বিষয়বস্তুতে চলুন

শামসুদ্দিন ফানারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামস আদ-দীন মুহাম্মদ ইবন হামযা আল-ফেনারি, মোল্লা ফেনারি
ব্যক্তিগত তথ্য
জন্ম৭৫১ হিজরি / ১৩৫০ খ্রিষ্টাব্দ
মৃত্যু৮৩৪ হিজরি / ১৪৩১ খ্রিষ্টাব্দ
ধর্মইসলাম
যুগ১৫শ শতক
ব্যবহারশাস্ত্রহানাফি
উল্লেখযোগ্য কাজফুসূলুল বাদায়ে ফি উসূলুশ শরায়ে, মিসবাহুল উন্স, আল-ফাওয়ায়েদ আল-ফেনারিয়্যা
তরিকাআকবারিয়া
কাজধর্মতাত্ত্বিক, গ্র্যান্ড মুফতি
ঊর্ধ্বতন পদ
যার দ্বারা প্রভাবিত

মোল্লা শামসুদ্দিন মুহাম্মদ ইবন হামজা আল-ফানারি ( আরবি : محمد بن حمزة الفناري, তুর্কি : Molla Şemseddin Mehmed Fenari), (১৩৫০-১৪৩১)[১] বা মোল্লা ফেনারি একজন উসমানীয় যুক্তিবিদ, ইসলামী ধর্মতাত্ত্বিক, আরাবি দর্শনের সুফি দার্শনিক এবং ইসলামিক আইনজ্ঞ।

জীবনী

[সম্পাদনা]

ফানারির পারিবারিক ইতিহাস এবং তার জন্মস্থান সম্পর্কে খুব একটা জানা যায় না। তাঁর উপাধি ‘ফানারি’ বিভিন্ন উৎসে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেউ কেউ এটিকে ট্রান্সক্সিয়ানার একটি শহর, কেউ আনাতোলিয়ার বুরসার কাছের একটি শহর, আবার কেউ তাঁর পিতার বাতি নির্মাণের পেশার সাথে সম্পর্কিত বলে মনে করেন।[২] তিনি মেভলানা আলাউদ্দীন এসভেদ, সেমালেদ্দিন আকসারায়ি, হামিদুদ্দীন-ই কায়সারির অধীনে পড়ালেখা করেন। তিনি একমেলেদ্দীন এল-বার্তির অধীনে হানাফি আইনশাস্ত্র অধ্যয়নের জন্য মিশরে ভ্রমণ করেন। মিশর তখন মামলুক সালতানাতের শাসনাধীন ছিল। অটোমান সুলতান প্রথম বায়েজিদ পরবর্তীতে ১৩৯০ সালে ফানারিকে বুরসার বিচারক ( কাদি ) নিযুক্ত করেন। বায়েজিদ প্রথমের মৃত্যুর ফলে গৃহযুদ্ধ শুরু হয়। যার ফলে ফানারি দেশ ছেড়ে চলে যান। এরপর তিনি মিশর এবং হেজাজে (বর্তমান সৌদি আরবের অংশ) বক্তৃতা দেন। এরপর তিনি কারামানোগলু বেইলিকের শাসকের দরবারে চাকরির সন্ধান করেন। সেখানে তিনি আইন তত্ত্বের উপর তার লেখা লিখেছিলেন। ১৪২১ সালে, দ্বিতীয় মুরাদ ষষ্ঠ অটোমান সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন এবং ফানারিকে বুরসার দরবারে ডেকে পাঠান। ১৪২৪ সালে মুরাদ তাকে সামরিক বাহিনীর কাদি হিসেবে নিযুক্ত করেন। এই পদটি পরবর্তী শতাব্দীতে শেখ উল-ইসলামে রূপান্তরিত হয়।[৩] অধ্যাপক এবং বিচারক হিসেবে তার অন্যান্য পদের পাশাপাশি ফানারি এই পদেও অধিষ্ঠিত ছিলেন। ১৪৩১ সালে বুরসায় তাঁর জীবনের শেষ অবধি তিনি তিনটি পদই ধরে রেখেছিলেন। [৪]

কর্মজীবনে তিনি যুক্তিবিদ্যা এবং আইনশাস্ত্রে বিশেষজ্ঞ ছিলেন। যুক্তিবিদ্যার উপর তাঁর কাজ সমগ্র ইসলামী বিশ্বে সুপরিচিত ছিল। তাঁর কিছু প্রধান লেখা হল:

  • সারহ আল-ইসাগুজি বা আল-ফেওয়াইদ আল-ফেনারিয়্যে : আথির আল-দীন আল-আবারির বিখ্যাত ইসাগুজি ফি আল-মান্তিকের ভাষ্য।
  • মিসবাহ আল-উনস : সদরউদ্দিন কুনাভির মিফতাহ আল-গায়েবের ভাষ্য।
  • ফুসুল আল-বাদাই' ফি উসুল আল-শারাই : উসুল আল-ফিকহ ( ইসলামী আইনশাস্ত্রের মূলনীতি ) এর উপর একটি গ্রন্থ।
  • রিসালে দের তাসাভুফ : ফার্সি ভাষায় সুফিবাদের উপর একটি সংক্ষিপ্ত গ্রন্থ

উনমুধাজ আল-উলুম কিছু উৎসে মুহাম্মদ ইবন হামজা আল-ফানারির নামে উল্লেখিত হলেও এটি আসলে তাঁর পুত্র মুহাম্মদ শাহ আল-ফানারি রচিত।

আরো দেখুন

[সম্পাদনা]

সূত্র

[সম্পাদনা]
  1. ↑ Alan Godlas, Molla Fanari and the Misbah al-Uns: The Commentator and The Perfect Man, International Symposium On Molla Fanari 4–6 December 2009 Bursa Proceedings, p. 31.
  2. ↑ Aydın, İ.H. (2005). Molla Fenari. in İslam Ansiklopedisi (Vol. 30, pp. 245-247). Türkiye Diyanet Vakfı.
  3. ↑ Taşköprüzade (১৯৭৫)। al-Shaqā'iq al-Nu'māniyyah fī 'Ulamā' al-Dawla al-'Uthmāniyyah। Dar al-Kutub al-'Arabiyyah। পৃ. ১৮।
  4. ↑ "MOLLA FENÂRÎ - TDV İslâm Ansiklopedisi"। TDV İslam Ansiklopedisi (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২১।