শরাফুল মুস্তাফা
শরাফুল মুস্তাফা (উর্দু: شرف المصطفیٰ, আক্ষ. 'মুস্তফার সন্মান') একটি সীরাতুন্নবী বিষয়ক গ্রন্থ, যার রচয়িতা হলেন আবু সাঈদ আবদুল মালিক ইবন মুহাম্মদ ইবন ইব্রাহিম আন-নিশাপূরি। তিনি একজন প্রসিদ্ধ ইসলামি বক্তা ও ধর্মোপদেশদাতা হিসেবেও পরিচিত ছিলেন। লেখক ৪০৬ (১০১৬ খ্রিস্টাব্দ) হিজরিতে নিশাপুরে মৃত্যুবরন করেন। তার এই গ্রন্থটি আট খণ্ডে সমাপ্ত।[১] বইটি নবী মুহাম্মদের জীবন, গুণাবলি ও মর্যাদা নিয়ে রচিত হয়েছে। তিনি একজন প্রখ্যাত শাফেয়ি ফকিহ ও ওয়ায়েজ ছিলেন এবং ৪০৭ হিজরিতে (১০১৬ খ্রিস্টাব্দ) নিশাপুরে ইন্তেকাল করেন।[২]
বইটির বর্ণনা
[সম্পাদনা]এই গ্রন্থটি ৬ খণ্ডে বিভক্ত এবং এটি নবী রাসুল্লাহর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, যেমন তার জন্ম, বংশ, চরিত্র, মু'জিযা, এবং তার প্রতি সাহাবিদের ভালোবাসা ও শ্রদ্ধা। গ্রন্থটির মূল ফোকাস হল নবীর মর্যাদা ও গুণাবলি তুলে ধরা, যা মুসলিম সমাজে তাঁর প্রতি ভালোবাসা ও অনুসরণের গুরুত্ব বোঝাতে সাহায্য করে। গ্রন্থটি ১৪২৪ হিজরিতে (২০০৩ খ্রিস্টাব্দ) মক্কার দার আল-বাশায়ের আল-ইসলামিয়া থেকে প্রথমবার প্রকাশিত হয়েছিল। এটি আবু আসিম নাবিল ইবন হাশিম আল-ঘামরি আল-বা'আলাউই দ্বারা সম্পাদিত হয়েছিল। এই গ্রন্থটি ইসলামী সাহিত্য ও সীরাত গ্রন্থসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এবং এটি নবী মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও অধ্যয়নের জন্য একটি মূল্যবান সম্পদ।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ الرسالہ المستطرفہ ،مؤلف: ابو عبد الله جعفر الكتانی، ناشر: دار البشائر الإسلامیہ
- ↑ Muhammad Rafiq; Hafiz Muhamad Sajjad। "کتاب شرف المصطفی اور الشفا میں رسول اللہ ﷺ کی نبوت کے اعلام و دلائل کا تجزیاتی مطالعہ"। journals.asianindexing.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- স্ক্রিব ওয়েবসাইটে শরাফুল মুস্তফা
