শালঘর মধুয়া
| শালঘর মধুয়া | |
|---|---|
| গ্রাম | |
| স্থানাঙ্ক: ২৩°৪৯′০০″ উত্তর ৮৯°০৯′৩৪″ পূর্ব / ২৩.৮১৬৭২৮° উত্তর ৮৯.১৫৯৩৮০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা |
| জেলা | কুষ্টিয়া |
| উপজেলা | কুমারখালী |
| ইউনিয়ন | বাগুলাট |
| জনসংখ্যা (২০২২)[১] | |
| • মোট | ৩,২৯৯ |
শালঘর মধুয়া বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক গ্রাম।[১] এই গ্রামেই অত্যাচারী নীলকর কেনীর নীলকুঠি ছিল। এখানে কেনীর লাঠিয়াল বাহিনীর সাথে প্যারীসুন্দরী দেবীর লাঠিয়াল বাহিনীর যুদ্ধ হয়েছিল।[২] গ্রামটি কালীগঙ্গা নদী দ্বারা বিভক্ত হয়েছে।[৩]
ইতিহাস
[সম্পাদনা]অষ্টাদশ শতাব্দীর শেষাংশে কুষ্টিয়া অঞ্চলে নীল চাষ শুরু হয়। শালঘর মধুয়ার বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার বিচলিত ছিল কারণ সরকারের খাজনা বন্ধ করে দিয়েছিল। ঘটনার রহস্য উদঘাটনের জন্য একদল সৈন্য এখানে ক্যাম্প তৈরি করে। নীলচাষীরা তাদের জানায় যে তারা সরকারের খাজনা দিবে কিন্তু অত্যাচার ও জুলুম থেকে প্রজাদেরকে রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে।[৩]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]শালগর মধুয়া গ্রামে মোট ৮৬৫টি খানা রয়েছে যেখানে ৩,২৯৯ জন মানুষ বসবাস করে। মোট জনসংখ্যার ১,৫৯৫ পুরুষ ও ১,৭০৪ জন নারী। এখানকার সাক্ষরতার হার ৬৪.৮৯% (৭ বছর এবং তার বেশি বয়সী)। এখানে বসবাসকারী অধিকাংশ ব্যক্তি ইসলাম ধর্মের অনুসারী এবং ১৫৫ জন হিন্দুধর্মের অনুসারী।[১]
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; সারিয়া সুলতানা (২০১৮)। কুষ্টিয়ার ইতিহাস। ঢাকা: বর্ণ প্রকাশ লিমিটেড। আইএসবিএন ৯৭৮৯৮৪৯৩১১০২৭।
- মেসবাহুল হক (১৯৮৭)। পলাশী যুদ্ধোত্তর মুসলিম সমাজ ও বাংলার নীল বিদ্রোহ (পিডিএফ)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "কমিউনিটি রিপোর্ট: কুষ্টিয়া" (পিডিএফ)। জনশুমারি ও গৃহগণনা ২০২২ (ইংরেজি ভাষায়)। আগারগাঁও: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০২৫। আইএসবিএন ৯৭৮৯৮৪৪৭৫৩১২৯। ৫ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)।
- ↑ আবদুস সাত্তার, সম্পাদক (১৯৬০)। মীর মশাররফ হোসেনের রচনাবলী (পিডিএফ)। কলকাতা: দীপ প্রকাশন। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- 1 2 ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; সারিয়া সুলতানা (২০১৮)। কুষ্টিয়ার ইতিহাস। ঢাকা: বর্ণ প্রকাশ লিমিটেড। পৃ. ১৫৭–১৬৪। আইএসবিএন ৯৭৮৯৮৪৯৩১১০২৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "MAUZAS AND MAHALLAS OF KUSHTIA ZILA" [কুষ্টিয়া জেলার মৌজা ও মহল্লা] (পিডিএফ)। স্মল এরিয়া এটলাস বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৬।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |