বিষয়বস্তুতে চলুন

শারমীন এস মুরশিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শারমিন মুরশিদ থেকে পুনর্নির্দেশিত)
শারমীন এস মুরশিদ
২০২৪ সালে শারমীন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৭ আগস্ট ২০২৪
পূর্বসূরীসিমিন হোসেন রিমি (প্রতিমন্ত্রী)
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৯ আগস্ট ২০২৪
পূর্বসূরীদীপু মনি (মন্ত্রী)
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৮ আগস্ট ২০২৪
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
ব্যক্তিগত বিবরণ
মাতানূরজাহান মুরশিদ
পিতাখান সারওয়ার মুরশিদ

শারমীন এস মুরশিদ হচ্ছেন একজন বাংলাদেশী আন্দোলনকর্মী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা।[] তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ‘ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

শারমীন মুরশিদের পিতা খান সারওয়ার মুরশিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক। তিনি একাধারে শিক্ষাবিদ, কূটনীতিক ও বুদ্ধিজীবী ছিলেন। তার মা নূরজাহান মুরশিদ ছিলেন একজন সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মী।[]

কর্মজীবন

[সম্পাদনা]

শারমীন এস মুরশিদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ‘মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র সদস্য ছিলেন। সাংস্কৃতিক দলটি শরণার্থীশিবিরসহ বিভিন্ন মুক্তাঞ্চলে যেত। দেশাত্মবোধক গান পরিবেশন মাধ্যমে তারা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের চেতনাকে উজ্জীবিত করত। এছাড়া পাপেট শো, মঞ্চনাটকের আয়োজনও করত। পরবর্তীতে ১৯৯৫ সালে এই সাংস্কৃতিক দলটির কাজের ওপর ‘মুক্তির গান’ নামের একটি বিখ্যাত তথ্যচিত্র তৈরি হয়।[]

তিনি ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন[] এবং ৯ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[] ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[] এছাড়াও তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ। তিনি নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ‘ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি সাংস্কৃতিক কেন্দ্র ‘উত্তরসূরী’-এর মহাসচিবের দায়িত্বও পালন করছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. অনলাইন, চ্যানেল আই (৮ আগস্ট ২০২৪)। "উপদেষ্টাদের কার কী পরিচিতি"চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪
  2. 1 2 3 ""আমি এটাকে নির্বাচন বলিনা"- শারমিন মুরশিদ"প্রথম আলো। ১৩ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪
  3. প্রতিবেদক, নিজস্ব (৯ আগস্ট ২০২৪)। "শারমিন মুরশিদ"প্রথম আলো। ৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  4. "শপথ নিলেন ১৩ উপদেষ্টা"। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪
  5. "যে মন্ত্রণালয় পেলেন শারমীন এস মুরশিদ"। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪
  6. "প্রধান উপদেষ্টার ভার কমল, ৪ উপদেষ্টার দায়িত্ব বাড়ল"। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]