার অফ ফ্যাসিজম' হিসেবে তৈরি করেছে শাহবাগীরা"দেশ টিভি। ১২ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৫
  23. "মেঘমল্লার বসুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি ঢাকা কলেজ শিক্ষার্থীদের"দৈনিক জনকণ্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫
  24. "পুলিশের ওপর বাম নেতাকর্মীদের হামলার অভিযোগে ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৫
  25. জনকণ্ঠ, দৈনিক। "নড়াইলে ধর্ষণ ও শাহবাগী বিরোধী বিক্ষোভ মিছিল"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫
  26. "জীবন দিয়ে হলেও শাহবাগী অমানুষদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব: সাদিক কায়েম"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫
  27. প্রতিদিন, বাংলাদেশ (১২ মার্চ ২০২৫)। "শাহবাগীদের সমর্থনে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট হাসিনা: হাসনাত আবদুল্লাহ"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫
  28. "গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের ইশরাকের হুঁশিয়ারি"দ্যা ডেইলি ক্যাম্পাস। ২৫ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫
  29. "শাহবাগিদের আবির্ভাব কোনোভাবেই বরদাশত করা যায় না: ইশরাক"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫
  30. "শাহবাগীদের বিচার দাবিতে বিক্ষোভ জাবিতে"Protidiner Bangladesh। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫
  31. "কুবিতে শাহবাগী ও স্বৈরাচারের বিরুদ্ধে বিক্ষোভ"dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৫
  32. প্রতিবেদক, বিশ্ববিদ্যালয় (১২ মার্চ ২০২৫)। "২৪ ঘণ্টার মধ্যে লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবি জবি শিক্ষার্থীদের"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৫
  33. সমকাল। "লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা"দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৫
  34. "লাকী আক্তারের গ্রেফতার দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি"জাগো নিউজ। ১৯ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৫
  35. আসিফ (৮ আগস্ট ২০২৫)। "হলে বাম দল ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৫
  36. "নারী সংস্কার কমিশন বাতিলের দাবি অযৌক্তিক: উমামা ফাতেমা"জাগো নিউজ। ৪ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৫
  37. "নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা নিয়ে রিটের আদেশ আজ"জাগো নিউজ। ২২ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৫
  38. জনকণ্ঠ, দৈনিক। "মতের সাথে না মিললেই শাহবাগী, নাস্তিক বানিয়ে ফেসবুকে প্রচার চলবে: উমাম ফাতেমা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৫
  39. জনকণ্ঠ, দৈনিক। "নারী কমিশনের রিপোর্ট নিয়ে অযথা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে: উমামা ফাতেমা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৫
  40. জনকণ্ঠ, দৈনিক। "বাংলাদেশের আইন, আদালত, প্রশাসন সব ধ্বংস করে দিয়েছে শাহবাগীরা:হাদি"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫
  41. "রাবিতে ছাত্রজোটের সঙ্গে শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের সংঘর্ষ"আপন দেশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫
  42. "রাবিতে বামপন্থীদের অবস্থান, শাহবাগবিরোধী ঐক্যের লিখিত অভিযোগ" (ইংরেজি ভাষায়)। আরটিভি। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫
  43. "শাহবাগীদের বিচার দাবি হেফাজতের" (ইংরেজি ভাষায়)। আরটিভি। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫
  44. "শাহবাগীরা বিগত সময়ে ফ্যাসিবাদের বৈধতা দিয়েছে: সাদিক কায়েম"জাগোনিউজ২৪। ৬ আগস্ট ২০২৫।
  45. "মুক্তিযুদ্ধ থেকে শাহবাগী ফ্যাসিবাদ, প্রতিটি গণহত্যার যথাযথ বিচার হতে হবে"ঢাকা পোস্ট। ৬ আগস্ট ২০২৫।
  46. "শাহবাগীরা মব জাস্টিসের প্রবর্তক: ঢাবি শিবির সভাপতি"ইনসাফ২৪। ৬ আগস্ট ২০২৫।
  47. "ফের শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ"। ঢাকা, বাংলাদেশ: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫শনিবার সাড়ে ১২টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এসময় 'এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা', 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবর', ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ', 'শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ', 'তুমিও জানো, আমিও জানি, শাহবাগীরা হিন্দুস্তানি'সহ নানা স্লোগান দেন।
  48. "হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে রাতভর অবস্থান"। ঢাকা, বাংলাদেশ: উন্নয়ন সংবাদ। ২৭ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]