শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়
| ধরন | বেসরকারি মহাবিদ্যালয় |
|---|---|
| স্থাপিত | ১০ নভেম্বর ১৯৮৬ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১২২৯৯১ |
| অধ্যক্ষ | মর্তুজা হোসেন |
| শিক্ষার্থী | ৯৮৬ |
| স্নাতক | ২৭৪ |
অন্যান্য শিক্ষার্থী | ৭১২ (এইচএসসি) |
| ঠিকানা | বড়বাড়ি , লালমনিরহাট , ৯৩৬১ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | উপজেলা সদর এলাকা, ৮.৫৭ একর (৩.৪৭ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | www |
![]() | |
শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় লালমনিরহাট জেলার একটি বেসরকারি মহাবিদ্যালয়। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) কোর্স চালু আছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ৯৮৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।[১]
ইতিহাস
[সম্পাদনা]লালমনিরহাট জেলার বড়বাড়ী ইউনিয়নে রংপুর -কুড়িগ্রাম সড়কের দক্ষিণ পার্শ্বে মনোরম পরিবেশে ১৯৮৬ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করেছিল শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়। এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আসাদুল হাবিব দুলুর বাবা শহীদ মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।[২]
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- বানিজ্য
- স্নাতক ডিগ্রি (পাস)
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বি.এসসি. (পাস)
- বিবিএস (পাস)
ফলাফল
[সম্পাদনা]২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ৬৭০০ জন, পাস করেছে ৪৯৭২ জন, ফেল করেছে ১৭২৮ জন, এ+ পেয়েছে ৫১ জন, শতকরা পাস করেছে ৭৪.২১%, শতকরা এ+ পেয়েছে ০.৭৬ %।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "SHAHID ABUL KASHEM COLLEGE"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৫।
- ↑ "শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়"। shahidabulkashemcollege.com। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৫।
- ↑ "Shahid Abul Kashem College - Sohopathi | সহপাঠী"। Sohopathi | সহপাঠী (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৫।
