শাকিল বদায়ুঁনি
শাকিল বদায়ুঁনি | |
|---|---|
ভারতের ২০১৩ সালের ডাকটিকিটে বদায়ুনি | |
| জন্ম | ৩ আগস্ট ১৯১৬ |
| মৃত্যু | ২০ এপ্রিল ১৯৭০ (বয়স ৫৩) বোম্বে, মহারাষ্ট্র, ভারত |
| মাতৃশিক্ষায়তন | আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় |
| পেশা | কবি, গীতিকার |
| কর্মজীবন | ১৯৪৪-১৯৭০ |
| পুরস্কার | পূর্ণ তালিকা |
শাকিল বদায়ুঁনি (৩ আগস্ট ১৯১৬ - ২০ এপ্রিল ১৯৭০) একজন ভারতীয় উর্দু কবি ও গীতিকার ছিলেন।[১][২] তিনি টানা তিনবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী একমাত্র গীতিকার। তিনি চৌধবিঁ কা চান্দ (১৯৬০)-এর শিরোনাম গান, ঘরানা (১৯৬১)-এর "হুস্ন ওয়ালে তেরা" ও বিস সাল বাদ (১৯৬২)-এর "কাহিঁ দীপ জলে" গানের জন্য এই পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি মুঘল-ই-আজম (১৯৬০)-এর "প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া", মেরে মহবুব (১৯৬৩)-এর "মেরে মহবুব তুঝে মেরি", এবং দো বদন (১৯৬৫)-এর "নসিব মে জিসকে" গানের জন্য আরও তিনটি ফিল্মফেয়ারের মনোনয়ন লাভ করেন
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শাকিল আহমেদ ( ছদ্মনাম : শাকিল বদায়ুঁনি) ১৯১৬ সালের ৩রা আগস্ট তদানীন্তন ব্রিটিশ ভারতের আগ্রা ও অবধের যুক্তপ্রদেশের (বর্তমান উত্তরপ্রদেশ, ভারত) বদায়ুঁতে জন্মগ্রহণ করেন।[৩][৪][৫] তার পিতা মোহাম্মদ জামাল আহমেদ সোখতা কাদিরী বাড়িতে তার জন্য আরবি, উর্দু, ফার্সি ও হিন্দি শিখার ব্যবস্থা করেন, যাতে তিনি সফল কর্মজীবন শুরু করতে পারেন। কবিতার প্রতি তার আগ্রহ অন্যান্য শায়রদের মত উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ছিল না।[৬] তবে তার দূর সম্পর্কের এক আত্মীয় জিয়া-উল-কাদিরী বদায়ুঁনি ধর্মীয় শায়র ছিলেন। শাকিল তার দ্বারা প্রভাবিত হন এবং সমকালীন পরিবেশ তাকে কবিতার প্রতি আকৃষ্ট করে।[৭]
১৯৩৬ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তিনি আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় মুশায়রায় অংশগ্রহণ শুরু করেন এবং একাধিক পুরস্কার অর্জন করেন। ১৯৪০ সালে তিনি তার দূর সম্পর্কের আত্মীয় সালমাকে বিয়ে করেন। বিএ ডিগ্রি অর্জন করার পর তিনি দিল্লিতে সাপ্লাই অফিসার হিসেবে যোগদান করেন, কিন্তু মুশায়রায় অংশগ্রহণ চালিয়ে যান ও দেশব্যাপী খ্যাতি অর্জন করেন। সে সময়ে শায়রগণ সমাজের নিম্নশ্রেণী, তাদের শৃঙ্খলমুক্তি ও সমাজের উন্নয়ন নিয়ে লিখতেন, কিন্তু শাকিল প্রণয়মূলক কবিতা লিখতেন।[৭]
কর্মজীবন
[সম্পাদনা]শাকিল চলচ্চিত্রের গান লেখার জন্য ১৯৪৬ সালে বোম্বাই-এ চলে আসেন।[৮] তিনি চলচ্চিত্র প্রযোজক এ. আর. কারদার এবং সঙ্গীত পরিচালক নওশাদ-এর সাথে সাক্ষাৎ করেন, যিনি তাকে তার কাব্যিক দক্ষতাকে এক লাইনে প্রকাশ করতে বলেন। শাকিল লেখেন, হাম দরদ কা আফসানা দুনিয়া কো শুনা দেঙ্গে, হর দিল মেঁ মহব্বত কি এক আগ লাগা দেঙ্গে। নওশাদ অবিলম্বে তাকে কারদারের চলচ্চিত্র দরদ (১৯৪৭)-এর জন্য রেখে দেন।[৩] দরদ চলচ্চিত্রের গানগুলো অত্যন্ত সফল বলে প্রমাণিত হয়, বিশেষ করে উমা দেবী (টুন টুন)-এর গাওয়া আফসানা লিখ রহি হুঁ গানটি। খুব কম লোকই এতোটা ভাগ্যবান যে তারা তাদের প্রথম চলচ্চিত্রে সফলতা লাভ করে, কিন্তু শাকিল এই সাফল্যের যোগ্য ছিলেন যা দরদ দিয়ে শুরু হয়েছিল এবং বছরের পর বছর ধরে অব্যাহত ছিল।[৩][৮][৪][৫]
তারা দুজনে একসাথে ইন্ডাস্ট্রির অন্যতম সর্বাধিক চাহিদাসম্পন্ন সুরকার/গীতিকার জুটিতে পরিণত হন।[৩] তারা একসাথে যে সমস্ত চলচ্চিত্রের সঙ্গীত সৃষ্টি করেছিলেন, তার মধ্যে দিদার (১৯৫১), বাইজু বাওরা (১৯৫২), মাদার ইন্ডিয়া (১৯৫৭), এবং মুঘল-এ-আজম (১৯৬০) বিশেষভাবে নজরকাড়া। একসাথে তাদের কাজ করা অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দুলারী (১৯৪৯), শবাব (১৯৫৪), গঙ্গা যমুনা (১৯৬১) এবং মেরে মেহবুব (১৯৬৩). যদিও শাকিল বাদাউনি নওশাদের সাথে সবচেয়ে বেশি কাজ করেছেন, তবুও তিনি রবি এবং হেমন্ত কুমারের সাথেও যৌথভাবে কাজ করেছেন। হিট চলচ্চিত্র ঘারানা-র জন্য তার লেখা গান হুসনেওয়ালে তারা জবাব নেহি এবং রবির সঙ্গীত পরিচালনা উভয়ই ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে। রবির সাথে তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো চৌধবীঁ কা চাঁদ (১৯৬০), আর সাহেব বিবি অউর গোলাম (১৯৬২) ছিল হেমন্ত কুমারের সাথে তার সবচেয়ে বড় হিট। চৌধবীঁ কা চাঁদ চলচ্চিত্রের নামীয় গানটি মোহাম্মদ রফির কণ্ঠে পরিবেশিত হয়, যা বাদাউনিকে ১৯৬১ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়।[৮]
শাকিল প্রায় ৮৯টি চলচ্চিত্রের জন্য গান রচনা করেছিলেন। এছাড়া তিনি বেগম আখতার-এর গাওয়া অনেক জনপ্রিয় গজল লিখেছেন, যা আজও পঙ্কজ উদাস এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে গীত হয়।[৩][৫]
ভারত সরকার তাকে গীতকার-ই-আজম উপাধিতে ভূষিত করেছিল।
- নওশাদের সাথে সখ্য
