শাইগার জেলা
অবয়ব
| শাইগার Shigar Shegaar | |
|---|---|
| জেলা | |
| শাইগার | |
গিলগিত-বালতিস্তানের শাইগার ও অন্যান্য জেলাকে মানচিত্রে প্রদর্শন করা হয়েছে | |
| স্থানাঙ্ক: ৩৫°২৬′ উত্তর ৭৫°৪৪′ পূর্ব / ৩৫.৪৩৩° উত্তর ৭৫.৭৩৩° পূর্ব | |
| দেশ | পাকিস্তান |
| প্রদেশ | গিলগিত-বালতিস্তান |
| সদরদপ্তর | শাইগার |
| আয়তন | |
| • মোট | ৮,৫০০ বর্গকিমি (৩,৩০০ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • আনুমানিক (১৯৯৮) | ১,০৯,০০০ |
| সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
শাইগার জেলা, গিলগিত বালিস্তান প্রদেশের একটি রাজনৈতিক উপ-বিভাগ। এটি বালিস্তানের অংশ এবং বর্তমানে পাকিস্তানের গিলগিত-বালিস্তান অঞ্চলের ১০টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণে ও দক্ষিণ-পশ্চিমে স্কার্দু জেলা, পূর্বে ঘাঞ্চি জেলা, উত্তরে জিনজিয়াং (চীন), উত্তর-পশ্চিমে হুনজা নগর ও গিলগিত জেলা অবস্থিত। ২০১৫ সালে এই জেলা গঠন করা হয়েছিল, যদিও এর আগে এটি স্কার্দু জেলার অংশ ছিল।[১].
শাইগার শহর হচ্ছে শাইগার জেলার রাজধানী শহর। শাইগার শহর থেকে প্রায় ৩০ কিমি দুরত্বে শাইগার শহর অবস্থান করছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শিখর কে -২ শাইগার অঞ্চলে অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dividing governance: Three new districts notified in G-B - The Express Tribune"। The Express Tribune (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭।