শরচ্চন্দ্র দাশ
শরচ্চন্দ্র দাশ | |
|---|---|
শরচ্চন্দ্র দাশ | |
| জন্ম | ১৮ জুলাই ১৮৪৯ |
| মৃত্যু | ৫ জানুয়ারি ১৯১৭ (বয়স ৬৮) |
| পেশা | পরিব্রাজক, আবিষ্কারক, পণ্ডিত ও গবেষক |
| পিতা-মাতা | দীনদয়াল দাশ ওরফে মাগনদাস (পিতা) |
শরচ্চন্দ্র দাশ, রায় বাহাদুর (১৮ জুলাই ১৮৪৯ - ৫ জানুয়ারী ১৯১৭) ছিলেন তিব্বতি ভাষা ও সংস্কৃতির একজন ভারতীয় পণ্ডিত, প্রখ্যাত পরিব্রাজক এবং আবিষ্কারক। তিব্বতীয় গবেষণা বা ভোটবিদ্যার ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ। [১]
জীবনী
[সম্পাদনা]
শরচ্চন্দ্র দাশের জন্ম ১৮৪৯ খ্রিস্টাব্দের ১৮ জুলাই ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের চট্টগ্রামের আলমপুর গ্রামেরএক বাঙালি হিন্দু বৈদ্য-ব্রাহ্মণ পরিবারে। [২]পিতা দীনদয়াল দাশ ওরফে মাগনদাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন । ১৮৭৪ খ্রিস্টাব্দে তিনি দার্জিলিংয়ের ভুটিয়া বোর্ডিং স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন এবং এখানে তিনি তিব্বতি ভাষা শেখেন। ১৮৭৮ খ্রিস্টাব্দে, একজন তিব্বতী শিক্ষক লামা উগ্যেন গায়াতসো শরচ্চন্দ্রের জন্য তাশি লুনপো মঠে যাওয়ার জন্য একটি পাসপোর্টের ব্যবস্থা করেন। ১৮৭৯ খ্রিস্টাব্দের জুন মাসে, শরচ্চন্দ্র এবং উগ্যেন-গায়াতসো তিব্বতে যান। তারা ছয় মাস সেখানে অবস্থান করেন এবং প্রাচীন পুথিপত্র, ধর্ম ও পৌরাণিক তথ্যাদিসহ তিব্বতি ভাষা ও সংস্কৃত গ্রন্থের একটি বিশাল সংগ্রহ নিয়ে দার্জিলিং ফিরে আসেন এবং ১৮৮০ খ্রিস্টাব্দে দার্জিলিঙে সেগুলি প্রচুর পড়াশোনার পর বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন। তাঁর প্রাপ্ত তথ্যাদি সম্পর্কে আরও অধ্যয়নের জন্য ১৮৮১ খ্রিস্টাব্দের নভেম্বরে, শরৎচন্দ্র এবং উগ্যেন-গ্যাতসো পুনরায় তিব্বতের লাসায় যান। এবার তিনি পোতালা প্রাসাদে আট বছর বয়সী শিশু ত্রয়োদশ দলাই লামার দর্শনলাভে সমর্থ হন। তিব্বতি ভাষা ও বৌদ্ধধর্ম সম্বন্ধে তাঁর গভীর জ্ঞানের পরিচয় পেয়ে লামারা তাকে পুণ্ডিবলা অর্থাৎ পণ্ডিত মশাই বলে সম্বোধন করতেন। [১]এবারের তিব্বত ভ্রমণে তিনি হিমালয়ের গিরিশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ও ইয়ারলুং উপত্যকার বহু অজানা ভৌগোলিক তথ্য অন্বেষণ করেন এবং বহু পুথিপত্র নিয়ে ১৮৮৩ খ্রিস্টাব্দের জানুয়ারিতে ভারতে ফিরে আসেন। [৩] সতীশচন্দ্র বিদ্যাভূষণের সাথে তিনি তিব্বতি-ইংরেজি অভিধান তৈরি করেন। [৪]
কিছু সময়ের জন্য, তিনি ব্রিটিশদের জন্য গুপ্তচর হিসাবে কাজ করেন। ১৮৮৪ খ্রিস্টাব্দে বাংলা সরকারের অন্যতম সেক্রেটারি তিব্বতে কোলম্যান মেকলে সাহেবের সাথে সিকিম[৫], ১৮৮৫ খ্রিস্টাব্দে চিনের পিকিং ও ১৯১৫ খ্রিস্টাব্দে জাপান ভ্রমণে যান। চীনে বেশিরভাগ সময়ে চীনা লামাদের পোষাকে লামাদের বৌদ্ধমঠে কাটান। সেজন্য লামারা তাকে 'কা চে লামা' বা 'কাশ্মীর-লামা' অর্থাৎ কাশ্মীর হতে আগত লামা আখ্যা দিয়েছিল।[১]