নওশাদ, রবি এবং নওশাদের প্রাক্তন সহকারী ঘোলাম মোহাম্মদ-এর সাথে শাকিলের গভীর বন্ধুত্ব ছিল, যাদের সাথে তিনি তার জীবনকে পূর্ণাঙ্গভাবে উপভোগ করেছিলেন।[৩] নওশাদ ২৪ বছর ধরে তার বেশিরভাগ চলচ্চিত্রের সুরের গীতিকার হিসেবে শাকিলকে ব্যবহার করেছিলেন। বাইজু বাওরা, যা তাদের উভয়ের কর্মজীবনের একটি মাইলফলক ছিল, সেটি কবি প্রদীপ-কে দেওয়ার কথা ছিল। চলচ্চিত্রের পরিচালক বিজয় ভাট গীতিকার হিসেবে কবি প্রদীপকে নেওয়ার ব্যাপারে জোর দিয়েছিলেন, কারণ চলচ্চিত্রে অনেক ভক্তিমূলক গান থাকার কথা ছিল। নওশাদ বিজয় ভাটকে শাকিলের লেখা গানগুলো একবার শোনার অনুরোধ জানান। বিজয় ভাট তাতে সম্মত হন।[৭]
শাকিল বাদাউনি যখন যক্ষ্মা রোগে আক্রান্ত হন, তখন তাকে চিকিৎসার জন্য পাঁচগনির একটি স্যানাটোরিয়ামে ভর্তি করা হয়। নওশাদ তার আর্থিক অবস্থা ভালো নয় জেনে, স্যানাটোরিয়ামে বসেই তিনটি চলচ্চিত্রের গান লিখিয়ে নেন এবং তাকে তার স্বাভাবিক ফি-র চেয়ে প্রায় দশ গুণ বেশি অর্থ প্রদানের ব্যবস্থা করেন।
- রবির সাথে সখ্য
শাকিল সঙ্গীত পরিচালক রবি শর্মার জন্যও বহু গান লিখেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চৌধবীঁ কা চাঁদ (১৯৬০), ঘারানা (১৯৬১), ঘোমটা, গৃহস্থী (১৯৬৩), নর্তকী (১৯৬৩), এবং এর পাশাপাশি ফুল অউর পত্থর ও দো বদন (উভয়ই ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত)।[৮][৫]
- হেমন্ত কুমারের সাথে সখ্য
শাকিল হেমন্ত কুমার-এর সুর করা বিশ সাল বাদ (১৯৬২), সাহেব বিবি অউর গোলাম (১৯৬২), বিন বাদল বারসাত (১৯৬৩)-এর মতো চলচ্চিত্রের জন্য গান লিখেছেন।[৭][৪]
- শচীন দেব বর্মণের সাথে সখ্য
শাকিল শচীন দেব বর্মণের সুর করা কাসে কহুন এবং বেনজির চলচ্চিত্রের জন্য গান রচনা করেছিলেন।[৮]
- অন্যান্য
সি. রামচন্দ্র – জিন্দগি অউর মউত, ওয়াহা কে লগ।[৮]
রৌশন – বে দাগ, নূরজাহান।
ব্যক্তিগত জীবন ও মৃত্যু
[সম্পাদনা]শাকিল বাদাউনি ১৯৭০ সালের ২০ এপ্রিল মাত্র তেপান্ন বছর বয়সে বোম্বাই হাসপাতালে ডায়াবেটিসের জটিলতায় মারা যান।[৪][৮][৯][৫] তিনি তার স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে যান। তার এক কন্যা নাজমা কলেজছাত্রী থাকাকালীন অল্প কিছুদিন পরই মারা যান। তার বড় ছেলে জাভেদ এবং নাতি জিশান ভ্রমণ ও পর্যটন শিল্পে কাজ করেন। তার অন্য ছেলের নাম তারিক। শাকিলের মৃত্যুর পর তার বন্ধু আহমেদ জাকারিয়া এবং রেঙ্গুনওয়ালা 'ইয়াদ-ই-শাকিল' নামে একটি ট্রাস্ট গঠন করেন এবং এই ট্রাস্টটি তার শোকসন্তপ্ত পরিবারের আয়ের কিছু উৎস হয়ে ওঠে।[৭]
