বিষয়বস্তুতে চলুন

শান্তাবাই ধনজী দানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শান্তাবাই ধনজী দানি
জন্ম১৯১৯ সাল
মৃত্যু২০০১ সাল
জাতীয়তাভারতীয়
শিক্ষাকলা বিদ্যায় স্নাতক, সম্মানসূচক ডক্টরেট
মাতৃশিক্ষায়তনপুনের মহিলা প্রশিক্ষণ কলেজ, যশবন্তরাও চবন মহারাষ্ট্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পেশালেখক, রাজনীতিবিদ, সমাজ কর্মী
পরিচিতির কারণআত্মজীবনী "রাত্রদিন আমহা"

শান্তাবাই ধনজী দানি (১৯১৯ - ২০০১) ছিলেন একজন ভারতীয় দলিত লেখক, রাজনীতিবিদ এবং সমাজকর্মী। তিনি মূলত মারাঠি ভাষায় লিখতেন।

জীবন এবং কর্মজীবন

[সম্পাদনা]

শান্তাবাই দানির জন্ম ১৯১৯ সালে, মহারাষ্ট্রের নাসিকে, এক দরিদ্র পরিবারে।[] তাঁর বেশ কয়েকজন ভাইবোন ছিলেন, যার মধ্যে তিনজন তাঁর মায়ের আগের বিবাহের সন্তান। তাঁর বাবা একজন দুধওয়ালা ছিলেন।[] শান্তাবাই তাঁর মা এবং বড় বোন রাধাবাইয়ের তাগিদে শিক্ষিত হয়েছিলেন, যাঁরা নিজেরা কোনও শিক্ষা পাননি। তিনি নাসিকের মিশন প্রাথমিক বিদ্যালয়ে তাঁর স্কুল শিক্ষা লাভ করেন, গুজরাটের একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যান এবং পুনের মহিলা প্রশিক্ষণ কলেজে তাঁর কলেজিয়েট শিক্ষা গ্রহণ করেন।[] তাঁর স্মৃতিকথায় প্রচণ্ড দারিদ্র্য, ক্ষুধা ও পরিত্যক্ত অবস্থার উল্লেখ আছে এবং স্থানীয় হিন্দু জনগোষ্ঠীর দ্বারা তাঁর পরিবারের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের বর্ণনা দেওয়া হয়েছে।[][]

কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জনের সময়, তিনি তাঁর সম্পর্কিত বোনের স্বামী দাদা সাহেব গায়কোয়াড়ের নেতৃত্বে বিধানসভায় তফসিলি জাতিদের প্রতিনিধিত্বের দাবিতে সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন। এর জন্য তাঁকে ইয়েরাওয়াড়া জেলে কিছু সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়।[] ১৯৪২ সালে, তিনি বি. আর. আম্বেদকরের একটি সভায় বক্তৃতা শোনেন এবং পরে তাঁর সাথে দেখা করেন। ভারতে বর্ণ বৈষম্যের অবসান ঘটানোর জন্য আম্বেদকরের সক্রিয়তার সমর্থনে তিনি তফসিলি জাতি ফেডারেশনে যোগদান করেন। পরে তিনি তফসিলি জাতি ফেডারেশনের সভাপতি হন।[]

১৯৪৬ সালে, তিনি পুনা চুক্তির বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন। অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে কালো পতাকা নিয়ে পুনে অ্যাসেম্বলি হলে প্রবেশ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগে তাঁকে ইয়েরাওয়াড়া জেলে আটক রাখা হয়েছিল।[] বি.আর. আম্বেদকর যখন স্বাধীন লেবার পার্টি গঠন করেন, তখন তিনি এতে যোগ দেন এবং ১৯৬৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে মহারাষ্ট্র বিধানসভার সদস্য নির্বাচিত হন।[][] পরবর্তীতে তিনি মহারাষ্ট্রে ভূমিহীন শ্রমিকদের নথিভুক্ত করার এবং শিক্ষার সুযোগ উন্নত করার জন্য কাজ করেন। তিনি দাদা সাহেব গায়কোয়াড় কর্তৃক প্রতিষ্ঠিত রমাবাই আম্বেদকর হাসপাতালের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং মহারাষ্ট্রের নাসিকে দলিত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়েরও পরিচালনা করেন।[][] যশবন্তরাও চবন মহারাষ্ট্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।[]