মেকলের সাথে তিব্বতি, রাশিয়ান এবং চীনাদের সম্পর্কে শরচ্চন্দ্র প্রচুর তথ্য সংগ্রহ করেন। তিব্বত ত্যাগ করার পর, তার সফরের কারণগুলি আবিষ্কৃত হয় এবং তার সাথে বন্ধুত্ব রাখা অনেক তিব্বতি কঠোর প্রতিশোধের শিকার হন। [৬]
১৮৯৭ খ্রিস্টাব্দে বৌদ্ধধর্ম অধ্যয়নের জন্য শরচ্চন্দ্র শ্যাম দেশে যান। সেখানকার রাজা তাঁর পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তুষিতমত পদক উপহার দেন। [১]
শরচ্চন্দ্র ১৮৮১-১৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সরকারের তিব্বতি ভাষার অনুবাদক ছিলেন। ১৮৯২ খ্রিস্টাব্দে তিনি Buddhist Text Society of India স্থাপন করেন এবং সোসাইটির জার্নালের সম্পাদনা শুরু করেন। ১৯০২ খ্রিস্টাব্দে টিবেটান ইংলিশ ডিক্সনারি গ্রন্থ রচনা শেষ করেন। ১৮৯৯ খ্রিস্টাব্দে লন্ডনের জিয়োগ্রাফিক্যাল সোসাইটি তাঁর রচিত তিব্বত ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থ প্রকাশ করে এবং তিনি ওই সোসাইটি কর্তৃক পুরস্কৃত হন। ব্রিটিশ সরকার তাঁকে 'রায়বাদুর' খেতাব, 'অর্ডার অব ইন্ডিয়ান এম্পায়ার'-এ ভূষিত করে।[৭] তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলি হল-
- Contributions on the Religion, History &c., of Tibet. In Journal of the Asiatic Society of Bengal, Volume LI (51), Part I for 1882. প্রকাশক: এশিয়াটিক সোসাইটি ,কলকাতা (১৮৮২). Also, PDF file here
- Narrative of a journey to Lhasa in 1881-82. Publisher: s.n. (1885).
- Narrative of a journey round Lake Yamdo (Palti), and in Lhokha, Yarlung, and Sakya, in 1882. publisher: s.n (1887).
- Avadānakalpalatā: a collection of legendary stories about the Bodhisattvas. এশিয়াটিক সোসাইটি (১৮৯০).
- The doctrine of transmigration. বুদ্ধিস্ট টেক্সট সোসাইটি (১৮৯৩).
- Indian Pandits in the Land of Snow. ঊনিশ শতকের শেষভাগে প্রকাশিত পুনর্মুদ্রণ: রূপা (২০০৬).আইএসবিএন ৯৭৮-৮১২৯১০৮৯৫১.
- Sarat Chandra Das, Graham Sandberg & Augustus William Heyde A Tibetan-English dictionary, with Sanskrit synonyms. 1st Edition - Calcutta, 1902. Reprint: Sri Satguru Publications, Delhi, 1989 and Motilal Banarsidass, Delhi, 1970, 1973, 1976, 1979, 1983, 1991, 1995 and 2000.
- Journey To Lhasa & Central Tibet. 1st Edition: John Murray (England) (1902). Reprint: Kessinger Publishing, LLC (2007). আইএসবিএন ৯৭৮-০-৫৪৮-২২৬৫২-০. Republished as: Lhasa and Central Tibet, Cosmo (Publications, India); New edition (2003). আইএসবিএন ৯৭৮-৮১-৭০২০-৪৩৫-০.