শাকিল ব্যাডমিন্টন খেলতে ভালোবাসতেন, পিকনিকে ও শিকারে যেতেন এবং ইন্ডাস্ট্রির বন্ধু নওশাদ ও মোহাম্মদ রফি-র সাথে ঘুড়ি ওড়াতেন। মাঝে মাঝে জনি ওয়াকার ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় তাদের সাথে যোগ দিতেন। দিলীপ কুমার, লেখক ওয়াজহাত মির্জা, খুবুমার বারাবংকভি এবং আজম বাজিতপুরী ছিলেন ইন্ডাস্ট্রির মধ্যে শাকিলের অন্যান্য ঘনিষ্ট বন্ধু।[৭][১০]
জনপ্রিয় গানসমূহ
[সম্পাদনা]বাদাউনি তার কর্মজীবনে বেশ কিছু স্মরণীয় গান রচনা করেছেন। তার জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে সঙ্গীতধর্মী চলচ্চিত্র বাইজু বাওরা (১৯৫২), ঐতিহাসিক মহাকাব্যিক চলচ্চিত্র মুঘল-এ-আজম (১৯৬০) এবং সামাজিক চলচ্চিত্র সাহেব বিবি অউর গোলাম (১৯৬২)।
- সুহানি রাত ঢল চুকি, না জানে তুম কাব আও গে (দুলারী) (১৯৪৯)
- মন তরপত হরি দর্শন কো আজ (বাইজু বাওরা) (১৯৫২)
- ও দুনিয়া কে রাখওয়ালে (বাইজু বাওরা) (১৯৫২)[৮]
- মধুবন মে রাধিকা নাচে রে (কোহিনূর) (১৯৬০)
- প্যার কিয়া তো ডরনা ক্যা (মুঘল-ই-আজম) (১৯৬০)[৮]
- চৌধবীঁ কা চাঁদ হো (চৌধবীঁ কা চাঁদ) (১৯৬০)[৩][৫]
- দিল লাগা কর হাম ইয়ে সমঝে (জিন্দগি অউর মউত) (১৯৬৫)[৩]
- ইয়ে জিন্দগি কে মেলে দুনিয়া মে কাম না হোগায়ে, আফসোসহাম না হোঙ্গে (মেলা) (১৯৪৮)[৩][৫]
- হুয়ে হাম জিংকে লিয়ে বরবাদ (দিদার) (১৯৫১)[৫]
- মান মেরা এহসান অরে নাদান (আন) (১৯৫২)[৩]
- তেরে কোচে মে আরমানু (দিললাগি) (১৯৪৯)
- মিলতে হি আঁখে দিল হুয়া দিওয়ানা কিসি কা (বাবুল) (১৯৫০)[৫]
- মেরা মেহবুব তুঝে মেরি মহব্বত কি কসম (মেরে মেহবুব) (১৯৬৩)[৩][৮]
- জানে বহার হুসন তেরা বেমিসাল হ্যায় (প্যার কিয়া তো ডরনা ক্যা) (১৯৬৩)[৫]
- এক শাহেনশাহ নে বনবা কে হাসিন তাজমহল (লিডার) (১৯৬৪)[৫]
- কোই সাগর দিল কো (দিল দিয়া দরদ লিয়া) (১৯৬৬)[৩]
- বেকরার কর কে হমে ইউ না যাইয়ে (বিশ সাল বাদ) (১৯৬২)[৩]
- লো আ গয়ি উনকি ইয়াদ, ও নহি আয়ে (দো বদন) (১৯৬৬)[৫]
- না যাও সাইয়া চুড়া কে বাইয়া (সাহেব বিবি অউর গোলাম) (১৯৬২)[৮][৫]
- মেরি বাত রহি মেরি মন মে (সাহেব বিবি অউর গোলাম) (১৯৬২)[৩]
- আজ পুরানি রাহো সে কোই মুঝে আওয়াজ না দে (আদমি) (১৯৬৮)[৫]
- জব দিল সে দিল টকরাতা হ্যায় (সংঘর্ষ)
- এক বার জেরা ফির কেহ দো বিন বাদল বারসাত (১৯৬৩)[৪]
- তুমহে পা কে হাম নে (গহরা দাগ)
- জিন্দগি তু ঝুম লে জারা (কাসে কহুন) (১৯৬৪)[৩]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
|---|---|---|---|---|---|
| ১৯৬১ | ৮ম ফিল্মফেয়ার পুরস্কার | "চৌধবিঁ কা চান্দ" | চৌধবিঁ কা চান্দ | বিজয়ী | |
| "প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া" | মুঘল-ই-আজম | মনোনীত | |||
