শবনম আস্থানা
শবনম আস্থানা | |
|---|---|
| জন্ম | ১৬ই আগস্ট |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | জনসংযোগ বিশেষজ্ঞ, নীতি ও যোগাযোগ কৌশলবিদ |
| ওয়েবসাইট | www |
শবনম আস্থানা একজন ভারতীয় জনসংযোগ বিশেষজ্ঞ, বক্তা এবং উদ্যোক্তা।[১][২] ২০১২ সালে, জনসংযোগ ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি হরিকৃষ্ণ দুয়ার কাছ থেকে পিআরসিআই কর্তৃক জাতীয় জনসংযোগ হল অফ ফেম পুরস্কার পেয়েছিলেন।[৩]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]শবনম আস্থানার জন্ম বোকারো স্টিল সিটিতে। তিনি ১৯৮৩ সালে লেডি শ্রী রাম কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে কলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পুনের সিম্বায়োসিস থেকে জনসংযোগ ও বিজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি সিম্বায়োসিস থেকেই মার্কেটিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]শবনম আস্থানা খাড়কওয়াসলার জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে (এনডিএ) ২ বছরেরও বেশি সময় ধরে ইংরেজি পড়িয়েছেন।[৫][৬] এনডিএ ছাড়ার পর, তিনি কয়েকটি বেসরকারি কোম্পানিতে কাজ করেছিলেন এবং শীর্ষস্থানীয় সংবাদপত্র ও সাময়িকীর জন্য একজন ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক হিসেবেও কাজ করেছিলেন।[৭] তিনি সিম্বায়োসিস, ইন্দিরা, আইআইবিএম, সিংহগড়, ম্যাট্রিক্স, এনআইআইএলএম, ডিওয়াই পাতিল এবং অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যবসায়িক স্কুলগুলিতে প্যানেলিস্ট ও অতিথি অনুষদ হিসেবেও কাজ করেছেন।
২০০৫-বর্তমান
[সম্পাদনা]২০০৫ সালে, শবনম আস্থানা এমপাওয়ার্ড সলিউশনস প্রতিষ্ঠা করেন।[৮] ব্যবসার কার্যাবলী সমন্বয় ও সামঞ্জস্য বিধানের পাশাপাশি, কোম্পানিটি জনসংযোগও পরিচালনা করে এবং তাদের জন্য বিপণন ও বিক্রয় কৌশল প্রণয়ন করে।[৯] তাঁর মক্কেলদের মধ্যে রয়েছে আইএনডি টিভি ইউএসএ, গারওয়ার ওয়াল রোপস, রিটার, ফিনিক্স মেকানো, প্রিমিয়াম, দ্য লিটল জিম, সুকোস রোবটস এসএ, এসআইএমসি,[১০] ক্লোভার বিল্ডার্স, পুনে বিশ্ববিদ্যালয়, ফানস্কুল, এনটিটি ডেটা এবং অন্যান্যরা।[১১][১২]
২০১৭ সালের মে মাসে, তাঁর লেখা বই, রোমান্সিং ইওর ক্যারিয়ার প্রকাশিত হয়, বইটি প্রকাশ করেন লীলা পুনাওয়ালা। বইটি কর্পোরেট জগতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে লেখা এবং এটির প্রকাশ অনুষ্ঠান বিজনেস স্ট্যান্ডার্ড, ডিএনএ নিউজ, হিন্দুস্তান টাইমস, এডুকেশন টাইমস ও অন্যান্য প্রধান সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।[১৩][১৪][১৫]
শবনম আস্থানাকে প্রায়শই উদ্যোক্তা, জনসংযোগ এবং নারী উন্নয়নের জন্য সম্মেলনে দেখা যায়,[১৬] যার মধ্যে রয়েছে স্টার্টআপস এবং নারী উদ্যোক্তা বিষয়ক জাতীয় শীর্ষ সম্মেলন, ইউরেশিয়ান অর্থনৈতিক কংগ্রেস, ভারতীয় রাশিয়ান সংলাপ, সিএসআর প্যানেল আলোচনা,[১৭][১৮] ইণ্ডিয়ান অ্যাচিভার্স ফোরামের ওয়েবিনার[১৯][২০][২১] এবং আহমদিয়া মুসলিম সম্প্রদায় সম্মেলন।[২২][২৩] ২০২০ সালের জুন পর্যন্ত, তিনি থ্রাইভ গ্লোবাল প্ল্যাটফর্মেও লিখেছেন।
প্রশংসা
[সম্পাদনা]২০১২ সালে জনসংযোগ শিল্পে অবদানের জন্য তিনি পিআরসিআই থেকে মুম্বাইয়ে হল অফ ফেম পুরস্কার লাভ করেন।[২৪] আস্থানা ছিলেন প্রথম ভারতীয় যিনি সান ফ্রান্সিসকোতে ২০১২ সালের পিআরএসএসএ জাতীয় সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলেন।[২৫][২৬] তিনি ২০১৮ সালের জানুয়ারিতে টাইমস গ্রুপ থেকে গ্লোবাল পিআরের জন্য টাইমস পাওয়ার উইমেন ২০১৭ পুরস্কার পেয়েছিলেন।[২৭][২৮]
২০১৮ সালের সেপ্টেম্বরে, তিনি টাইমস অফ ইণ্ডিয়া গ্রুপ থেকে টাইমস পাওয়ার ওম্যান ২০১৮ পুরস্কার পেয়েছিলেন।[২৯][৩০][৩১] পরের মাসে, তিনি লন্ডনের হাউস অফ কমন্সে মহাত্মা গান্ধী সম্মান[৩২][৩৩] এবং ২০১৮ পুনে সেরা ব্র্যাণ্ড পুরস্কার পেয়েছিলেন।[৩৪][৩৫] ২০১৯ সালের এপ্রিল মাসে, তাঁকে ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।[৩৬][৩৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Seminar offers tips to face professional challenges"। The Indian Express। ২০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১১।
- ↑ "Talk on breast cancer awareness held in Pune"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।
- ↑ "Shabnam Asthana wins India's top public relations award"। Mid-Day। ১৬ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Page 12 - November 2015 Woman At Work"। Techwomen.in। ২০ জানুয়ারি ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Acing her Profession – Shattering the glass ceiling – Meet Boss Lady I Dr. Shabnam Asthana | Empowered Solutions"। Business Icon (ইংরেজি ভাষায়)। ১০ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।
- ↑ Bureau, PuneMirror (১৭ মার্চ ২০২২)। "Dr Shabnam Asthana: Scripting a national and international success story"। punemirror.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Shabnam Asthana"। Prsa.org। ১৪ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Indian Women Network launched in western part of India"। Business Standard। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Linked In Director speaks on "Unlocking" talent pool using social media at ASM Group corporate meet"। Yahoo News। ২০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১ মে ২০১৩।
