শরীফ রাজী
মুহ়ম্মদ বিন আল-হ়োসেন আল-মুসাওয়ী আর-রাজ়ী | |
|---|---|
ابو الحسن محمد بن الحسين الموسوي | |
বাগদাদে শরীফ আর-রাজীর মাজার | |
| উপাধি | আশ-শরীফ আর-রাজী |
| অন্য নাম | আবুল হ়াসান মুহ়ম্মদ বিন আল-হ়োসেন বিন মুসা আল-মুসাওয়ী |
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | আবুল হ়াসান মুহ়ম্মদ বিন আল-হ়োসেন আল-মুসাওয়ী আনু. ৯৭০ খ্রিস্টাব্দ |
| মৃত্যু | আনু. ১০১৫ (বয়স ৪৪–৪৫) |
| সমাধিস্থল | কাজিমিয়া, বাগদাদ, ইরাক ৩৩°২২′৪৮″ উত্তর ৪৪°২০′১৭″ পূর্ব / ৩৩.৩৮০০০° উত্তর ৪৪.৩৩৮০৬° পূর্ব |
| ধর্ম | ইসলাম |
| জাতীয়তা | ইরাকি |
| আদি নিবাস | বাগদাদ, ইরাক |
| জাতিসত্তা | আরব |
| যুগ | ইসলামি স্বর্ণযুগ |
| অঞ্চল | ইরাক |
| আখ্যা | শিয়া |
| ব্যবহারশাস্ত্র | জাফরি |
| ধর্মীয় মতবিশ্বাস | দ্বাদশী |
| প্রধান আগ্রহ | তাফসীর, আরবি সাহিত্য |
| উল্লেখযোগ্য কাজ | নাহজুল বালাগা সংগ্রহ |
| যে জন্য পরিচিত | নাহজুল বালাগার সংগ্রাহক |
| অন্য নাম | আবুল হ়াসান মুহ়ম্মদ বিন আল-হ়োসেন বিন মুসা আল-মুসাওয়ী |
| পেশা | ধর্মগুরু, ধর্মতাত্ত্বিক, মুতাকাল্লিম, ফকীহ |
| মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত | |
| পেশা | ধর্মগুরু, ধর্মতাত্ত্বিক, মুতাকাল্লিম, ফকীহ |
| ইসনা আশারিয়া |
|---|
| ইসলাম বিষয়ক ধারাবাহিক নিবন্ধের অংশ |
|
|
| শিয়া ইসলাম |
|---|
| ধারাবাহিকের অংশ |
|
|
সৈয়দ আবুল হ়াসান মুহ়ম্মদ বিন আল-হ়োসেন বিন মুসা আল-মুসাওয়ী (আরবি: ابو الحسن محمد بن الحسين بن موسى الأبرش الموسوي; ৯৭০ – ১০১৫), যিনি আশ-শরীফ় আর-রাদ়ী (আরবি: الشريف الرضي) বা শরীফ রাজ়ী (ফার্সি: شريف رضی) নামে অধিক পরিচিত, ছিলেন একজন প্রখ্যাত শিয়া মুসলিম আলেম, হাদিস সংগ্রাহক ও কবি।
তিনি ইসলামি জ্ঞান বিষয়ক বহু গ্রন্থ এবং পবিত্র কোরআনের তাফসীর রচনা করেছেন। তাঁর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল নাহজুল বালাগা যা মূলত ইমাম আলীর বিভিন্ন খুৎবা, চিঠি, তফসীর ও আখ্যানের একটি সংকলন। এই গ্রন্থটির ১১৫৮ সালের একটি পাণ্ডুলিপি এখনও ভারতের রামপুরে ১৭৭৪ সালে নবাব ফয়জুল্লাহ খান কর্তৃক প্রতিষ্ঠিত রাজা লাইব্রেরিতে সংরক্ষিত আছে।[২][৩]
তাঁর বড় ভাই শরীফ মুর্তজাও ছিলেন একজন বিখ্যাত ধর্মতাত্ত্বিক ও কবি যাঁর সাহিত্যকর্ম আজও কায়রো ও বৈরুত থেকে আরবি সাহিত্যের পাঠ্যপুস্তক হিসেবে প্রকাশিত হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Badruddīn, Amir al-Hussein bin (১৮ ডিসেম্বর ২০০৮)। The Precious Necklace Regarding Gnosis of the Lord of the Worlds। Imam Rassi Society।
- ↑ Prof. S. M. Azizuddin Husain, Director Rampur Raza Library, Ministry of Culture, Government of India। "Shah Nama's Rare Manuscripts of Raza Library – A study" (পিডিএফ)। Ministry of Culture, Government of India। ১৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Alulbayt (২৮ মে ২০১৫)। "Nahjul-Balagha Manuscript"। Alulbayt Foundation, London। ১৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৫।
- ↑ Ali Islam Abu (Durham e-Theses) (২৪ অক্টোবর ২০১২)। "Al-Sharif Al-Radi"। Durham University Stockton Road Durham DH1 3LE UK। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৫। PDF version