| ১৯৬২ | ৯ম ফিল্মফেয়ার পুরস্কার | "হুস্ন ওয়ালে তেরা" | ঘরানা | বিজয়ী | [১১] |
| ১৯৬৩ | ১০ম ফিল্মফেয়ার পুরস্কার | "কাহিঁ দীপ জলে" | বিস সাল বাদ | বিজয়ী | [১২] |
| ১৯৬৪ | ১১তম ফিল্মফেয়ার পুরস্কার | "মেরে মহবুব তুঝে মেরি" | মেরে মহবুব | মনোনীত | [১৩] |
| ১৯৬৬ | ১৪তম ফিল্মফেয়ার পুরস্কার | "নসিব মেঁ জিসকে" | দো বদন | মনোনীত | [১৪] |
সরকারি স্বীকৃতি
[সম্পাদনা]২০১৩ সালের ৩ মে তাকে সম্মান জানাতে তার প্রতিকৃতি সংবলিত একটি ডাকটিকিট ইন্ডিয়া পোস্ট কর্তৃক প্রকাশ করা হয়।[৫]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | লিখিত গান | সঙ্গীত পরিচালক | নোট |
|---|---|---|---|---|
| ১৯৪৭ | দরদ[৮] | ১০ (সবগুলো) | নওশাদ আলী | প্রথম চলচ্চিত্র |
| নাটক | ৪ | |||
| শান্তি | ১১ (সবগুলো) | বি. এস. ঠাকুর | ||
| ১৯৪৮ | অনোখি আদা | ১০ | নওশাদ আলী | |
| গৃহস্থী | ২ | ঘোলাম মোহাম্মদ | ||
| কাজল | ||||
| মেলা | ১২ (সবগুলো) | নওশাদ আলী | ||
| পাগড়ী | ৮ | ঘোলাম মোহাম্মদ | ||
| ১৯৪৯ | চান্দনী রাত | ১০ (সবগুলো) | নওশাদ আলী | |
| চার দিন | শ্যাম সুন্দর গাবা | |||
| দিল কি বস্তি | ৪ | ঘোলাম মোহাম্মদ | ||
| দিললাগি | ১২ (সবগুলো) | নওশাদ আলী | ||
| দুলারী | ||||
| পরশ | ৯ (সবগুলো) | ঘোলাম মোহাম্মদ | ||
| শায়র | ১০ (সবগুলো) | |||
| সিঙ্গার | ৩ | খাজা খুরশিদ আনোয়ার | ||
| ১৯৫০ | বাবুল | ১২ (সবগুলো) | নওশাদ আলী | |
| দস্তান | ৯ (সবগুলো) | |||
| জান পহেচান | খেমচান্দ প্রকাশ ও মান্না দে (পৃথকভাবে) | |||
| কুয়ারা পতি | ২ | মোহাম্মদ ইব্রাহিম ও সরস্বতী দেবী | ||
| পরদেশ | ৯ (সবগুলো) | ঘোলাম মোহাম্মদ | ||
| ১৯৫১ | দিদার[৮] | ১২ (সবগুলো) | নওশাদ আলী | |
| জাদু | ৯ (সবগুলো) | |||
| লাচাক | ১ | মোতি রাম | ||
| নাজনীন | ৮ (সবগুলো) | ঘোলাম মোহাম্মদ | ||
| ১৯৫২ | আন | ১১ (সবগুলো) | নওশাদ আলী | |
| অজীব লড়কি | ১০ (সবগুলো) | ঘোলাম মোহাম্মদ | ||
| অম্বর | ||||
| বাইজু বাওরা[৮] | ১৩ (সবগুলো) | নওশাদ আলী | ||
| দিওয়ানা | ৮ (সবগুলো) | |||
| শিশা | ৪ | ঘোলাম মোহাম্মদ | ||
| ১৯৫৩ | দিল-ই-নাদান | ৯ (সবগুলো) | ||
| গওহর | ৬ (সবগুলো) | |||
| হাজার রাতেন | ১০ (সবগুলো) | |||
| লৈলা মজনু | ১৩ | ঘোলাম মোহাম্মদ ও সর্দার মালিক | ||
| রেল কা ডিব্বা | ৬ (সবগুলো) | ঘোলাম মোহাম্মদ | ||
| ১৯৫৪ | অমর[৮] | ১০ (সবগুলো) | নওশাদ আলী | |
| চোর বাজার | ৬ (সবগুলো) | সর্দার মালিক | ||
| মির্জা গালিব | ৩ | ঘোলাম মোহাম্মদ | ||
