বিষয়বস্তুতে চলুন

শফিকুর রহমান (রাজনীতিবিদ)

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শফিকুর রহমান
২০২৫ সালে শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীতারেক রহমান
পূর্বসূরীজি এম কাদের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ নভেম্বর ২০১৯
পূর্বসূরীমকবুল আহমদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল
কাজের মেয়াদ
১৯ সেপ্টেম্বর ২০১১  ১১ নভেম্বর ২০১৯
পূর্বসূরীআলী আহসান মোহাম্মদ মুজাহিদ
এ. টি. এম. আজহারুল ইসলাম (ভারপ্রাপ্ত)
উত্তরসূরীমিয়া গোলাম পরওয়ার
ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ ফেব্রুয়ারি ২০২৬
পূর্বসূরীকামাল আহমেদ মজুমদার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1958-10-31) ৩১ অক্টোবর ১৯৫৮ (বয়স ৬৭)
সিলেট জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমানে ভাটেরা ইউনিয়ন, কুলাউড়া উপজেলা, মৌলভীবাজার জেলা, বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জামায়াতে ইসলামী
দাম্পত্য সঙ্গীআমেনা বেগম (বি. ১৯৮৫)
সন্তান
শিক্ষাএমবিবিএস
প্রাক্তন শিক্ষার্থী
জীবিকাচিকিৎসক, ব্যবসায়ী
ধর্মইসলাম
ওয়েবসাইটdr-shafiqurrahman.info

ডা. শফিকুর রহমান তিনি একজন বাংলাদেশী চিকিৎসক, রাজনীতিবিদবাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমীর[] ২০১৬ সালের অক্টোবর থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।[][][] তিনি ২০২৫-২০২৮ কার্যকালের জন্য পুনরায় তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হন।[] তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

প্রারম্ভিক জীবন

ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবরে বর্তমান বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম মো. আবরু মিয়া ও মাতার নাম খাতিবুন নেছা। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।[] শফিকুর রহমান ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর ১৯৭৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।[]

রাজনৈতিক জীবন

শফিকুর রহমান ছাত্রাবস্থায় ১৯৭৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)-এর মাধ্যমে তার ছাত্ররাজনীতি শুরু করেন।[] মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) পড়ার সময়ে হতাশ হয়ে জাসদ ছাত্রলীগ ছেড়ে দেন ও কলেজ হোস্টেলেই গোপন কার্যক্রমে থাকা ইসলামপন্থী সংগঠনের সাথে যোগাযোগ তৈরি করেন। তবে তিনি জাসদ ছাত্রলীগে সক্রিয় ছিলেন এমন কোনো তথ্যপ্রমাণ তখনকার এমসি কলেজ বা সিলেটের জাসদ ছাত্রলীগের কাছ থেকে পায়নি বিবিসি বাংলা[] পরে, ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। সিলেট মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তিতে সিলেট শাখার সভাপতি হন। ১৯৮৪ সালে মূল দল জামায়াতে ইসলামীতে যোগদান করে তিনি সিলেটের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এবং পরবর্তীতে ২০১৬ সালে সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব নেন।[] একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট জোটে থেকে অংশগ্রহণ করেছিলেন।[১০] তিনি ২০১৯ সালের ১২ নভেম্বর আমির নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।[] ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনী ইতিহাস

বছর নির্বাচনী এলাকা দল ভোট % ফলাফল
২০০১ মৌলভীবাজার-২ বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২,৪১৫ ৭.২ পরাজিত
২০১৮ ঢাকা-১৫[১১] ৩৯,০৭১ ১১.৪৭ পরাজিত
২০২৬ ৮৫,১৩১ ৫৪.২০ বিজয়ী

ব্যক্তিগত জীবন

শফিকুর রহমান ৫ই জানুয়ারি ১৯৮৫ সালে আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।[]

স্বাস্থ্য

২০২৫ সালের ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ে যান। বক্তব্য শেষ করার পর তাকে ইবনে সিনা মেডিকেল কলেজে নেওয়া হয়।[১২][১৩][১৪][১৫][১৬] পরবর্তীতে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।[১৭][১৮][১৯] এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডে তিনটি প্রধান ব্লক ধরা পড়ে, যার ফলে জরুরি ভিত্তিতে তার ওপেন হার্ট বাইপাস সার্জারি করা হয় এবং সেসময় চারটি বাইপাস সম্পন্ন হয়।[২০][২১][২২]

উল্লেখযোগ্য কর্ম

তিনি রাজনৈতিক সেবা সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের সেবা মূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা ও আর্থিক সহায়তা করে আসছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তার নিজ জেলায় প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ[২৩]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "জামায়াতের নতুন আমির ডা. শফিকুর রহমান"। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪
  2. "২৮ অক্টোবর থেকে বাংলাদেশ আর মানবিকতার জায়গায় ফিরে আসেনি"ছাত্র সংবাদ। ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪
  3. "জামায়াতের নতুন আমির শফিকুর"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯
  4. "জামায়াতের নতুন আমির ডা. শফিকুর"সমকাল। ১২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯
  5. 1 2 3 4 "ডা. শফিকুর রহমান আবারও জামায়াতের আমির নির্বাচিত"। বাংলাদেশ প্রতিদিন। ২৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২
  6. "নয়া দিগন্ত"। ২৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৮
  7. "আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত"www.jamaat-e-islami.org। ২৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২
  8. "জামায়াতের আমির শফিকুর রহমান গোপনেই 'ইসলামপন্থি' সংগঠনের দেখা পেয়েছিলেন"বিবিসি বাংলা
  9. 1 2 "ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ডা. শফিকুর রহমান"www.dailysangram.com। ১৪ নভেম্বর ২০১৮। ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৮
  10. "একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮"দৈনিক ইনকিলাব। ৩১ ডিসেম্বর ২০১৮।
  11. প্রিন্টিং প্রেস, বাংলাদেশ গর্ভমেন্ট (১৪ ফেব্রুয়ারি ২০২৬)। "ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের গেজেট" (পিডিএফ)www.dpp.gov.bd। ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  12. বক্তব্যের সময় মঞ্চে ঢলে পড়লেন জামায়াত আমিরদৈনিক ইত্তেফাক। ১৯ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৫
  13. সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমিরদৈনিক যুগান্তর। ১৯ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৫
  14. জামায়াত আমির এখন কেমন আছেন?সময় টিভি। ১৯ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৫
  15. মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, বসেই দিলেন বক্তৃতাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৯ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৫
  16. মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমিরদৈনিক নয়া দিগন্ত। ১৯ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৫
  17. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম"Jamaat-e-Islami chief Shafiqur undergoes open-heart surgery"Jamaat chief Shafiqur undergoes heart surgery (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৬
  18. "Jamaat Ameer returns home after successful bypass surgery | Others"BSS। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৬
  19. "Jamaat ameer undergoes successful bypass surgery"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৬
  20. Banglanews24। "Jamaat chief undergoes successful bypass surgery"banglanews24.com। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  21. "Jamaat ameer hospitalised with three heart blockages; doctors recommend bypass surgery"The Business Standard (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৬
  22. "Lens Asia - Jamaat Ameer Dr. Shafiqur Rahman to Undergo Open-Heart surgery on Today Morning"lensasia.net। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৬
  23. "জামায়াত আমিরের প্রতিষ্ঠানে চাকরি করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানও"দৈনিক কালবেলা। ৩১ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