শামসুল হক (ময়মনসিংহের রাজনীতিবিদ)
অবয়ব
শামসুল হক | |
|---|---|
| ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ১৫ আগস্ট ১৯৭৫ | |
| পূর্বসূরী | আসন সৃষ্টি |
| উত্তরসূরী | আফতাব উদ্দিন চৌধুরী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯৩৭ (আনুমানিক) মুক্তাগাছা, ময়মনসিংহ |
| মৃত্যু | ৬ জুলাই ২০০৪ ঢাকা, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| পেশা | রাজনীতিবিদ, অ্যাডভোকেট এবং শিক্ষক |
শামসুল হক বাংলাদেশের ময়মনসিংহের একজন রাজনীতিবিদ এবং সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]শামসুল হক ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কান্দুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]শামসুল হক ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ময়মনসিংহ-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।