- An introduction to the grammar of the Tibetan language;: With the texts of Situ sum-tag, Dag-je sal-wai melong, and Situi shal lung. Darjeeling Branch Press, 1915. Reprint: Motilal Banarsidass, Delhi, 1972 and 1983.
- Autobiography: Narratives of the incidents of my early life. পুনর্মুদ্রণ: ইন্ডিয়ান স্টাডিজ: অতীত ও বর্তমান (১৯৬৯).
- বোধিসত্ত্বাবদান কল্পলতা
জীবনের শেষভাগে, শরচ্চন্দ্র দাশ দার্জিলিংয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি তার বাড়ির নামকরণ করেন " লাসা ভিলা"। সেখানেই থাকত তাঁর সংগংহীত তিব্বতি পুঁথিপত্র ও মূর্তিসম্ভার। মাঝেমধ্যে কলকাতার মানিকতলার বাড়িতে স্ত্রী, পুত্রদের কাছে আসতেন। তাঁর লাসা ভিলা'য় তিনি স্যার চার্লস আলফ্রেড বেল এবং 'একাই কাওয়াগুচি' সহ অনেক উল্লেখযোগ্য ব্যক্তিকে আতিথ্য প্রদান করেন। জনসন বলেন যে, ১৮৮৫ এবং ১৮৮৭ খ্রিস্টাব্দে তিনি থিওসফিক্যাল সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি কর্নেল হেনরি স্টিল ওলকটের সাথে সাক্ষাত করেন। [৮] জাপান থেকে ফেরার পর ১৯১৭ খ্রিস্টাব্দে দার্জিলিঙের লাসা ভিলা বাড়িতেই পরলোক গমন করেন শরচ্চন্দ্র।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৬৯৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
- ↑ Das, Sarat Chandra (১৯০২)। Rockhill, William Woodville (সম্পাদক)। A Journey to Lhasa and Central Tibet (ইংরেজি ভাষায়)। John Murray। পৃ. V।
- ↑ Journey to Lhasa and Central Tibet, Das, Sarat Chandra, pp xi–xiii, Paljor Publications, New Delhi, 2001
- ↑ Padmanabh S. Jaini (২০০১)। Collected Papers on Buddhist Studies। Motilal Banarsidass Publ.। আইএসবিএন ৯৭৮৮১২০৮১৭৭৬০। সংগ্রহের তারিখ ২ মে ২০১৮।
- ↑ Arora, Vibha (২০০৮)। "Routing the Commodities of Empire through Sikkim (1817-1906)"। Commodities of Empire: Working Paper No.9 (পিডিএফ)। Open University। পৃ. ১২। আইএসএসএন 1756-0098।
{{বই উদ্ধৃতি}}:|journal=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ Laurence Austine Waddell, Lhasa and Its Mysteries: With a Record of the Expedition of 1903-1904, Cosimo, Inc., 2007, 740 pages, p. 79: "The ruin thus brought about by the Babu's visit extended also to the unfortunate Lama's relatives, the governor of Gyantsé (the Phal Dahpön) and his wife (Lha-cham), whom he had persuaded to befriend Sarat C. Das. These two were cast into prison for life, and their estates confiscated, and several of their servants were barbarously mutilated, their hands and feet were cut off and their eyes gouged out, and they were then left to die a lingering death in agony, so bitterly cruel was the resentment of the Lamas against all who assisted the Babu in this attempt to spy into their sacred city."
- 1 2 "পণ্ডিত গুপ্তচর"। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|ইউআরএল=এর 150 নং অবস্থানে no-break space character রয়েছে (সাহায্য);|ইউআরএল=মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ The Masters Revealed: Madame Blavatsky and the Myth of the Great White Lodge, Johnson, Paul K., p 191-192, State University of New York Press, Albany, 1994
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Subramanian, Samanth (১৬ মার্চ ২০১৬)। "The Indian Spy Who Fell for Tibet"। The New York Times।
- Map of Tashilhunpo in 1902, Perry–Castañeda Library Map Collection
- Grand Temple at Lhasa in 1902, Perry–Castañeda Library Map Collection
- Fort of Shigatse in 1902, Perry–Castañeda Library Map Collection