১৯৮৭ সালে, তিনি শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সাবিত্রীবাই ফুলে পুরস্কারে ভূষিত হন। পরে তিনি মহারাষ্ট্র সরকারের কাছ থেকে অনুরূপ একটি পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান, এবং একটি বিবৃতি জারি করে সরকারের পুরস্কার তহবিলকে দলিতদের সুযোগ-সুবিধা উন্নত করার আহ্বান জানান।[]

বি.আর. আম্বেদকর এবং আরও কয়েকজন দলিত নেতার সাথে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।[] তিনি ১৯৯০ সালে রাত্রদিন আমহা (আমাদের জন্য, এই রাত এবং দিন) নামে একটি আত্মজীবনী প্রকাশ করেন।[] বইটি তিনি মুখে বলেছেন এবং তাঁর বন্ধু ভাবনা ভার্গবে রেকর্ড করেছেন।[] বইটির শিরোনাম সন্ত তুকারামের লেখা একটি গান থেকে নেওয়া হয়েছে, যেখানে দলিত জনগোষ্ঠীর সংগ্রামের কথা লিপিবদ্ধ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, আমাদের জন্য, এই রাত্রি এবং দিনগুলি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে[] তাঁর আত্মজীবনী দলিত সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হয়।[][১০] রজনী তিলক এর একটি ইংরেজি অনুবাদ প্রকাশ করেছেন।[১১]

সূত্র

[সম্পাদনা]
  • উপাধ্যায়, বৈষ্ণবী (১৯৯০)। আণ্ডারস্ট্যান্ডিং আদার্স: এ স্টাডি অফ দলিত উইমেন রাইটার্স ইন বাখতিনিয়ান লাইটগুজরাট বিশ্ববিদ্যালয় {{বই উদ্ধৃতি}}: |কর্ম= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  • রেগে, শর্মিলা (২০১৪)। রাইটিং কাস্ট/রাইটিং জেণ্ডার: ন্যারেটিং দলিত উইমেন'স টেস্টিমনিজজুবান বুকসআইএসবিএন ৯৭৮৯৩৮৩০৭৪৬৭৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 Rege 2014, পৃ. Chapter 2।
  2. Paswan, Sanjay; Jaideva, Pramanshi (২০০২)। Encyclopaedia of Dalits in India: Leaders (ইংরেজি ভাষায়)। Gyan Publishing House। পৃ. ৩০৫–৩০৬। আইএসবিএন ৯৭৮-৮১-৭৮৩৫-০৩৩-২
  3. Kannabiran, Kalpana; Swaminathan, Padmini (১৬ মার্চ ২০১৭)। Re-Presenting Feminist Methodologies: Interdisciplinary Explorations (ইংরেজি ভাষায়)। Taylor & Francis। পৃ. ৫৯। আইএসবিএন ৯৭৮-১-৩৫১-৭৯৯২৬-৩
  4. 1 2 3 4 Upadhyay 1990, পৃ. 166।
  5. 1 2 3 4 Mahurkar, Vaishnavi (৩ এপ্রিল ২০১৭)। "Shantabai Dhanaji Dani: The Dalit Woman Leader Who Fought Against Caste"Feminism In India (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০
  6. Lokmat News Network (১ জানুয়ারি ২০২০)। "त्यागमूर्ती कर्मयोगीनी शांताबाई दाणी!"Lokmat (মারাঠি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০
  7. Kothari, Vishwas (১৪ ফেব্রুয়ারি ২০১১)। "Well-known singer Asha Bhosale will be presented an honorary doctor of letters (D.Litt)"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০
  8. Upadhyay 1990, পৃ. 165-66।
  9. "How three generations of Dalit women writers saw their identities and struggle?"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০
  10. Masoodi, Ashwaq (২৫ জুলাই ২০১৬)। "14 must reads from Dalit literature"mint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০
  11. "Rajni Tilak - Centre for Alternative Dalit Media (CADAM)"CADAM (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ মে ২০২০। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]