বিষয়বস্তুতে চলুন

শাবাব মুস্তাফা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাবাব মুস্তাফা
২০২২ সালে শাবাব মুস্তাফা
জন্ম (1986-07-21) ২১ জুলাই ১৯৮৬ (বয়স ৪০)
জাতীয়তাবাংলাদেশি
শিক্ষাস্নাতক, ব্যবসায় শিক্ষা
মাতৃশিক্ষায়তনধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল
ঢাকা সিটি কলেজ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পেশাওয়েব ডেভেলপার
পরিচিতির কারণঅভ্র কিবোর্ডে অবদান
দাম্পত্য সঙ্গীজেনিফার আলম
পিতা-মাতা
  • মোহাম্মদ মুস্তাফা (পিতা)
  • কাজী রোকেয়া বেগম (মাতা)
পুরস্কারএকুশে পদক (২০২৫)
ওয়েবসাইটshabab.me

শাবাব মুস্তাফা (জন্ম: ২১ জুলাই ১৯৮৬) একজন বাংলাদেশি ওয়েব ডেভেলপার, হিসাববিজ্ঞানের প্রাক্তন শিক্ষক, বাংলা ভাষায় প্রযুক্তি ও মুক্তজ্ঞান বিষয়ক কর্মী। তিনি উবুন্টু ও লিনাক্স ব্যবহারকারীদের সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। তার সেচ্ছাসেবী কার্যক্রমের মধ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সংশ্লিষ্টতা বেশি উল্লেখযোগ্য। ২০১২ সাল থেকে তিনি বিভিন্ন মেয়াদে সংস্থাটির কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।[১] কি-বোর্ডে বাংলা লেখার মুক্ত সফটওয়্যার অভ্রতে অবদান রাখার জন্য, তিনি ২০২৫ সালে অভ্রের উদ্ভাবক মেহদী হাসান খানের দলের অন্যতম সদস্য হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দলগতভাবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।[২][৩][৪][৫]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শাবাব মুস্তাফা ১৯৮৬ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল ও ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেছেন। পরবর্তী সময়ে তিনি ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে একজন হিসাববিজ্ঞানের শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি প্রযুক্তি খাতে আসেন এবং বর্তমানে পেশাগতভাবে একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন।[৬]

স্বেচ্ছাসেবা

[সম্পাদনা]

শাবাব মুস্তাফা হিসাব বিজ্ঞানের ছাত্রথাকালীন ২০০৬ সাল থেকে অভ্র কিবোর্ডের সাপোর্ট ফোরামের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যবহারকারীদের সমস্যাগুলি শুনে সমাধান করার চেষ্টা করতেন।[১] পাশাপাশি, তিনি প্রভাত ও মুনির অপটিমা কিবোর্ডের সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উইকিমিডিয়া

[সম্পাদনা]
২০২৪ সালের ৯ মার্চ উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় শাবাব মুস্তাফা (বাঁ দিক থেকে দ্বিতীয়)

তিনি উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য এবং আন্তর্জাতিক উইকি আন্দোলনের একাধিক কমিটি ও উপ-কমিটিতে দায়িত্ব পালন করেছেন। বাংলা কম্পিউটিং জনপ্রিয়করণ আন্দোলনের কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বাংলাদেশে লিনাক্স সম্প্রদায়ের নেতৃস্থানে কাজ করেছেন। এছাড়া, তিনি ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত ছয় মেয়াদে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ সদস্য এবং ২০১৮–১৯, ২০২২–২৩ ও ২০২৪–২৫ সালে তিন মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৭]

অন্যান্য

[সম্পাদনা]

শাবাব মুস্তাফা বাংলা ভাষায় প্রযুক্তি বিষয়ক অনলাইন ফোরাম "আমাদের প্রযুক্তি ফোরাম"-এর প্রতিষ্ঠাতা মডারেটর। তিনি উবুন্টু বাংলাদেশের সাবেক কান্ট্রি কন্টাক্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি বাংলাদেশ লিনাক্স ইউজার্স অ্যালায়েন্সের সদস্য এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সাবেক আর্ডেন্টিয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

শাবাব মুস্তাফা ২০২৫ সালে অভ্র কিবোর্ডের জন্য মেহদী হাসান খান, রিফাত নবী ও তানবিন ইসলাম সিয়ামের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দলগতভাবে একুশে পদক পান।[৮][৯][১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 হাওলাদার, সাকিব (২৭ এপ্রিল ২০২৫)। "যেভাবে দুর্লভ কম্পিউটার-ইন্টারনেট যুগে অভ্র বানালেন ৪ তরুণ"। আরটিভি। ৩ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৫।
  2. ↑ "অভ্র'র জন্য মেহেদী ও তার ৩ বন্ধুকে দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত: ফারুকী"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ৯ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
  3. ↑ "অভ্র'র মেহেদীর একুশে পদক নিয়ে নতুন সিদ্ধান্ত"। আরটিভি। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
  4. ↑ "মেহদী হাসানের সঙ্গে অভ্রর জন্য একুশে পদক পাচ্ছেন আরও ৩ জন"। প্রথম আলো। ১০ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
  5. ↑ তথ্য অধিদপ্তর, বিভাগ (২১ ফেব্রুয়ারি ২০২৫)। "প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দেন"। পিআইডি। ৫ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
  6. ↑ "নির্বাহী পরিষদ/২০২২-২৩ - উইকিমিডিয়া বাংলাদেশ"। bd.wikimedia.org। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
  7. ↑ "নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/শাবাব মুস্তাফা - উইকিমিডিয়া বাংলাদেশ"। bd.wikimedia.org। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
  8. ↑ "একুশে পদক গ্রহণ করলেন অভ্র'র ৪ নির্মাতা"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২০ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৫।
  9. ↑ "শুধু মেহেদী হাসান নয়, একুশে পদক পাচ্ছেন অভ্র'র পুরো টিম"। সারাবাংলা। ৯ ফেব্রুয়ারি ২০২৫।
  10. ↑ "মেহেদী হাসানের সঙ্গে অভ্রর জন্য একুশে পদক পাচ্ছেন আরও ৩ জন"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]