| শবাব | ১৫ (সবগুলো) | নওশাদ আলী | ||
| ১৯৫৫ | হুর-এ-আরব | ৮ (সবগুলো) | ঘোলাম মোহাম্মদ ও সর্দার মালিক (পৃথকভাবে) | |
| কুন্দন | ১০ (সবগুলো) | ঘোলাম মোহাম্মদ | ||
| রুখসানা | ২ | সজ্জাদ হুসেন | ||
| সিতারা | ৮ (সবগুলো) | ঘোলাম মোহাম্মদ | ||
| উরান খটোলা[৩] | ১২ (সবগুলো) | নওশাদ আলী | ||
| ১৯৫৭ | মাদার ইন্ডিয়া[৮] | |||
| পাক দামন | ১১ (সবগুলো) | ঘোলাম মোহাম্মদ | নিজের লেখা কবিতা আবৃত্তি করে পর্দায় উপস্থিত হয়েছিলেন। | |
| ১৯৫৮ | মালিক | ৮ (সবগুলো) | ||
| সোহনী মহীওয়াল | ১১ (সবগুলো) | নওশাদ আলী | ||
| ১৯৬০ | চৌধবীঁ কা চাঁদ | ১০ (সবগুলো) | রবি শংকর শর্মা | |
| ঘোমটা | ||||
| কোহিনূর | নওশাদ আলী | |||
| মুঘল-এ-আজম[৮] | ১২ (সবগুলো) | |||
| ১৯৬১ | ঘারানা[৮] | ৯ (সবগুলো) | রবি শংকর শর্মা | |
| গঙ্গা যমুনা[৩][৮] | ৮ (সবগুলো) | নওশাদ আলী | ||
| ওয়ান্টেড | ৭ (সবগুলো) | রবি শংকর শর্মা | ||
| ১৯৬২ | বিশ সাল বাদ | ৫ (সবগুলো) | হেমন্ত কুমার | |
| সাহেব বিবি অউর গোলাম[৩] | ৯ (সবগুলো) | |||
| সন অব ইন্ডিয়া | নওশাদ আলী | |||
| ১৯৬৩ | বিন বাদল বারসাত | হেমন্ত কুমার | ||
| গহরা দাগ | ৬ (সবগুলো) | রবি শংকর শর্মা | ||
| কোন আপনা কোন পরায়া | ||||
| মেরে মেহবুব[৩][৮] | ৯ (সবগুলো) | নওশাদ আলী | ||
| মুলজিম | ৭ (সবগুলো) | রবি শংকর শর্মা | ||
| নর্তকী | ৮ (সবগুলো) | |||
| প্যার কিয়া তো ডরনা ক্যা | ৯ (সবগুলো) | |||
| ১৯৬৪ | বেনজির | ১১ (সবগুলো) | শচীন দেব বর্মণ | |
| দূর কি আওয়াজ | ৯ (সবগুলো) | রবি শংকর শর্মা | ||
| কাসে কহুন | ৭ (সবগুলো) | শচীন দেব বর্মণ | ||
| লিডার | ৮ (সবগুলো) | নওশাদ আলী | ||
| ১৯৬৫ | বে দাগ | ৬ | রৌশন লাল নাগরাদ | |
| জিন্দগি অউর মউত | ৬ (সবগুলো) | রামচন্দ্র নরহর চিতলকর | ||
| ১৯৬৬ | দিল দিয়া দরদ লিয়া | ৮ (সবগুলো) | নওশাদ আলী | |
| দো বদন | ৬ (সবগুলো) | রবি শংকর শর্মা | ||
| ফুল অউর পত্থর | ||||
| ১৯৬৭ | অওরৎ | |||
| নূর জাহান | ৮ (সবগুলো) | রৌশন লাল নাগরাদ | ||
| পালকি | ৯ (সবগুলো) | নওশাদ আলী | ||
| রাম ঔর শ্যাম | ৭ (সবগুলো) | |||
| ওয়াহান কে লগ | ৫ (সবগুলো) | রামচন্দ্র নরহর চিতলকর | ||
| ১৯৬৮ | আদমি | ৬ (সবগুলো) | নওশাদ আলী | |
| বাজী | ৫ (সবগুলো) | কল্যাণজী-আনন্দজী | ||
| সংঘর্ষ | ৭ (সবগুলো) | নওশাদ আলী | ||
| ১৯৬৯ | বেটি]] | ৮ (সবগুলো) | সোনিক-ওমি | |
| মিস্টার মার্ডার | ৩ | |||
| ১৯৭১ | উমেদ | ৭ (সবগুলো) | রবি শংকর শর্মা | মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত |
| ১৯৭৩ | প্যার কা রিশতা | ৩ | শংকর-জয়কিষণ | |
| ১৯৭৪ | জুরম ঔর সজা[৩] | ১ | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | |
| ১৯৮২ | যোগী | ৪ | রবি শংকর শর্মা |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সালাম, জিয়া উস (১৬ মার্চ ২০১২)। "Write Angle – The door at life's end (Death is a constant companion of writers)"। দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ মিশ্র, বন্দিতা (১৩ মার্চ ২০১২)। "The Bard's Unread Poems (Shakeel Badayuni)"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 "Shakeel Badayuni profile and filmography"। Indian Cinema Heritage Foundation (Cinemaazi.com) website। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬।
- 1 2 3 4 5 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "filmfare" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 Venkant Parsa (৩ আগস্ট ২০২২)। "Shakeel Badayuni, Hindi cinema's uncrowned king of romance"। The Siasat Daily newspaper। ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।
- ↑ বশির, শামনাদ (২৬ জুন ২০১০)। "Sold for a Song"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 3 4 5 6 বিজয়কর, রাজীব (২ জুন ২০১১)। "The soft spoken Bard (Shakeel Badayuni)"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "soft spoken bard" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "TheHindu" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "TheHindu2" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Dheeraj Mishra (৬ মে ২০২৪)। "'Sirf unki yaadein hain': In Badaun, Shakeel Badayuni's verses enliven poll campaigns as his house lies in ruins"। ৬ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।
- ↑ "The Winners – 1962"। দ্য টাইমস গ্রুপ। ১২ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "The Filmfare Awards Winners – 1962"। দ্য টাইমস গ্রুপ। ৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "The Filmfare Awards Nominations – 1963"। দ্য টাইমস গ্রুপ। ২৩ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "The Filmfare Awards Nominations – 1966"। দ্য টাইমস গ্রুপ। ২৩ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাকিল বদায়ুঁনি (ইংরেজি)