- ↑ "Visiting"। Symbiosis Centre for Media & Communications। ২০ জানুয়ারি ২০১৫।
- ↑ Jamie Williamson (৮ অক্টোবর ২০১২)। "Shabnam Asthana to be first PR expert from India to address PRSSA 2012 National Conference"। TopNews। ১৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Frame Your Career in Telecom Sector with MITSOT"। Mitsot.com। ২০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- ↑ "'Romancing Your Career'- Book on work experiences in corporate world"। DNA India। ১২ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Be passionate about what you do"। Hindustan Times। ১১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Career call"। Education Times। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Eminent women leaders discuss the Role of Women in New India"। NP News24 (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০১৮। ২৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "CSR Times and Indian Achievers' Forum host the National Seminar on "Achieving SDG's through CSR in developing Economies: Role of G20 Nations" - Articles"। ZEE5 (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "PANEL DISCUSSION – CSR TIMES"। csrtimes.org। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "Global Indian Diaspora Paves the Way for International Trade and Investment: Insights Shared at Indian Achievers' Forum's Webinar"। aninews.in/।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ PR, ANI (৩ মে ২০২৪)। "Global Indian Diaspora Paves the Way for International Trade and Investment: Insights Shared at Indian Achievers' Forum's Webinar"। ThePrint (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "Global Indian Diaspora Paves the Way for International Trade and Investment: Insights Shared at Indian Achievers' Forum's Webinar"। Breaking news, top new, latest news, world news | Indian Economic Observer (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "Miss and Mrs India RanhRaagini Beauty Pageant 2019 concludes successfully with an impactful social message"। in.news.yahoo.com (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ CORRESPONDENT, ST (২৬ সেপ্টেম্বর ২০১৯)। "Ahmadiyya community organises 1st peace symposium"। The Bridge Chronicle (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Public Relations Photos : Shabnam Asthana wins India's top public relations award by Mid-Day"। RavePad। ২০ জানুয়ারি ২০১৫। ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Shabnam Asthana to be first PR expert from India to address PRSSA 2012 National Conference in San Francisco"। Sify.com। ৮ অক্টোবর ২০১২। ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Bridging the Gap: Travel the World with Your PR Career"। PRSSA। ২০ জানুয়ারি ২০১৫। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২।
- ↑ "Shabnam Asthana wins Times Power Woman 2017 award"। Business Standard। ১ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Shabnam Asthana wins Times Power Woman 2017 award"। Asian News International। ১ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Dance, Music And Honour: Times Power Women 2018 Fetes India's Super Girls"। Economic Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "Shabnam Asthana & eminent women leaders discuss the Role of Women in New India at the 46th National Summit at New Delhi"। NRInews24x7 (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০১৮। ২৫ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "Shabnam Asthana & eminent women leaders discuss the Role of Women in New India at the 46thNational Summit at New Delhi"। Punekar News (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ admin (২৯ অক্টোবর ২০১৮)। "Mahatma Gandhi Samman conferred on Shabnam Asthana in the House of Commons London (UK)"। NRInews24x7 (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "Mahatma Gandhi Samman conferred on Shabnam Asthana in the Houses of Commons London (UK)"। Punekar News (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "Shabnam Asthana felicitated as the Times Power Woman 2018 – West Region, for Global PR"। Punekar News (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "Shabnam Asthana felicitated as the Times Power Woman 2018"। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ ANI (৫ এপ্রিল ২০১৯)। "Shabnam Asthana awarded Honorary doctorate by National American University"। Business Standard India। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "The National American University awards honorary doctorate to Shabnam Asthana and other eminent personalities"। in.finance.yahoo.com (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।